সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে -খাজা আসিফ
, ২৩ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
ভারত যদি পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত সিন্ধু নদের পানিবণ্টন চুক্তির বিরুদ্ধে নিজেদের অবস্থান অব্যাহত রাখে, তাহলে প্রয়োজনে এ ইস্যুতে দেশটির সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত আছে পাকিস্তান। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এ তথ্য জানিয়েছেন।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, “পানি আমাদের জাতীয় নিরাপত্তার অংশ। যে মুহূর্ত থেকে আমরা বোধ করব যে আমাদের পানির নিরাপত্তা গুরুতর হুমকির মুখে, সেই মুহূর্তেই আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। নিশ্চিতভাবেই।”
তবে সাক্ষাৎকারে তিনি এ-ও বলেছেন, সিন্ধু নদে পানি সরবরাহ ব্যাহত করতে ভারত ‘উদ্বেগজনক গতিতে’ তৎপরতা চালাচ্ছে- এমন কোনো প্রমাণ পেলে তবেই ভারতের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিষয়টি বিবেচনা করবে পাকিস্তান।
উল্লেখ্য, হিমালয়ের কৈলাস পর্বতের বোখার-চু হিমবাহ থেকে উৎপত্তির পর ভারত ও পাকিস্তানের ওপর দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে মিশেছে এশিয়ার অন্যতম দীর্ঘতম নদ সিন্ধু। এই নদ এবং এর ৬টি উপনদীর পানির ব্যবহার নিয়ে দীর্ঘদিন বিরোধ চলেছে দুই দেশের মধ্যে।
এ বিরোধ নিরসনে ১৯৬০ সালের সেপ্টেম্বর মাসে বিশ^ব্যাংকের মধ্যস্থতায় ‘ইন্ডাস ওয়াটার ট্রিটি’ চুক্তি স্বাক্ষর হয়। চুক্তির শর্ত অনুসারে, সিন্ধু অববাহিকার পূর্বাঞ্চলীয় তিন নদী ইরাবতী, বিপাশা ও শতদ্রুর পানি ব্যবহার করার অনুমতি দেওয়া হয় ভারতকে। আর পাকিস্তানকে পশ্চিমাঞ্চলের তিনটি নদ-নদী সিন্ধু, ঝিলাম ও চেনাবের অধিকাংশ পানি ব্যবহারের অনুমতি দেওয়া হয়।
চুক্তিটি কোনো দেশ একতরফাভাবে স্থগিত বা বাতিল করার বিধান নেই। তবে গত ২০২৫ সালের ভারতের জম্মু-কাশ্মিরের পেহেলগাঁও অঞ্চলে সাজানো সন্ত্রাসী হামলার ঘটনার পর সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করে ভারত। সেই স্থগিতাদেশ এখনও প্রত্যাহার করেনি নয়াদিল্লি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিএনপি করায় অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি -ইশরাক
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজনীতির পালাবদল হয়, কিশোর গ্যাংয়ের ‘বড় ভাই’ বদলায় না
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক ঘন্টার ঈদের নামাজ পড়তে না দেয়া কলকাতার রেড রোড পূজায় বন্ধ চার দিন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ছেলের ঘরে একটু ঠাঁই চাই’- অসুস্থ মায়ের আকুতি
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দেশবিরোধী চুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জামালপুরে আরও দুই কূপে মিলবে গ্যাস, অনুমোদনের অপেক্ষায় বাপেক্স
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদকবিরোধী অভিযানে পুলিশের কর্মকর্তাসহ আটক ৪
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রণী ব্যাংকের গ্রাহকের ৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রতি মণ পেঁপে ২৫০-৩০০, লোকসানের শঙ্কায় চাষিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের বিক্ষোভ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)