সিপাহী বিদ্রোহ তথা ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমীরুল মু’মিনীন, শহীদে আ’যম, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহি আলাইহি উনার বিশিষ্ট খলীফা হযরত মাওলানা কারামত আলী জৈনপুরী রহমতুল্লাহি আলাইহি উনার ভূমিকা
পলাশীর আম্রকাননে ১৭৫৭ খ্রিস্টাব্দে বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয়। এরপর শতাব্দীব্যাপী স্বাধীনতা পুনরুদ্ধার আন্দোলন অব্যাহত থাকে। ১৭৫৭-১৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত এই আন্দোলন ছিলো মূলতঃ ফকীর ও সন্নাসীদের নেতৃত্বে পরিচালিত। ফকীর নেতা মজনু শাহ এসব বিদ্রোহের কেন্দ্রীয় চরিত্রে ছিলেন। হযরত শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিছ দেহলভী রহমতুল্লাহি আলাইহি উনার চিন্তা-চেতনা এসব আন্দোলনে উৎসাহ যোগায়।
হযরত শাহ আব্দুল আযীয মুহাদ্দিছ দেহলভী রহমতুল্লাহি আলাইহি (১৭৪৬-১৮২৩ খ্রিস্টাব্দ) উনার ভারতকে ‘দারুল-হারব’ ঘোষণার মধ্য দিয়ে এই আন্দোলন চাঙা হয়। .. পরবর্তীকালে ১৮৩১ সনে শাহ আব্দুল আযীয মুহাদ্দিছ দেহলভী রহমতুল্লাহি আলাইহি উনার খলীফা হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহি আলাইহি উনার নেতৃত্বে বালাকোটের জিহাদে এর চূড়ান্ত রূপ দৃশ্যমান হয়। এই জিহাদী আন্দোলনে নোয়াখালীর মাওলানা ইমামুদ্দীন রহমতুল্লাহি আলাইহি ও চট্টগ্রামের ছূফী নূর মুহম্মদ রহমতুল্লাহি আলাইহি উনারা বিশেষ ভূমিকা পালন করেন।
উনারা সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, মোমেনশাহী (ময়মনসিংহ) প্রভৃতি জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গকে ব্রিটিশবিরোধী সংগ্রামে সম্পৃক্ত করেন।
মাওলানা কারামত আলী জৈনপুরী রহমতুল্লাহি আলাইহি তিনি (১৮০০-১৮৭৩ খ্রিস্টাব্দ) দিনাজপুর অঞ্চলে জিহাদী আন্দোলনের নেতৃত্ব দান করেন বলে ডিষ্ট্রিক্ট গেজেটিয়ারে বর্ণিত আছে।
সাইয়্যিদ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি উনার অপর খলীফা হযরত গুলজার শাহ রহমতুল্লাহি আলাইহি তিনিও নির্লিপ্ত থাকেননি। তিনি মুশরীখোলার শাহ আহসানউল্লাহ রহমতুল্লাহি আলাইহি (১৮০৮-১৯৩৬ খ্রিস্টাব্দ) উনার দাদা পীর ছিলেন।
লেখক সত্যেন সেন বলে, “বস্তুতপক্ষে ১৮৫৭ সালের মহাবিদ্রোহের আগে থেকেই স্বাধীনতা সংগ্রাম শুরু হয়ে গিয়েছিলো। বর্তমান উত্তর প্রদেশের রায় বেরেলীর সাইয়্যিদ আহমদ রহমতুল্লাহি আলাইহি উনার নেতৃত্বে মুজাহিদ বাহিনী ১৮২৬ সাল থেকেই অর্ধ শতাব্দী ধরে ব্রিটিশের বিরুদ্ধে যে জিহাদ চালিয়ে আসছিলেন তাকে অবশ্যই স্বাধীনতা সংগ্রামের সূচনা বলতে হবে। ”
নরহরি কবিরাজ বলে, “মীর কাশেমের সময় থেকে একশ বছর ধরে একটানা জাতীয় মুক্তি সংগ্রামের চরম পর্যায় ১৮৫৭ এর অভ্যুত্থান। ”
একশ বৎসর পূর্ণ হলেই বিদেশী রাজত্ব খতম হয়ে যাবে বলে একটি ভবিষ্যদ্বাণী তৎকালে দেশের সর্বত্র ব্যাপকভাবে প্রচারিত হয়। কে এই ভবিষ্যত বক্তা তা সত্যেন সেন বলতে পারে। তবে ‘মুসলিম বাংলার অভ্যুদয়’ গ্রন্থের লেখক মাহবুবুর রহমান বলেন, “মুসলমান সিপাহীরা বিশ্বাস করতেন যে, এ দেশের কোম্পানীর শাসন একশত বছর কালের বেশি সময় হবে না। এরপর ভারতে আবার মুসলিম শাসন প্রতিষ্ঠিত হবে। ” এ প্রসঙ্গে ড: এম এ খান শাহ নিয়ামত উল্লাহর বাণীর কথা উল্লেখ করেছেন।
প্রকৃতপক্ষে কিছুকালের জন্য হলেও দিল্লীসহ উত্তর ভারতে ব্রিটিশ রাজ খতম হয়ে গিয়েছিলো এবং ঢাকায়ও কিছুদিনের জন্য হলেও তা হয়েছিলো। মাত্র ১০ দিনের মধ্যে অযোধ্যা প্রদেশে ইংরেজ শাসন সামান্য চিহ্নও না রেখে স্বপ্নের মত মিলে যায়। ‘ঢাকা প্রকাশে’র ৩০ আগস্ট, ১৮৯৬ সালের উদ্বৃতি দিয়ে ড: মুহম্মদ আব্দুল্লাহ উল্লেখ করেন, “স্থানীয় রাজপুরুষগণ যদি সাধ্যানুসারে অপ্রস্তুত সিপাহীদেরকে অসময়ে আক্রমণপূর্বক পরাস্ত না করতেন তবে অল্পকালের মধ্যেই তাদের হাতে অন্তত কয়েক দিনের জন্য হলেও ইংরেজ রাজত্বের অবসান ঘটতো। ”
বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, সিলেট প্রভৃতি অঞ্চলে রক্তাক্ত সিপাহী বিপ্লবের ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়। ঢাকায় সিপাহী জনতার এই বিপ্লবে মাওলানা কারামত আলী জৈনপুরী রহমতুল্লাহি আলাইহি উনার নেতৃত্বের কথা ঐতিহাসিক সূত্রে প্রমাণিত। তিনি মূলতঃ সংস্কারবাদী (শিরক-বিদয়াতের বিরুদ্ধে) আলিম হলেও হযরত শাহ আব্দুল আযীয মুহাদ্দিছ দেহলভী রহমতুল্লাহি আলাইহি তিনি ও সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহি আলাইহি উনারা জিহাদী জজবায় বিশ্বাসী ছিলেন। ”
-০-
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।