সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (৬)
প্রতি সেকেন্ডে কোটি কোটি ঈদ
২. প্রতি সেকেন্ডে সেকেন্ডে, প্রতি পলকে পলকে কোটি কোটি ঈদ, ঈদে আকবর, ঈদে আ’যম বা তার চেয়েও বড় ঈদ হওয়ার দলীল:
পাগড়ী পরিধান করা দায়িমী সুন্নত মুবারক। সেখানেও ১১শত শহীদের ছাওয়াব রয়েছেন। যেমন- (১) পাগড়ী হিসেবে ১টি সুন্নত, (২) পাগড়ীর রং (সবুজ বা কালো অথবা সাদা) হিসেব ১টি সুন্নত, (৩) পাগড়ীর কাপড় সূতি হওয়া হিসেবে ১টি সুন্নত, (৪) পাগড়ী লম্বায় কয় হাত হবে (তিন বা সাত অথবা বারো হাত) সে হিসেবে ১টি সুন্নত, (৫) পাগড়ী পাশে কয় হাত হবে (আধা হাত বা এক হাত অথবা দুই হাত) সে হিসেবে ১টি সুন্নত, (৬) পাগড়ী সুন্নতী তরতীবে বাঁধা ১টি সুন্নত, (৭) পাগড়ী দাঁড়িয়ে বাঁধতে হয় সে হিসেবে ১টি সুন্নত, (৮) পাগড়ীর শিমলার পরিমাণ কতটুকু হবে, সে হিসেবে ১টি সুন্নত, (৯) শিমলা পিছনে ঝুলিয়ে দেয়া হিসেবে ১টি সুন্নত, (১০) টুপির উপর পাগড়ী বাঁধা ১টি সুন্নত, (কেননা শিখ সম্প্রদায় টুপি ছাড়া খালি মাথায় পাগড়ী পরিধান করে। না‘ঊযুবিল্লাহ!) (১১) পাগড়ীর নীচে কেনায়া পরিধান করা ১টি সুন্নত। তাহলে দেখা যাচ্ছে- পাগড়ী সুন্নতী কায়দায় পরিধান করার মাধ্যমে কমপক্ষে (১) ১১শত শহীদের ছাওয়াব পাওয়া যাচ্ছে। (২) এছাড়া মহান আল্লাহ পাক উনার সম্মানিত রহমত মুবারক পাগড়ী পরিধানকারী উনার উপর বর্ষিত হচ্ছেন, (৩) উনার গুণাহ ক্ষমা হচ্ছে, (৪) বিদয়াত আমল থেকে তিনি বাঁচতে পারতেছেন, (৫) মহান আল্লাহ পাক উনার সম্মানিত মুহব্বত মুবারক তিনি পাচ্ছেন, (৬) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার স্মরণে তিনি থাকতে পারছেন এবং (৭) উনার সম্মানিত মুহব্বত মুবারক তিনি পাচ্ছেন। সুবহানাল্লাহ!
এভাবে সুন্নতী কেনায়া, সুন্নতী রুমাল, সুন্নতী কোর্তা, সুন্নতী ইযার বা লুঙ্গী, সুন্নতী সেন্ডেল, সুন্নতী মোজা, সুন্নতী জুব্বা, সুন্নতী চাদর পরিধান করা ইত্যাদির মাধ্যমে হাজার হাজার শহীদের ছাওয়াব পাওয়া যাচ্ছে অর্থাৎ হাজার হাজার নেক আমল হচ্ছে। সুবহানাল্লাহ!
এটা তো হলো পরিধানের সুন্নত মুবারক। তারপর রয়েছেন, পরিষ্কার-পরিচ্ছন্নতার সুন্নত, চুল রাখার সুন্নত, দাড়ি রাখার সুন্নত, নখ কাটার সুন্নত, ওযূ-গোসলের সুন্নত, খাওয়া-দাওয়ার সুন্নতী তরতীব, সুন্নতী খাবার, সুন্নতী আসবাব পত্র, কথাবার্তার সুন্নত, চালচলনের সুন্নত, হাটা-চলার সুন্নত, ঘুমানোর সুন্নত, ব্যবসা-বানিজ্যের সুন্নত, লেনদেনের সুন্নত, বিভিন্ন ইবাদত-বন্দেগীর সুন্নত, নামায-রোযার সুন্নত, ওয়ায-নছীহতের সুন্নত ইত্যাদি ইত্যাদি। এভাবে দেখা যাচ্ছে- কেউ যদি দায়িমীভাবে পরিপূর্ণরূপে মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক উনাদের ইত্তিবা করেন, তাহলে প্রতি সেকেন্ডে উনার লক্ষ লক্ষ নেক আমল হচ্ছেন। অর্থাৎ প্রতি সেকেন্ডে উনার জন্য লক্ষ লক্ষ ঈদ। আর কেউ যদি লক্ষ লক্ষ কোটি কোটি লোককে সমস্ত মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক উনার তা’লীম-তালক্বীন দেন এবং উনার উছীলায় লক্ষ লক্ষ কোটি কোটি লোক মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক উনার ইত্তিবা করেন, তাহলে উনার প্রতি সেকেন্ডে সেকেন্ডে, প্রতি পলকে পলকে কোটি কোটি নেক আমল হচ্ছেন। তাহলে নিসবত মুবারক অনুযায়ী উনার জন্য প্রতি সেকেন্ডে সেকেন্ডে, প্রতি পলকে পলকে কোটি কোটি ঈদ, ঈদে আ’যম, ঈদে আকবর বা তার চেয়েও বড় ঈদ হন। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
তাহলে এখান থেকে স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে, কেউ যদি প্রতিদিন, প্রতি ঘণ্টায়, প্রতি মুহূর্তে, প্রতি পলকে পলকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে পাওয়ার কারণে খুশি মুবারক প্রকাশ করে উনার মহাসম্মানিত ও মহাপবিত্র ছানা-ছিফত মুবারক করেন, উনাকে মহাসম্মানিত ও মহাপবিত্র তা’যীম-তাকরীম মুবারক করেন, উনার মহাসম্মানিত ও মহাপবিত্র গোলামী মুবারক উনার আনজাম মুবারক দেন, উনার মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক উনার ইত্তিবা করেন, তাহলে উনার জন্য প্রতিদিন, প্রতি ঘণ্টায়, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে, প্রতি পলকে পলকে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ হবেন। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
কাজেই, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যেদিন দুনিয়ার যমীনে মহাসম্মানিত ও মহাপবিত্র তাশরীফ মুবারক আনলেন, সেই দিন অর্থাৎ সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ উনার সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ (মহাসম্মানিত ও মহাপবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফ) ঈদের দিন তো অবশ্যই; শুধু তাই নয়; সেদিন রোযার ঈদ, কুরবানীর ঈদ, জুমু‘আর ঈদসহ সম্মানিত দ্বীন ইসলাম উনার মধ্যে আরো যত বড় বড় ঈদ রয়েছেন, সমস্ত ঈদের সাইয়্যিদ অর্থাৎ সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ তো অবশ্যই অবশ্যই। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! কেননা উনাকে সৃষ্টি মুবারক না করা হলে, মহান আল্লাহ পাক তিনি কোনো মাখলূকাত সৃষ্টি করতেন না; এমনকি মহান আল্লাহ পাক তিনি উনার মহাসম্মানিত রবূবিয়াত মুবারকও প্রকাশ করতেন না। সুবহানাল্লাহ! তাহলে সমস্ত কায়েনাত জুমু‘আর দিন, আইয়্যামে তাশরীক্ব, রোযার ঈদ, কুরবানীর ঈদ বা অন্য কোনো ঈদ-ই পেতো না অর্থাৎ আসার তো প্রশ্নই উঠে না।
-মুহাদ্দিছ মুহম্মদ আবূ আহমাদ ছিদ্দীক্বাহ্।
আরও পড়ুন
সব ›
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (৯)
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা একমাত্র মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা ব্যতীত সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র হাদী বা হিদায়াতদানকারী (২)
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৫)
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
মালিকুত তামাম, ক্বাসিমুন নিআম, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুল ফাতহ মুবারক উনার বরকত (৭ম পর্ব)
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (৮)
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা একমাত্র মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা ব্যতীত সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র হাদী বা হিদায়াতদানকারী (১)
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৪)
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (৭)
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ (১০ম পর্ব)
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৩)