সালমান এফ রহমানের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন খারিজ
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উপদেষ্টা ও ব্যবসায়ী সালমান এফ রহমানসহ পাঁচ আসামির পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন নাকচ করেছে বাংলাদেশ বার কাউন্সিল।
, ১৭ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩০ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২৯ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৩ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বার কাউন্সিলের চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
সালমান এফ রহমানের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনি লড়াই করতে চেয়ে আবেদন করেছিলেন যুক্তরাজ্যের আইনজীবী গ্রায়েম এল হল। গত ১৪ আগস্ট বাংলাদেশ বার কাউন্সিলের সচিবের কাছে তিনি এ আবেদন জমা দেন। আবেদনে বাংলাদেশের স্থানীয় আইনজীবীদের পাশাপাশি বিদেশি আইনজীবী হিসেবে ট্রাইব্যুনালে উপস্থিত থেকে মামলা পরিচালনার অনুমতি চাওয়া হয়। এ সময় নিজের পেশাগত পরিচিতি ও প্রয়োজনীয় কাগজপত্রও আবেদনের সঙ্গে জমা দেন তিনি।
গ্রায়েম এল হল লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের আইনজীবী। তার আবেদনটি গত ২৪ আগস্ট গ্রহণ করেছিল বার কাউন্সিল। তবে আবেদনটি গ্রহণ করার পরও শেষ পর্যন্ত বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি দেয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসেনি। বৃহস্পতিবারের বৈঠকে আবেদনটি নাকচ করা হয়।
এর আগে, ২০২৫ সালের ১০ ডিসেম্বর সালমান এফ রহমানের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন আসামিপক্ষের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। ওই আবেদনে রাষ্ট্রপক্ষ আপত্তি জানিয়েছিল। বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি পাওয়ার বিষয়টি নিয়ে এর আগেও আইনি প্রক্রিয়ায় আলোচনা ও উদ্যোগ নেয়া হয়েছিল।
আসামিপক্ষের আইনজীবীর বক্তব্য অনুযায়ী, বিদেশি আইনজীবী নিয়োগের ক্ষেত্রে প্রথমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনুমতি এবং পরে বাংলাদেশ বার কাউন্সিলের অনুমোদন প্রয়োজন। কিন্তু বার কাউন্সিল আবেদনটি নাকচ করায় সালমান এফ রহমানসহ পাঁচ আসামির পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নেয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরান যাচ্ছে ৫০৮ রুশ পারমাণবিক বিশেষজ্ঞ
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টাঙ্গাইলে মাটির নিচে মিলল ১২ রকেট লঞ্চার, তিনটি হাতবোমাসদৃশ বস্তু
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুন্সিগঞ্জে চাঞ্চল্যকর বাবা-মেয়ের জোড়া হত্যাকাণ্ড
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পুরোনো বাণিজ্য মেলার মাঠে গেট ভাঙচুর, ৩৫ লাখ টাকা ক্ষতির অভিযোগে মামলা
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেঘনায় জেলেদের ওপর গুলি, হাসপাতালে নেয়ার পথেই একজনের মৃত্যু
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাশিয়ার ২০ অঞ্চলে একযোগে ১২০০ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নভেম্বর মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পেশাদারিত্ব ও মানবিক আচরণে ‘জনগণের পুলিশ’ গড়ে তোলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এলপিজির দাম দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মানবতাবিরোধী অপরাধ: মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার নিয়ে যা জানাল পুলিশ
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের বিরুদ্ধে যুদ্ধে আরও ঝুঁকির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র: ওবামা
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












