মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম

সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, সকাল ৭:৫৭

বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতির ইতিহাস দীর্ঘ ও গৌরবময়। মুক্তিযুদ্ধের রক্তে অর্জিত এই স্বাধীনতাকে আমরা কোনো শর্তযুক্ত সামরিক চুক্তির বেড়িতে বন্দী করতে পারি না। অথচ আকসা (Acquisition and Cross-Servicing Agreement) এবং জিসোমিয়া (General Security of Military Information Agreement) চুক্তি নিয়ে যে আলোচনা চলছে, তা জাতির বিবেকবান মানুষদের গভীরভাবে উদ্বিগ্ন করে তুলছে।

আকসা কী এবং এটি কেন বিপজ্জনক?
আকসা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সামরিক সরঞ্জাম ও সেবা আদান-প্রদান চুক্তি। এই চুক্তির আওতায় বাংলাদেশের সামরিক ঘাঁটি, বন্দর ও বিমানক্ষেত্র মার্কিন বাহিনীর ব্যবহারের জন্য উন্মুক্ত হয়ে যায়। সহজ ভাষায় বললে, বাংলাদেশের মাটি মার্কিন সামরিক অভিযানের লজিস্টিক্যাল হাব হিসেবে ব্যবহৃত হবে। এই চুক্তি শুধু একটি সামরিক সহযোগিতার দলিল নয়, বরং এটি বাংলাদেশকে আঞ্চলিক ভূরাজনৈতিক প্রতিযোগিতার সরাসরি অংশীদার করে তোলে - যার পরিণতি ভয়াবহ হযে।
ইতিহাস আমাদের শিক্ষা দেয়। যে সকল দেশ আকসার মতো চুক্তিতে স্বাক্ষর করেছে, তারা পরবর্তীতে মার্কিন সামরিক স্বার্থ রক্ষায় অনিচ্ছাকৃতভাবে জড়িয়ে পড়েছে। আফগানিস্তান, ইরাক, এমনকি ফিলিপাইনের অভিজ্ঞতা স্পষ্ট প্রমাণ করে যে এই ধরনের চুক্তি স্বল্পমেয়াদে সুবিধাজনক মনে হলেও দীর্ঘমেয়াদে তা দেশের নিরাপত্তাকে হুমকিতে ফেলে।

জিসোমিয়া: তথ্য-সার্বভৌমত্বের সমাপ্তি:
জিসোমিয়া চুক্তি সামরিক গোয়েন্দা তথ্য বিনিময়কে প্রাতিষ্ঠানিক রূপ দেয়। দেখতে নিরীহ মনে হলেও এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা তথ্যের উপর নিয়ন্ত্রণ হারাবে। বাংলাদেশের সামরিক সক্ষমতা, সীমান্ত নিরাপত্তা, অভ্যন্তরীণ প্রতিরক্ষা কাঠামো- এই তথ্যগুলো একবার চুক্তিভুক্ত হলে তৃতীয় পক্ষের কাছে চলে যাবে। ভারত-জাপান-মার্কিন কৌশলগত অক্ষ যেভাবে শক্তিশালী হচ্ছে, তাতে জিসোমিয়া বাংলাদেশকে চীন ও রাশিয়ার বিপক্ষে একটি সুনির্দিষ্ট শিবিরে দাঁড় করিয়ে দেবে।

ভূরাজনৈতিক বাস্তবতা উপেক্ষা করা যাবে না:
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অত্যন্ত সংবেদনশীল। একদিকে ভারত, অন্যদিকে মিয়ানমার, পাশে বঙ্গোপসাগর - যেখানে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ই আধিপত্য প্রতিষ্ঠায় সক্রিয়। এই পরিস্থিতিতে আকসা ও জিসোমিয়া চুক্তিতে স্বাক্ষর মানে একটি পক্ষকে বেছে নেওয়া। এটি শুধু কূটনৈতিক বোকামি নয়, বরং বাংলাদেশের সামরিক মূলনীতির সরাসরি লঙ্ঘন।
চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং প্রতিরক্ষা সামগ্রীর প্রধান সরবরাহকারী। ভারত আমাদের নিকটতম প্রতিবেশী এবং অর্থনৈতিক অংশীদার। এই দুটি শক্তির সঙ্গে সম্পর্ক বজায় রেখে মার্কিন সামরিক চুক্তিতে আবদ্ধ হওয়া পরস্পরবিরোধী এবং আত্মঘাতী।

সংসদ ও জনগণের মতামত কোথায়?
যে কোনো চুক্তি যা দেশের সার্বভৌমত্বকে প্রভাবিত করে, তা সংসদে আলোচনা ছাড়া চূড়ান্ত করা সংবিধানের মূল চেতনার পরিপন্থি। জনগণ জানতে চায়- এই চুক্তির বিনিময়ে আমরা কী পাচ্ছি? অর্থনৈতিক সুবিধা? নাকি কেবল মার্কিন অস্ত্রবাজারে প্রবেশের সুযোগ? যদি তাই হয়, তবে তা জাতীয় স্বার্থের তুলনায় নিতান্তই নগণ্য।
নাগরিক সমাজ, বিশ^বিদ্যালয়ের শিক্ষক, প্রতিরক্ষা বিশ্লেষক ও রাজনৈতিক দলগুলোকে এই প্রশ্নে জোরালো অবস্থান নিতে হবে। নীরবতা মানে সম্মতি- আর এই সম্মতির মূল্য হতে পারে অপরিসীম।
বাংলাদেশ কারো ঔপনিবেশিক সম্পত্তি নয়। এই দেশের মাটি, আকাশ ও সমুদ্রসীমা কোনো বিদেশি সামরিক শক্তির হাতিয়ার হওয়ার জন্য নয়। আকসা ও জিসোমিয়া চুক্তি স্বাক্ষরিত হলে বাংলাদেশ স্বেচ্ছায় সেই ফাঁদে পা দেবে, যেখান থেকে বেরিয়ে আসা কঠিন হবে।
আমরা দৃঢ়ভাবে দাবি জানাই- এই চুক্তিদ্বয় প্রত্যাখ্যান করুন। স্বাধীন পররাষ্ট্রনীতি অক্ষুণœ রাখুন। কারণ সার্বভৌমত্ব কোনো দরকষাকষির পণ্য নয়।

-মুহম্মদ মুশফিকুর রহমান।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পাঠ্যবই ও সিলেবাসে যদি ইসলামী শিক্ষা না থাকে, তাহলে কোথায় থাকবে? পাঠ্যবই ও সিলেবাসে যদি ইসলামী শিক্ষা না থাকে, তাহলে কোথায় থাকবে? ১৭ ঘণ্টা আগে পবিত্র সুন্নতী পোশাক বনাম আরবীয় পোশাক অনেকক্ষেত্রে ওহাবী-সালাফীসহ বিভিন্ন বাতিল আক্বীদার অন্তর্ভুক্তরা দাবি করে থাকে- “সুন্নতী পোশাক হচ্ছে আরবীয় পো… ৪ নভেম্বর, ২০২৬ ভূ-রাজনৈতিক বাস্তবতা ও জাতীয় নিরাপত্তা: নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমত্ব ও ভূ-খ-ের নিরাপত্তার প্রতীক বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপ। স… ২ নভেম্বর, ২০২৬ চাঁদ গবেষক ও একজন দর্শকের পর্যালোচনা দর্শক: আপনারা যারা চাঁদ নিয়ে কাজ করেন প্রায়শই বলে যাচ্ছেন, লিখে যাচ্ছেন- সউদী সরকার চাঁদ না দেখে মাস শুরু কর… ১ নভেম্বর, ২০২৬ ক্বলবের সৌন্দর্যই আসল সৌন্দর্য মানুষ বাহ্যিকভাবে সুন্দর ও পরিচ্ছন্ন পোশাক দ্বারা নিজেকে সাজিয়ে নিজের সুন্দর ছুরত প্রকাশ করে থাকে। পোশাক অপরি… ৩১ অক্টোবর, ২০২৬ নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমত্ব ও ভূ-খন্ডের নিরাপত্তার প্রতীক বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপ।… ২৮ অক্টোবর, ২০২৬ আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়... আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়... ২৩ অক্টোবর, ২০২৬ ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২) কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ… ১৯ অক্টোবর, ২০২৬ ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১) ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত… ১৮ অক্টোবর, ২০২৬ বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১) বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব… ১৪ অক্টোবর, ২০২৬ পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম… ১৩ অক্টোবর, ২০২৬ মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা… ১১ অক্টোবর, ২০২৬