সিলিন্ডারে ‘মরণফাঁদ’
, ২৯ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৮ মে, ২০২৬ খ্রি:, ০৪ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
বগুড়া শহরজুড়ে নীরবে তৈরি হয়েছে একেকটি ‘বোমা ঘর’। আবাসিক ভবনের পাশেই স্তূপ করে রাখা হচ্ছে উচ্চচাপের অক্সিজেন ও দাহ্য গ্যাসের সিলিন্ডার। কোথাও দোকানের ভেতর, কোথাও গলির মাথায়, আবার কোথাও ব্যস্ত সড়কের পাশে চলছে এসব গ্যাসের মজুত, পরিবহন ও রিফিলিং কার্যক্রম। অথচ এসব প্রতিষ্ঠানের অধিকাংশেরই নেই বিস্ফোরক পরিদপ্তরের অনুমোদন। ফলে যেকোনো মুহূর্তে বড় ধরনের বিস্ফোরণ ও ভয়াবহ ধ্বংসযজ্ঞের শঙ্কায় রয়েছেন শহরবাসী।
বগুড়ার বৃহৎ পরিসরে অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠান স্পেকট্রা অক্সিজেন লিমিটেডের রিফিলিং ও মজুতের লাইসেন্স রয়েছে শেরপুর উপজেলার গাড়ীদহ এলাকার প্ল্যান্টের নামে। বিদ্যমান বিধিমালা অনুযায়ী, লাইসেন্সে উল্লেখিত নির্দিষ্ট স্থানেই গ্যাস সংরক্ষণ, রিফিলিং ও বিতরণ কার্যক্রম পরিচালনা করার কথা। কারণ এসব স্থাপনার জন্য নিরাপদ দূরত্ব, খোলা জায়গা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং জরুরি প্রতিক্রিয়া সক্ষমতা বিবেচনায় নিয়ে অনুমোদন দেওয়া হয়।
কিন্তু অনুসন্ধানে দেখা যায়, প্রতিষ্ঠানটি শর্ত ভেঙে ২০ কিলোমিটার দূরে বগুড়া শহরের জনবহুল তিনমাথা রেলগেট এলাকায় একমাত্র রিফিলিং পয়েন্ট করেছে। সেখানে মেডিকেল অক্সিজেন উৎপাদন করা হয়। আবাসিক ভবন, দোকানপাট ও যানজটপূর্ণ সড়কঘেরা এ এলাকায় নিয়মিত গ্যাসবাহী ট্যাংকার প্রবেশ এবং সেখান থেকেই খালাস ও সিলিন্ডার রিফিলিংয়ের কাজ চলে।
বিস্ফোরক দ্রব্য ব্যবস্থাপনা সংক্রান্ত বিধি অনুযায়ী, এ ধরনের কার্যক্রম পরিচালনার জন্য পৃথক লাইসেন্স, ঝুঁকি মূল্যায়ন এবং স্থান উপযোগিতা যাচাই বাধ্যতামূলক। কিন্তু স্পেকট্রা অক্সিজেন লিমিটেড তিনমাথা এলাকার এ কার্যক্রমের জন্য কোনো আলাদা অনুমোদন নেয়নি। লাইসেন্সের ঠিকানা ব্যবহার করে ভিন্ন স্থানে তাদের পূর্ণাঙ্গ কার্যক্রম পরিচালনা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা মোজাফ্ফর হোসেন বলেন, দিনের তুলনায় রাতেই এখানে গ্যাস খালাস ও রিফিলিংয়ের পরিমাণ বেশি হয়। গভীর রাতে একাধিক ট্যাংকার ঢুকিয়ে অনেকটা গোপনে কাজ শেষ করা হয়।
স্থানীয় ব্যবসায়ী আব্দুল মতিন বলেন, একদিকে যেমন নিরাপত্তা ঝুঁকি বাড়ছে, অন্যদিকে কোনো দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস বা জরুরি সেবার পৌঁছানো কঠিন হয়ে পড়বে।
এ ব্যাপারে স্পেকট্রা ইন্টারন্যাশনাল লিমিটেডের ম্যানেজার মেহেদী হাসান জানান, শেরপুরের গাড়িদহে তাদের রিফিলিং পয়েন্ট নেই। তারা বগুড়ার তিনমাথাতেই শুরু থেকে কার্যক্রম চালাচ্ছে। তাদের উৎপাদন করা অক্সিজেন বিভিন্ন হাসপাতালে ব্যবহার হয়।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী নয়ন মন্ডল নিজেই স্বীকার করেছেন, তার বিস্ফোরক লাইসেন্স নেই এবং আবেদন করেননি। লাইসেন্স ছাড়া কেন ব্যবসা করছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ছোট ব্যবসায়ী, আমাদের এগুলো লাগে না।
বাদুরতলা এলাকার নিউ নবেল ট্রেডার্সের স্বত্বাধিকারী রাহেদ শেখ বলেন, কিছু ব্যবসায়ী ইন্ডাস্ট্রিয়াল গ্যাসের সিলিন্ডার ধুয়ে-মুছে, রং করে মেডিকেল অক্সিজেন হিসেবে চালিয়ে দিচ্ছে। বাইরে থেকে দেখে বোঝার উপায় থাকে না। বিভিন্ন ক্লিনিকে এ গ্যাস কম দামে সরবরাহ করা হয়।
বিশেষজ্ঞরা বলছেন, মেডিকেল অক্সিজেন এবং ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনের পার্থক্য কেবল ব্যবহারে নয় বরং এটার মান, বিশুদ্ধতা ও নিরাপত্তা মানদ-ে। আন্তর্জাতিক মান অনুযায়ী, মেডিকেল অক্সিজেনের বিশুদ্ধতা সাধারণত ৯৯ শতাংশ বা তার বেশি হতে হয়। এতে আর্দ্রতা, তেল, কার্বন মনোক্সাইড, কার্বন ডাই-অক্সাইডসহ ক্ষতিকর উপাদানের মাত্রা কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকে। উৎপাদন থেকে শুরু করে সিলিন্ডার ভরার প্রতিটি ধাপে থাকে মান নিয়ন্ত্রণের বাধ্যতামূলক প্রটোকল।
চিকিৎসকদের মতে, এই ধরনের অশুদ্ধ গ্যাস সরাসরি রোগীর শরীরে গেলে তা মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করবে। বিশেষ করে শ^াসকষ্টে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে মেডিকেল অক্সিজেনের বিশুদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্ডাস্ট্রিয়াল গ্যাস ব্যবহারে রোগীর অক্সিজেন স্যাচুরেশন হঠাৎ কমে যেতে পারে। শ^াসপ্রশ^াসের জটিলতা বাড়তে পারে, এমনকি ফুসফুসের টিস্যু স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। গুরুতর ক্ষেত্রে তাৎক্ষণিক মৃত্যুঝুঁকিও তৈরি হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রশাসনের শীর্ষ পদে আসছে বড় পরিবর্তন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মান খারাপ, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাল বাংলাদেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইন ব্যবহার না করার শর্তে ১৩ বছরের মায়ের কাছে ফিরলো ৭ মাসের শিশু
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন ইউপি মেম্বার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী-মন্ত্রী-সচিবদের সিল-স্বাক্ষর প্রতারণা, গ্রেপ্তার ৫
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যচ্ছেন প্রধানমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুলাই কোনো একক দল বা গোষ্ঠীর অর্জন নয় -সমাজকল্যাণমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশে বিনিয়োগে ৩০০ কোটির বাজারে প্রবেশের সুযোগ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মানতে হবে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে -চিফ প্রসিকিউটর
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












