সুওয়াল: আমরা পোস্টার, ব্যনার, চিঠিপত্র ইত্যাদি অনেক ক্ষেত্রে অঙ্কে ৭৮৬ (বিসমিল্লাহির রাহমানির রহীম) লিখে থাকি। তার মর্মার্থ জানার বাসনা রাখি।
كل امر ذى بال لـم يبدأ ببسم الله الرحمن الرحيم اقطع
অর্থ: যে কাজ (নেক) শুরুতে বিসমিল্লাহ দ্বারা শুরু করা হয় না তা কর্তনযুক্ত অর্থাৎ সে কাজের মধ্যে কোন কল্যাণ বা বরকত থাকে না। (আল জামিউ লিআখলাকির রাবী লিল খতীব বাগদাদী, জামউল জাওয়ামি’ লিস সুয়ূত্বী)
তাই প্রত্যেক ভাল বা নেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করাটা সম্মানিত শরীয়ত উনার হুকুম।
স্মরণীয় যে, প্রত্যেক ভাল কাজের শুরুতে যেমনিভাবে বিসমিল্লাহির রহমানির রহীম লেখা নিয়ম তদ্রƒপ ভাল কাজ লিখনীর মাধ্যমে প্রকাশ বা প্রচারের ক্ষেত্রেও বিসমিল্লাহির রহমানির রহীম লেখা নিয়ম।
আর বিসমিল্লাহির রহমানির রহীম যেহেতু পবিত্র কুরআন শরীফ উনার একখানা পবিত্র আয়াত শরীফ এবং তা যদি পবিত্র কুরআন শরীফ উনার ভাষায় আরবীতে লেখা হয় তাহলে লিখিত পোস্টার, হ্যান্ডবিল, ব্যানার চিঠিপত্র প্রত্যেকটিকে সংরক্ষণ করা অপরিহার্য হবে। কেননা তাতে পবিত্র কুরআন শরীফ উনার পবিত্র আয়াত শরীফ
بسم الله الرحمن الرحيم
(বিসমিল্লাহির রহমানির রহীম) লেখা রয়েছে।
আরবীতে ‘বিসমিল্লাহির রহমানির রহীম’ লিখা হলে সবার পক্ষে হয়তো উক্ত লিখিত বস্তুর সম্মান রক্ষা করা সম্ভব হবে না; সেজন্য অনেকে বিসমিল্লাহির রহমানির রহীম আরবী ভাষায় না লিখে বাংলাতে লিখে থাকে। আবার কেউ আবজাদের হিসাব অনুযায়ী ৭৮৬ অঙ্কে লিখে থাকে।
স্মরণীয় যে, আবজাদের হিসাব মতে আরবী প্রতিটি অক্ষরের যে মান বর্ণনা করা হয়েছে তা হচ্ছে-
ا -এর মান = ১
ب - এর মান = ২
ج -এর মান = ৩
د -এর মান = ৪
ه -এর মান = ৫
و -এর মান = ৬
ز -এর মান = ৭
ح -এর মান = ৮
ط -এর মান = ৯
ى -এর মান = ১০
ك -এর মান = ২০
ل -এর মান = ৩০
م -এর মান = ৪০
ن -এর মান = ৫০
س -এর মান = ৬০
ع -এর মান = ৭০
ف -এর মান = ৮০
ص -এর মান = ৯০
ق -এর মান = ১০০
ر -এর মান = ২০০
ش -এর মান = ৩০০
ت -এর মান = ৪০০
ث -এর মান = ৫০০
خ -এর মান = ৬০০
ذ -এর মান =৭০০
ض -এর মান = ৮০০
ظ -এর মান = ৯০০
غ -এর মান = ১০০০
সুতরাং আবজাদ অক্ষর সমূহের মান হিসেবে
بسم الله الرحمن الرحيم.
(বিসমিল্লাহির রহমানির রহীম) উনার সংখ্যাগত মান = ৭৮৬
যেমন-
ب -অক্ষরের মান = ২
س -অক্ষরের মান = ৬০
م -অক্ষরের মান = ৪০
ا -অক্ষরের মান = ১
ل -অক্ষরের মান = ৩০
ل-অক্ষরের মান = ৩০
ه -অক্ষরের মান = ৫
ا -অক্ষরের মান = ১
ل-অক্ষরের মান = ৩০
ر -অক্ষরের মান =২০০
ح -অক্ষরের মান = ৮
م -অক্ষরের মান = ৪০
ن -অক্ষরের মান = ৫০
ا -অক্ষরের মান = ১
ل-অক্ষরের মান = ৩০
ر -অক্ষরের মান =২০০
ح -অক্ষরের মান = ৮
ي -অক্ষরের মান = ১০
م -অক্ষরের মান = ৪০
= ৭৮৬
এ সম্পর্কে আরো জানতে হলে মাসিক আল বাইয়্যিনাত শরীফ ৬৯তম সংখ্যা পাঠ করুন।
আরও পড়ুন
সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে
মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و…
কদমবুছী করা খাছ সুন্নত মুবারক
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।