মুন্সিগঞ্জে চাঞ্চল্যকর বাবা-মেয়ের জোড়া হত্যাকাণ্ড
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইটের ভাটায় ফেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাবা ও মেয়েকে হত্যার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় প্রথমে তোয়াবা (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির গলায় গুরুতর আঘাত ও চোখ উপড়ানো অবস্থায় মরদেহটি পাওয়া যায়। এ ছাড়া, গুরুতর আহত শিশুটির বাবা গোলাপ হোসেন (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
, ১৭ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩০ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২৯ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৩ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
এদিকে, জমিজমা নিয়ে পূর্ববিরোধের জেরে বাবা ও মেয়ের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের মোল্লা ব্রিকস ইটভাটার কাছে একটি পরিত্যক্ত জমি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। গোলাপ হোসেনের বাড়ি রামকৃষ্ণদী গ্রামে হলেও তিনি স্ত্রী শিউলি বেগম ও সন্তানদের নিয়ে একই ইউনিয়নের দোসরপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করতেন।
এ ঘটনায় মৃত্যুর আগে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশের কাছে চিকিৎসাধীন অবস্থায় হামলার ঘটনার লোমহর্ষক বর্ণনা দিয়ে জড়িতদের নাম পরিচয় উল্লেখ করে জবানবন্দি দিয়ে গেছেন নিহত গোলাপ হোসেন। সেই সূত্র ধরে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। আটক করা হয়েছে মূল অভিযুক্তকে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৮ অক্টোবর) বিকেলে তোয়াবা তার বাবার সঙ্গে দাদার বাড়িতে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে বাবা-মেয়ের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ পরিবারের। পরে রক্তাক্ত অবস্থায় গোলাপ হোসেন বাড়িতে ফিরলেও তোয়াবার খোঁজ পাওয়া যাচ্ছিল না।
বৃহস্পতিবার সকালে ইটভাটার কাছে পরিত্যক্ত জমিতে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এদিকে, গুরুতর আহত গোলাপ হোসেনকে প্রথমে ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাপুর এলাকার স্বদেশ হাসপাতালে নেয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশের প্রাথমিক ধারণা, শরীরে ধারালো অস্ত্রের আঘাত ও বিষক্রিয়া তার মৃত্যুর কারণ হতে পারে।
নিহত শিশুটির মা শিউলি বেগম অভিযোগ করেন, প্রতিবেশী সোহরাব সহ কয়েকজনের সঙ্গে তাদের জমিজমা নিয়ে বিরোধ চলছিল এবং এ নিয়ে উভয়পক্ষের মধ্যে মামলাও রয়েছে। সেই বিরোধের জেরে তার স্বামী ও মেয়ের ওপর হামলা চালানো হয়ে থাকতে পারে বলে তিনি দাবি করেন।
নিহত রাজমিস্ত্রি গোলাপ হোসেনের মা হাসু বেগম জানান, আমার দ্বিতীয় স্বামী গোলাপের সৎ বাবা জয়নাল মিয়া গত ৫ বছর ধরে রামকৃষ্ণদী একটি ইটভাটায় কাজ করছেন। গতকাল বুধবার বিকেলে মেয়েকে নিয়ে রামকৃষ্ণদী এলাকার একটি ইটভাটায় বাবার সঙ্গে দেখা করতে আসেন গোলাপ হোসেন। এরপর ফেরার পথে বাবা ও কন্যা শিশুর ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
তিনি আরও জানান, মামা বাড়ির জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সিরাজদীখান উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের সোহরাব হোসেনে সঙ্গে বিরোধ চলছিল গোলাপ হোসেনের।
মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মো. কামরান হোসেন জানান, মৃত্যুর আগে নিহতের দেয়া জবানবন্দি ও ঘটনাস্থল থেকে পাওয়া আলামতের সূত্র ধরে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
তিনি আরও জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। তবে কারা এবং কী কারণে বাবা-মেয়ের ওপর হামলা চালিয়েছে, তা তদন্তের পর বলা যাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সালমান এফ রহমানের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন খারিজ
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান যাচ্ছে ৫০৮ রুশ পারমাণবিক বিশেষজ্ঞ
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টাঙ্গাইলে মাটির নিচে মিলল ১২ রকেট লঞ্চার, তিনটি হাতবোমাসদৃশ বস্তু
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পুরোনো বাণিজ্য মেলার মাঠে গেট ভাঙচুর, ৩৫ লাখ টাকা ক্ষতির অভিযোগে মামলা
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেঘনায় জেলেদের ওপর গুলি, হাসপাতালে নেয়ার পথেই একজনের মৃত্যু
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাশিয়ার ২০ অঞ্চলে একযোগে ১২০০ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নভেম্বর মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পেশাদারিত্ব ও মানবিক আচরণে ‘জনগণের পুলিশ’ গড়ে তোলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এলপিজির দাম দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মানবতাবিরোধী অপরাধ: মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার নিয়ে যা জানাল পুলিশ
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের বিরুদ্ধে যুদ্ধে আরও ঝুঁকির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র: ওবামা
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












