সাগর থেকে ট্রলারসহ ছয় জেলেকে অপহরণ করেছে বিএসএফ
, ১৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩০ সাবি’ ১৩৯১ শামসী সন , ২৯ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১৪ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
দুবলারচরের ছয় জেলেকে একটি ট্রলারসহ ভারতীয় সীমান্ত বাহিনী (বিএসএফ) অপহরণ করেছে। গত বুধবার (২৭ ডিসেম্বর) বেলা ২টার দিকে পশ্চিম সুন্দরবনের মান্দারবাড়িয়ার কাছে সাগরে এ ঘটনা ঘটে।
দুবলার আলোরকোল থেকে ওই জেলেদের মহাজন বাগেরহাটের রামপালের ইসলামাবাদ গ্রামের আব্দুল হাই শেখ মোবাইলফোনে জানান, বেলা ২টার দিকে তার ছয়জন জেলে পশ্চিম সুন্দরবনের মান্দারবাড়ীয়ার কাছে সাগরে মাছ ধরছিল। এ সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর একটি দল (বিএসএফ) স্পিডবোটে করে এসে তার ছয়জন জেলেকে ট্রলারসহ অপহরণ করে ভারতীয় সীমানায় চলে যায় বলে সাগর থেকে ফিরে আসা প্রত্যক্ষদর্শী অন্য জেলেরা তাকে জানিয়েছে।
দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ বলেন, বুধবার দুপুরে দুবলার আলোরকোলের ছয়জন জেলে সাগরে বাংলাদেশ নৌসীমায় মাছ ধরছিল। এ সময় বিএসএফ এসে সাগর থেকে ওই জেলেদের ধরে ভারতে নিয়ে গেছে। এ ঘটনায় দুবলারচরের জেলেদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
বাংলাদেশ কোস্টগার্ড আলোরকোল কন্টিনজেন্টের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, বিএসএফ কর্তৃক জেলে ধরে নেয়ার ঘটনাটি আলোরকোলের জেলেরা তাদের জানিয়েছে। এ বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো নির্মাণাধীন মসজিদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া ও চীন সফর: প্রধানমন্ত্রীকে সংসদের ধন্যবাদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন অর্থনৈতিক করিডোরসহ আরও যে সকল প্রস্তাব চীনের
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নদীর পানি বাড়ছে, সাত জেলায় বন্যার আশঙ্কা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা, দ্বীনি চেতনা সুরক্ষা ও সকল ঔপনিবেশিক-দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজারবাগ দরবার শরীফ উনার অনন্য আয়োজন ঐতিহাসিক ৯০ দিনব্যাপী মাহফিল ১৪৪৮ হিজরী উনার উদ্বোধন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












