সীমান্তে নতুন সশস্ত্র সংগঠনের আনাগোনা, অবাধে চলাফেরা করতে বিজিবিকে চিঠি
, ২১ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আনাগোনা বেড়েছে খুমি পিপল ফোর্স নামে নতুন একটি সশস্ত্র সংগঠনের। মিয়ানমারের চীন প্রদেশের পালেতোয়া টাউনশিপ এলাকার খুমি ন্যাশনাল কংগ্রেস পার্টির সশস্ত্র শাখা এটি। চলতি বছরেই তাদের আত্মপ্রকাশ।
আরাকান আর্মির অত্যাচারে টিকতে না পেরে গেলো দুই মাস ধরে বান্দরবানের রুমা ও থানচি সীমান্তে অবস্থান করছে সংগঠনটির সদস্যরা।
গত এপ্রিলের মাঝামাঝি সময়ে সশস্ত্র এ দলটিকে প্রথম দেখা যায় বান্দরবানের বাংলাদেশ-ভারত-মিয়ানমারের সংযোগস্থল বা তিনমুখ পিলার সংলগ্ন কেসপাই পাড়া এলাকায়। এরপর তংব্রাই ডুলু চাদ, থানদৈ, ক্রামচি পাড়াসহ বেশ কয়েকটি পাড়ায় তাদের উপস্থিতি চোখে পড়ে বলে জানান স্থানীয়রা।
চলতি বছরের শুরুর দিকে আরাকান আর্মি পালেতোয়া টাউনশিপ দখলে নিলে অন্যান্য ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে দলে যোগ দিতে চাপ দেয়। এ থেকে পরিত্রাণের জন্য পাল্টা ব্যবস্থা হিসেবে গঠন করা হয় সশস্ত্র এই গোষ্ঠি।
খুমি পিপল ফোর্স গত ২৫ মে খোদ বিজিবিকে চিঠি দিয়ে সীমান্তে অবাধে চলাচল করা নিয়ে অনুরোধ জানিয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, ফেব্রুয়ারিতে সশস্ত্র এ সংগঠনটির যাত্রা শুরু হয়েছে। আরাকান আর্মি ও কুমি ন্যাশনাল আর্মি যৌথভাবে বাকি নৃগোষ্ঠীগুলোর ওপর যে অত্যাচার চালিয়েছে, পাল্টা ব্যবস্থা হিসেবে এ সংগঠনের কার্যক্রম।
এর আগে, একই ধরনের চিঠি দেয়া হয় মিজোরামের মুখ্যমন্ত্রীর দফতরে। যেখানে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী মিজোরামের লাংতলাই এলাকায় একটি প্রশিক্ষণ ক্যাম্পের অনুমতি চাওয়া হয়। যদিও মুখ্যমন্ত্রীর দফতর তা নাকচ করে দেন বলে বিভিন্ন মাধ্যমে জানা গেছে।
সশস্ত্র এ সংগঠনের উপস্থিতি নিশ্চিত না করলেও বিজিবিকে দেওয়া চিঠির সত্যতা নিশ্চিত করেছেন বাহিনীর কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান।
পালেতোয়া টাউনশিপের এ খুমি সংগঠনের অনুরোধ রাখার কোনো সুযোগ নেই জানিয়ে তিনি বলেছেন, আমাদের একটা বর্ডার পোস্টে তারা একটা চিঠি পাঠিয়েছে স্থানীয় কারবারির মাধ্যমে। তারা বসতে চায়, সহায়তা চায়, আলোচনা করতে চায় বিজিবির সাথে। আমাদের শক্ত অবস্থান হচ্ছে, সীমান্তে কোনো সশস্ত্র গ্রুপকে অ্যালাউ করা হবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
একই রাস্তা বারবার খনন নয়, সমন্বিত উন্নয়নে জোর ডিএনসিসি প্রশাসকের
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে পোল্ট্রির নতুন দুটি জাত উদ্ভাবন, কমবে খাদ্য খরচ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিজিটাল লেনদেনে উধাও কোটি কোটি টাকা, পুনরুদ্ধার সামান্য
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এনসিপির দুই নেতাকে শোকজ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উত্তরাঞ্চলের ৪ জেলায় বন্যার আশঙ্কা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উত্তাল আজাদ কাশ্মীর, নিহত ২৪
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আইনের ফাঁকে ছাড়া পাচ্ছে অপরাধীরা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন; কয়টি চুক্তি হবে?
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সীমান্তে নতুন সশস্ত্র সংগঠনের আনাগোনা, অবাধে চলাফেরা করতে বিজিবিকে চিঠি
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আইনের ফাঁকে ছাড়া পাচ্ছে অপরাধীরা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আইনের ফাঁকে ছাড়া পাচ্ছে অপরাধীরা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)