গাজা যুদ্ধের জন্য বাজেট অনুমোদনের শুনানি:
সিনেটে বক্তব্য দিতে গিয়ে প্রচণ্ড বাধার মুখে পড়লো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
, ১৭ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৪ সাদিস ১৩৯১ শামসী সন , ০২ নভেম্বর, ২০২৩ খ্রি:, ১৭ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির দাবি জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে বক্তব্য প্রদানে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্রের যুদ্ধ-বিরোধী একদল বিক্ষোভকারী। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে শুনানির সময় গত (মঙ্গলবার) নজিরবিহীন এ ঘটনা ঘটে।
সিনেটে শুনানির সময় অসংখ্য মানুষের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে এক নারী ‘এখনই যুদ্ধবিরতি’ বলে চিৎকার শুরু করে। সে সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন এবং প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন হোয়াইট হাউসের ১০৬ বিলিয়ন ডলার জাতীয় নিরাপত্তা তহবিল অনুমোদনের বিষয়ে বক্তব্য দিচ্ছিলো। এই অর্থের মধ্যে হামাসের বিরুদ্ধে ইসরাইলকে সহযোগিতা করার জন্য ১৪.৩ বিলিয়ন ডলার অন্তর্ভুক্ত আছে।
বিক্ষোভকারীরা ফিলিস্তিনি নারী ও শিশুদের নির্বিচারে হত্যা করার জন্য ইহুদিবাদী সন্ত্রাসী ইসরাইলের কাছে সমরাস্ত্র পাঠানোর তীব্র বিরোধিতা করেন। তাদের বাধার মুখে ছয় বার সাক্ষ্য থামিয়ে দিতে বাধ্য হয় ব্লিঙ্কেন। এক পর্যায়ে ক্যাপিটল হিলের নিরাপত্তা রক্ষীরা বলপ্রয়োগ করে ওই কক্ষ থেকে বিক্ষোভকারীদের বের করে দেয়।
পুলিশ জানিয়েছে, সিনেট অফিস ভবনের ভেতরে ‘অবৈধভাবে’ বিক্ষোভ করার জন্য ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা শুনানিতে বাধা দিয়েছে তাদের মধ্যে কয়েকজন যুদ্ধবিরোধী গ্রুপ কোডপিঙ্ক-এর সঙ্গে যুক্ত। তারা ইউক্রেনে অস্ত্র পাঠানো বন্ধ করার জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
গোলাপি পোশাক পরা বিক্ষোভকারীদের অনেকেই ‘গাজা অবরোধে না’ স্লোগান লেখা ফেস্টুন প্রদর্শন করেন। যুদ্ধ বিরোধী সংগঠন কোডপিঙ্ক নিশ্চিত করেছে যে, তাদের বেশ কিছু সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের অনেকেই রক্তের প্রতীক হিসেবে হাতের তালু লাল রং করে এসেছিলেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)