সীমান্তে মোবাইল টাওয়ার স্থাপনে কড়াকড়ি শিথিল, কমবে ভারতীয় সিম
, ২১শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ ছামিন, ১৩৯২ শামসী সন , ২২ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ০৮ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
দেশের সীমান্তবর্তী অঞ্চলে টেলিযোগাযোগ সেবা আরও সহজ করতে মোবাইল অপারেটরগুলোর টাওয়ার স্থাপনে বিদ্যমান নীতিমালা কিছুটা শিথিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এতে ২০২১ সালের নির্দেশিকায় টাওয়ার স্থাপন-সংক্রান্ত অনুমোদন ও সময়ক্ষেপণ কমিয়ে আনা হয়েছে।
নতুন নির্দেশিকায় চারটি জেলা ছাড়া অন্যান্য সীমান্তবর্তী জেলায় সীমানারেখার শূন্য থেকে তিন কিলোমিটারের মধ্যে মোবাইল টাওয়ার স্থাপনে শুধু বিটিআরসি থেকে অনুমোদন নিতে হবে। আগে এসব ক্ষেত্রে বিজিবি, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরে (এনএসআই) ধর্ণা দিতে হতো।
গত রোববার (১৯ জানুয়ারি) বিটিআরসির পক্ষ থেকে ‘বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বিটিএস (মোবাইল টাওয়ার) স্থাপন-সংক্রান্ত নির্দেশিকা, ২০২৫’ জারি করা হয়।
খাত সংশ্লিষ্টরা বলছেন, নিয়ম সহজ করায় সীমান্তবর্তী এলাকায় মোবাইল টাওয়ার বাড়বে। এতে সীমান্তের মানুষের নেটওয়ার্ক না পাওয়ার বঞ্চনা ঘুঁচবে। এছাড়া, অসংখ্য বাংলাদেশি দেশীয় নেটওয়ার্ক না পেয়ে বাধ্য হয়ে ভারতীয় সিম কার্ড ব্যবহার করতেন। কিন্তু নতুন নির্দেশিকা মেনে বেশি টাওয়ার স্থাপন করা হলে দেশীয় সিম ব্যবহারে ঝুঁকবেন সীমান্তের বাংলাদেশিরা। এতে ভারতীয় সিম ব্যবহার কমবে।
আগের নীতিমালায় কক্সবাজার ও তিন পার্বত্য জেলা ছাড়া অন্যান্য সীমান্তবর্তী স্থানে মোবাইল টাওয়ার স্থাপনের ক্ষেত্রে বিভিন্ন নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার কাছে আবেদনের পর ৪৫ দিনের মধ্যে আপত্তি বা অনাপত্তি পাওয়া না গেলে পরে ১৫ দিনের মধ্যে মতামত চাওয়া হতো। এ সময়ের মধ্যে কোনো মতামত না পাওয়া গেলে সেটিকে অনাপত্তি হিসেবে ধরা হতো। নতুন নির্দেশনায় এ সংক্রান্ত কোনো বিধিনিষেধ রাখা হয়নি।
এদিকে, নতুন নির্দেশিকায় রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলার সীমান্তবর্তী অঞ্চলে শূন্য থেকে তিন কিলোমিটার এলাকায় মোবাইল টাওয়ার স্থাপনে সশস্ত্র বাহিনী বিভাগে (এএফডি) অনুরোধ করতে হবে। এক্ষেত্রে ৪৫ দিনের মধ্যে এএফডি থেকে কোনো মতামত পাওয়া না গেলে অনাপত্তি হিসেবে গণ্য করে বিটিএস স্থাপনের অনুমতি দেওয়া হবে।
আগের নীতিমালায় তিন পার্বত্য জেলা ও কক্সবাজারের সীমান্তবর্তী অঞ্চলে মোবাইল টাওয়ার স্থাপনে বিজিবি, ডিজিএফআই, এএসআই এবং এএফডির কাছে অনুরোধ করার নির্দেশনা ছিল। অনুরোধের ৪৫ দিনের মধ্যে আপত্তি বা অনাপত্তি পাওয়া না গেলে পরবর্তী ১৫ দিনের মধ্যে মতামত চাওয়া হতো। এ সময়ের মধ্যে কোনো মতামত না পাওয়া গেলে সেটিকে অনাপত্তি হিসেবে গণ্য করা হতো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












