সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (৭)
প্রতি সেকেন্ডে কোটি কোটি ঈদ
২. প্রতি সেকেন্ডে সেকেন্ডে, প্রতি পলকে পলকে কোটি কোটি ঈদ, ঈদে আকবর, ঈদে আ’যম বা তার চেয়েও বড় ঈদ হওয়ার দলীল:
কিতাবে বর্ণিত রয়েছেন-
وُلِدَ مَنْ لَّوْلَاهُ مَا خُلِقَ الْوُجُوْدُ وَلَا يُصَوَّرُ وَالِدٌ وَّلَا مَوْلُوْدٌ وُلِدَ يَوْمَ الْاِثْنَيْـنِ لِاِثْنَتَـىْ عَشْرَةَ لَيْلَةً خَلَتْ مِنْ رَبِيْعِ ۣ الْاَوَّلِ فَاَصْبَحَتْ بَطْحَاءُ مَكَّةَ تَرْقُصُ طَرَبًا وَاهْتَزَّ الْـحَرَمُ فَرَحًا عَجَبًا وَّاسْتَبْشَرَتْ اَهْلُ السَّمٰوَاتِ بِوِلَادَتِهٖ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفَازَتْ سَيِّدَتُنَا حَضْرَتْ اُمُّ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِسَعَادَتِهٖ وَخَرَّتِ الْاَصْنَامُ عَلـٰى رُئُوْسِهَا وَاَيْقَنَتِ الْكَهَنَةُ بـِخِزْيــِهَا وبُؤْسِهَا وَنَطَقَ الضَّبُّ بِرِسَالَتِهٖ وَاَقَرَّ الذِّئْبُ بِنُبُوَّتِهٖ وَجَلَالَتِهٖ فَلَهُ النَّسَبُ الرَّفِيْعُ الْـمُشَرَّفُ فَهُوَ سَيِّدُنَا مَوْلَانَا مُحَمَّدُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بْنُ حَضْرَتْ عَبْدِ اللهِ عَلَيْهِ السَّلَامُ بْنِ حَضْرَتْ عَبْدِ الْـمُطَّلِبِ عَلَيْهِ السَّلَامُ بْنِ حَضْرَتْ هَاشِمٍ عَلَيْهِ السَّلَامُ سَيِّدُ بَنِـىْ عَدْنَانَ وَخَـيْـرُ اٰلٍ حِيْـنَ رُبِّــىَ عِنْدَ جَدِّهٖ يَـتِـيْمًا وَرَضِعَ مِنْ ثَدْيَـىْ سَيِّدَتِنَا حَضْرَتْ اُمِّ الرَّضَاعَةِ اَلثَّانِيَةِ عَلَيْهَا السَّلَامُ (سَيِّدَتِنَا حَضْرَتْ حَلِيْمَةَ عَلَيْهَا السَّلَامُ) فَصَارَ حَلِـيْمًا فَمَنْ عَظَّمَ لَيْلَةَ مَوْلِدِهٖ بِـمَا اَمْكَنَهٗ مِنَ التَّعْظِيْمِ وَالْاِكْرَامِ كَانَ مِنَ الْفَائِزِيْنَ بِدَارِ السَّلَامِ
অর্থ: “মহাসম্মানিত ও মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ উনার দিনে এমন এক মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুল কুদরত মুবারক (মহাসম্মানিত ও মহাপবিত্র ওজূদ পাক মুবারক) তিনি দুনিয়ার যমীনে মহাসম্মানিত ও মহাপবিত্র তাশরীফ মুবারক নিয়েছেন, যিনি না হলে কায়িনাতের কিছুই সৃষ্টি করা হতো না। আকৃতিতে আসতো না কোনো পিতা ও সন্তান। তিনি সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ উনার সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ (মহাসম্মানিত ও মহাপবিত্র ১২ই রবীউল আউয়াল শরীফ) সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ (ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ অর্থাৎ সোমবার) মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ! সেই মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশের শুভক্ষণে খুশির আনন্দে দুলেছিলেন মহাসম্মানিত ও মহাপবিত্র মক্কা শরীফ উনার কঙ্করময় মরুভূমি। সুবহানাল্লাহ! সীমাহীন খুশি আর আনন্দে শিহরিত হয়েছিলেন মহাসম্মানিত ও মহাপবিত্র হারাম শরীফও। উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশের খুশিতে প্রফুল্ল হয়ে উঠেছিলেন আসমানবাসী (অর্থাৎ সমস্ত হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম) উনারা। উনার সৌভাগ্যে ধন্য হন সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি। উনার আগমনে খান খান হয়ে ভেঙে পড়েছিলো প্রতিমাগুলো। জ্যোতিষীরা বুঝতে পেরেছিলো তাদের লাঞ্ছনা ও দুর্ভাগ্য অনিবার্য। উনার মহাসম্মানিত ও মহাপবিত্র রিসালত মুবারক উনার রহস্য জানিয়ে দিয়েছিলো গুঁইসাপ। উনার মহাসম্মানিত ও মহাপবিত্র নুবুওওয়াত-রেসালাত মুবারক এবং মহত্ত্ব মুবারক উনার কথা স্বীকার করেছিলো জঙ্গলের বাঘ। উনার বংশ অতি অভিজাত এবং সম্মানিত। তিনি সাইয়্যিদুনা মাওলানা হযরত মুহম্মদ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইবনে হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাম ইবনে হযরত আব্দুল মুত্ত্বালিব আলাইহিস সালাম ইবনে হযরত হাশিম আলাইহিস সালাম। যিনি ছিলেন আদনান গোত্রের সাইয়্যিদ। তিনি একক বেমেছাল মহাসম্মানিত ও মহাপবিত্র ব্যক্তিত্ব মুবারক হিসেবে স্বীয় দাদা সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট অত্যন্ত সসম্মানে লালিত-পালিত হন। উনাকে মহাসম্মানিত ও মহাপবিত্র দুগ্ধ মুবারক পান করান সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আছ ছানিয়াহ্ আলাইহাস সালাম (সাইয়্যিদাতুনা হযরত হালিমাতুস সা’দিয়াহ্ আলাইহাস সালাম) তিনি। সুবহানাল্লাহ! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হলেন অত্যন্ত ধৈর্যশীল। সুতরাং যে ব্যক্তি মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশের মহাসম্মানিত ও মহাপবিত্র দিবস মুবারক উনাকে তা’যীম-তাকরীম করবেন (এবং এই উপলক্ষে খুশি মুবারক প্রকাশ করবেন,) তিনি চির শান্তিময় জান্নাতের অধিকারী হবেন।” সুবহানাল্লাহ! (খুৎবাতু ইবনে নুবাতাহ্)
যিনি খ্বালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রহমাতুল্লিল আলামীন মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার সম্মানার্থে বান্দা-বান্দী, উম্মত, জিন-ইনসানসহ আমাদের সবাইকে হাক্বীক্বী ছহীহ সমঝ দান করুন এবং প্রতি সেকেন্ডে সেকেন্ডে, প্রতি পলকে পলকে দায়িমীভাবে অনন্তকালব্যাপী সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার তাওফীক্ব দান করুন। আমীন!
-মুহাদ্দিছ মুহম্মদ আবূ আহমাদ ছিদ্দীক্বাহ্।
আরও পড়ুন
সব ›
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (১৩)
মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে পবিত্র করার মত পবিত্র করেই নূরুল ইযহার মুবারক (সৃষ্টি মুবারক) করেছেন (১)
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৯)
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (১২)
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা একমাত্র মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা ব্যতীত সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র হাদী বা হিদায়াতদানকারী (৫)
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৮)
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (৯)
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা একমাত্র মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা ব্যতীত সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র হাদী বা হিদায়াতদানকারী (২)
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৫)
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।