গ্যাসের দাম বাড়ানোর পরও আর্থিক উন্নতির দেখা পায়নি পেট্রোবাংলা
, ১৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩০ সাবি’ ১৩৯১ শামসী সন , ২৯ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১৪ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি শুরু হয় ২০১৮ সালের এপ্রিলে। এর আগ পর্যন্ত লাভে থাকা সরকারি সংস্থাগুলোর অন্যতম ছিল পেট্রোবাংলা। এলএনজি আমদানি শুরুর পর ২০১৮-১৯ অর্থবছরে প্রথম লোকসান দেয় প্রতিষ্ঠানটি। এর পর থেকে এখন পর্যন্ত কোনো অর্থবছরেই মুনাফা করতে পারেনি পেট্রোবাংলা। ২০১৮-১৯ থেকে ২০২২-২৩ পর্যন্ত গত পাঁচ অর্থবছরে সংস্থাটির পরিচালন লোকসান হয়েছে ১১ হাজার কোটি টাকার বেশি। যদিও এ সময়ের মধ্যে গ্যাসের দাম তিন দফায় বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ও জ্বালানি বিভাগ।
এলএনজি আমদানির জন্য প্রতি বছর বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে যাচ্ছে সরকার। তবুও অব্যাহতভাবে লোকসান দিয়ে গেছে দেশের গ্যাস খাত। এ লোকসান কমাতে গত পাঁচ অর্থবছরে বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাবের ভিত্তিতে গ্যাসের দাম বাড়ানো হয়েছে তিন দফায়। এ সময় সবচেয়ে বেশি দাম বেড়েছে সরকারি-বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র ও শিল্প-কারখানায় বিতরণকৃত গ্যাসের।
আসন্ন ২০২৪ সালেও গ্যাসের দাম আবারো বাড়তে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের ভাষ্যমতে, ঋণ চুক্তির অংশ হিসেবে সরকারকে ব্যয় সক্ষমতা বাড়ানো ও ভর্তুকি যৌক্তিকীকরণের শর্ত দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এর আওতায় জ্বালানি পণ্যের দাম সমন্বয়ে একটি সময়ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি চালু হওয়ার কথা রয়েছে। এটি কার্যকর হলে গ্যাসের দাম আরো বেড়ে যাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো নির্মাণাধীন মসজিদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া ও চীন সফর: প্রধানমন্ত্রীকে সংসদের ধন্যবাদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন অর্থনৈতিক করিডোরসহ আরও যে সকল প্রস্তাব চীনের
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নদীর পানি বাড়ছে, সাত জেলায় বন্যার আশঙ্কা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা, দ্বীনি চেতনা সুরক্ষা ও সকল ঔপনিবেশিক-দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজারবাগ দরবার শরীফ উনার অনন্য আয়োজন ঐতিহাসিক ৯০ দিনব্যাপী মাহফিল ১৪৪৮ হিজরী উনার উদ্বোধন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












