মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

সীমান্তে গুলি চালানো নিয়ে ভিন্নমত বিজিবি-বিএসএফ মহাপরিচালকের

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, সকাল ৫:৫৭

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ-ভারত সীমান্তে কোন পরিস্থিতিতে গুলি চালায় বিএসএফ, তার ব্যাখ্যা দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মহাপরিচালক দালজিৎ। তবে এ বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন বিজিবির মহাপরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
বিএসএফ মহাপরিচালকের দাবি, সীমান্তে অনুপ্রবেশকারীদের ধারালো অস্ত্রের আক্রমণের শিকার হচ্ছে বিএসএফ সদস্যরা। ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে শেষ পদক্ষেপ হিসেবে গুলি চালানো হয়। তবে সম্প্রতি সীমান্তে প্রকাশ্য দিবালোকে একজন অপ্রাপ্তবয়স্ককে গুলি করে হত্যার ঘটনার ব্যাখ্যা চান বিজিবির মহাপরিচালক।
চার দিনব্যাপী মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলনের শেষ দিনে পিলখানায় বিজিবি সদর দপ্তরে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে দুই মহাপরিচালক নিজ নিজ অবস্থান তুলে ধরেন।
এক প্রশ্নের জবাবে বিএসএফ মহাপরিচালক দাবি করে, সীমান্তে পুশ-ইন যথাযথ প্রক্রিয়ায় করা হচ্ছে। অবৈধভাবে ভারতে বসবাসকারীদের বাংলাদেশে পাঠানো হচ্ছে। এখন পর্যন্ত ৫৫০ জনকে বিজিবির হাতে তুলে দেওয়া হয়েছে এবং আরও ২ হাজার ৪০০ কেস যাচাই চলছে। কিছু ক্ষেত্রে ভারতীয় নাগরিককেও বাংলাদেশে পাঠানো হয়েছে শুধু বাংলাভাষী হওয়ার কারণে। কিছু রোহিঙ্গাকেও বাংলাদেশে পুশ-ইন করা হয়েছে। তবে সে দাবি করে, এসবই আইনি প্রক্রিয়ায় সম্পন্ন হচ্ছে।
সীমান্ত হত্যা নিয়ে তার দাবি, চলতি বছরের প্রথম ছয় মাসে ৩৫ জন বিএসএফ সদস্য ধারালো অস্ত্রের হামলায় গুরুতর আহত হয়েছে। প্রথমে সতর্ক করা হয়, বাধা দেওয়া হয়, পরে শেষ পদক্ষেপ হিসেবে গুলি চালানো হয়।
তবে এ বক্তব্যের সঙ্গে দ্বিমত করে বিজিবির মহাপরিচালক বলেন, সম্প্রতি একজন অল্পবয়সী বাংলাদেশিকে দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে। ওই শিশুটি কতটা ঝুঁকিপূর্ণ ছিল, সেটি প্রশ্নবিদ্ধ।
সীমান্তে হত্যা বন্ধে বৈঠকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে জানিয়ে বিজিবি মহাপরিচালক বলেন, প্রাণঘাতি অস্ত্রের ব্যবহার বন্ধ, ঝুঁকিপূর্ণ এলাকায় রাতের টহল জোরদারসহ সীমান্ত হত্যার পুনরাবৃত্তি রোধে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে। এছাড়া যৌথ সচেতনতামূলক কর্মসূচি, সীমান্ত এলাকায় সামাজিক-অর্থনৈতিক উন্নয়নমূলক কর্মসূচি এবং অপরাধীদের সীমান্ত অতিক্রম প্রতিরোধে দুই পক্ষ একমত হয়েছে।
৪ দিনব্যাপী এই সম্মেলন যৌথ দলিলে স্বাক্ষরের মধ্য দিয়ে শেষ হয়। যৌথ দলিলে যা রয়েছে:
ক) বিজিবি মহাপরিচালক সীমান্তে বিএসএফ ও ভারতীয় নাগরিকদের গুলিতে বাংলাদেশি হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। জবাবে বিএসএফ মহাপরিচালক ঝুঁকিপূর্ণ এলাকায় টহল জোরদার ও অতিরিক্ত সতর্কতা অবলম্বনের প্রতিশ্রুতি দেয়।
খ) অবৈধভাবে ভারতীয় নাগরিক ও বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের বাংলাদেশে পুশ-ইন নিয়ে উদ্বেগ জানায় বিজিবি। জবাবে বিএসএফ মহাপরিচালক ভারতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পারস্পরিক সম্মতির ভিত্তিতে ফেরত পাঠানোর আশ্বাস দেয়।
গ) সীমান্ত দিয়ে মাদক, অস্ত্র, স্বর্ণ, জাল নোট ও চোরাচালান প্রতিরোধে রিয়েল-টাইম তথ্য বিনিময় ও সতর্কতা জোরদারে দুই পক্ষ একমত হয়।
ঘ) সীমান্তবর্তী জনগণকে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, মানবপাচার ও সীমান্ত স্তম্ভ উপড়ে ফেলা থেকে বিরত রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে সম্মতি হয়।
ঙ) সীমান্ত শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে পূর্ব অনুমোদন ছাড়া উন্নয়নমূলক কাজ না করা এবং চলমান কাজ দ্রুত শেষ করার বিষয়ে একমত হয়। নদীর তীর সংরক্ষণ ও অভিন্ন নদীতে অননুমোদিত কাজ বন্ধ রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়।
চ) ‘কানেক্টেড বাংলাদেশ’ প্রকল্পের আওতায় দহগ্রামকে সংযুক্ত করার জন্য অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক স্থাপনের কাজ দ্রুত সম্পন্ন করতে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।
ছ) আন্তঃসীমান্তে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী অবস্থান করলে জিরো টলারেন্স নীতি অনুসরণ এবং রিয়েল-টাইম তথ্য বিনিময়ের মাধ্যমে প্রতিরোধে দুই পক্ষ সম্মত হয়।
জ) ফেনীর মুহুরীর চর এলাকায় সীমান্ত পিলার নির্মাণ ও নদী এলাকায় সীমান্তরেখা নির্ধারণ দ্রুত সম্পন্নের বিষয়ে বিজিবির প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে উপস্থাপন করবে বিএসএফ।
ঝ) কোনো ধরনের আকাশসীমা লঙ্ঘন না করার বিষয়ে দুই পক্ষ একমত হয়। ভবিষ্যতে ভুল বোঝাবুঝি এড়াতে পূর্বনির্ধারিত ফ্লাইট সম্পর্কে রিয়েল-টাইম তথ্য বিনিময়ের সিদ্ধান্ত হয়।
ঞ) সীমান্তে উত্তেজনা এড়াতে গণমাধ্যমকে বিভ্রান্তিকর তথ্য বা অপপ্রচার না করার বিষয়ে দুই পক্ষ সম্মত হয়।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ৬ ঘণ্টা আগে হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৯ ঘণ্টা আগে আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম ৯ ঘণ্টা আগে বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ ৯ ঘণ্টা আগে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের ৯ ঘণ্টা আগে পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা ১০ ঘণ্টা আগে সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন ১০ ঘণ্টা আগে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ১০ ঘণ্টা আগে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার ১০ ঘণ্টা আগে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত ১০ ঘণ্টা আগে রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা ১০ ঘণ্টা আগে জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা… ১১ ঘণ্টা আগে