সিরিয়ায় দখলদার ইসরায়েলের হামলা, ওআইসি-জাতিসংঘকে দ্রুত পদক্ষেপের আহ্বান ইরানের
, ২৩ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৯ জুলাই, ২০২৫ খ্রি:, ০৪ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
সিরিয়ায় দখলদার ইসরায়েলের ধারাবাহিক হামলাকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ওপর “নজিরবিহীন হুমকি” আখ্যা দিয়ে ইরান তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। গত ১৭ জুলাই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ওআইসি ও জাতিসংঘকে দখলদার ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে।
ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেয়ি বলেছে, “সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করে দখলদার ইসরায়েল যে লাগাতার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে, তা শুধুই একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয়- এটি পুরো অঞ্চলজুড়ে অস্থিতিশীলতা সৃষ্টির এক বিপজ্জনক প্রয়াস এবং আন্তর্জাতিক শান্তির ওপর সরাসরি আঘাত।”
সে আরও বলেছে, “সিরিয়ার অসামরিক অবকাঠামো এবং বেসামরিক স্থাপনায় লক্ষ্য করে এসব হামলা ইসরায়েলি দখলদারির বিস্তার এবং জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন।”
ইসমাইল বাঘেয়ি বলেছে, “সবাই জানে, এই অঞ্চল তথা গোটা বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি হচ্ছে সেই জায়নিস্ট শাসন। যারা মার্কিন সামরিক ও রাজনৈতিক সহায়তায়, আর তার সঙ্গে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের মদতে আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের সমস্ত সীমা অতিক্রম করে চলেছে।”
সে অভিযোগ করেছে, “গাজায় চলমান গণহত্যা ও মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে পশ্চিমা বিশ্বের নীরবতা এবং নিষ্ক্রিয়তা তেল আবিবকে আরও বেপরোয়া করে তুলেছে। সেই সাহসে ভর করে আজ তারা সিরিয়া, লেবানন ও অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রেও আগ্রাসন বাড়িয়ে দিচ্ছে।”
বাঘেয়ি স্পষ্ট করে বলেছে, “এই মুহূর্তে ওআইসি এবং জাতিসংঘের উচিত দ্রুত ও দৃঢ় পদক্ষেপ নেয়া। শুধু বিবৃতি দিয়ে নয়, কার্যকর কূটনৈতিক চাপ ও আন্তর্জাতিক আইনের আওতায় দখলদার ইসরায়েলের সম্প্রসারণবাদী নীতির অবসান ঘটাতে হবে।”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সীমান্তে বিজিবির বাধায় ৩ জনকে ফেরত, মধ্যরাতে আরও ৬ জনের পুশইন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৪ বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধনের দাবিতে মানববন্ধন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারতীয় খাসিয়াদের গুলিতে সিলেটের যুবক নিহত
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একাধিক অনৈতিক সম্পর্কের জেরে বাবা-মা’র হাতেই খুন হয় মেয়ে
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চিকিৎসকের হাসিমুখে কথা বলা রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে -স্বাস্থ্যমন্ত্রী
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ-অভ্যুত্থান হবে না -রুমিন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরে আসুন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যতের বিনিয়োগ -ভূমিমন্ত্রী
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘পাকিস্তান ভাঙার ইচ্ছা ছিলো না শেখ মুজিবের, তাই স্বাধীনতার ঘোষণা দেননি’
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বদলে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা, যেসব পরিবর্তন আসছে
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চলতি বছর ৩২০ সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)