সুইডেনে পবিত্র কুরআন শরীফ পোড়ানোর প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ করুন
, ১৮ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৮ ছানী, ১৩৯১ শামসী সন , ০৭ জুলাই, ২০২৩ খ্রি:, ২৩ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে পবিত্র হজ অনুষ্ঠানের একদিন আগে কুরআন পোড়ানোর যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ করার জন্য পাকিস্তানের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পবিত্র কুরআন পোড়ানোর আগে ইরাক থেকে সুইডেনে আশ্রয় গ্রহণকারী এক ব্যক্তি সুইস আদালতের অনুমতি নেয়। এর প্রতিবাদে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, আজ ইয়াওমুল জুমুআ (শুক্রবার) পাকিস্তানে জাতীয়ভাবে ইয়াউম-ই-তাকাদ্দুস বা 'কুরআনের পবিত্রতার দিন' হিসেবে পালন করা হবে। গতকাল এ বিষয়ে পাকিস্তানের জাতীয় সংসদে বিশেষ অধিবেশন বসেছে। সুইডেনসহ পশ্চিমা কিছু দেশে মাঝেমধ্যেই পবিত্র কুরআনের এই ধরনের অবমাননা করা হয়। এর বিরুদ্ধে শাহবাজ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এইসব সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয় যে, সুইডেনে পবিত্র কুরআন শরীফ অবমাননার মতো যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে নিন্দা জানাতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। ক্ষমতাসীন মুসলিম লীগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিবৃতিতে দলমত নির্বিশেষে সব শ্রেণীপেশার মানুষকে এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
খাছ সুন্নতী ওয়াক্ত মুতাবিক রাজারবাগ শরীফ সুন্নতী জামে মসজিদ-এ দেশের সর্বপ্রথম ঈদুল ফিতর উনার জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৬:৩০ মিনিটে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩০০-৪০০ টাকা অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র শাওওয়াল মাসের চাঁদ তালাশ বিষয়ে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’-এর সভা আজ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যোদ্ধাদের আক্রমণের পর গাজার রাস্তায় উল্টে পড়ে আছে দখলদারদের ট্যাংক।
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবারো ঈদের আমেজ নেই অর্ধলাখ লবণচাষির পরিবারে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্ভ্রমহরণ রোধে সব মন্ত্রণালয়-সংস্থাকে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নাফ নদী থেকে নৌকাসহ ৪ জেলেকে অপহরণ করলো আরাকান আর্মি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঈদযাত্রায় স্বস্তি আনতে বছিলা লঞ্চঘাট চালু
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেতন দেওয়ার দিন কারখানায় তালা দিয়ে পালালেন মালিক, শ্রমিকদের বিক্ষোভ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মার্কিন ‘নিরাপত্তা গ্যারান্টির’ সীমাবদ্ধতা টের পাচ্ছে আরব দেশগুলো
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ছুটছে ঘরমুখো মানুষ, পরিবহন সংকটে ভোগান্তি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)