সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (৪৫)
, ১১ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০১ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৭ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
উস্তুনে হান্নানা উনার ঈমান জাগরণী ওয়াক্বিয়া মুবারক
মহাসম্মানিত ও মহাপবিত্র হিজরত মুবারক উনার পর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহাসম্মানিত মসজিদে নববী শরীফ উনার মধ্যে একখানা শুকনো খেজুর গাছের খুঁটি (বা কা-) মুবারক-এ হেলান মুবারক দিয়ে মহাসম্মানিত খুুতবা মুবারক দিতেন, মহাসম্মানিত ওয়ায-নছীহত মুবারক করতেন। একজন হযরত ছাহাবী রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু ছিলেন, যিনি কাঠের কাজ করতেন। একবার নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত খিদমত মুবারক-এ তিনি আরযী পেশ করেন- ইয়া রাসূলাল্লাহ! ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি যদি দয়া করে অনুমতি মুবারক প্রদান করেন, তাহলে একখানা ‘মহাসম্মানিত ও মহাপবিত্র মিম্বার শরীফ’ তৈরি করতে চাই, যেখানে মহাসম্মানিত তাশরীফ মুবারক নিয়ে আপনি মহাসম্মানিত খুতবা মুবারক দিবেন, ওয়ায-নছীহত মুবারক করবেন। সুবহানাল্লাহ! তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দয়া করে উনাকে অনুমতি মুবারক দান করেন। সুবহানাল্লাহ! অবশেষে মহাসম্মানিত মিম্বার শরীফ তৈরি হওয়ার পর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সেই খেজুর গাছের খুঁটি (কা-) মুবারকখানা ছেড়ে মহাসম্মানিত মিম্বার শরীফ উনার উপর মহাসম্মানিত তাশরীফ মুবারক নিয়ে মহাসম্মানিত খুতবা দেয়া, ওয়ায-নছীহত মুবারক করা শুরু করেন। তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জুদায়ী মুবারক উনার কারণে সেই শুকনো খেজুর গাছের খুঁটি মুবারক থেকে করুণ কান্নার আওয়াজ ভেসে আসতে লাগলো। খেজুর গাছের খুঁটি মুবারকখানা বাচ্চা শিশুর ন্যায় ফুপিয়ে ফুপিয়ে অবিরত ধারায় কান্না করতে থাকেন। উপস্থিত সমস্ত হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনারা কান্নার সেই আওয়াজ শুনে উনারাও কান্না মুবারক করতে থাকেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যখন এই অবস্থা দেখলেন, তখন মহাসম্মানিত মিম্বার শরীফ থেকে নেমে উক্ত খুঁটি মুবারক উনার নিকট যেয়ে উক্ত খুঁটি মুবারকখানা উনাকে স্বীয় মহাসম্মানিত নূরুল ইল্ম মুবারক (মহাসম্মানিত ও মহাপবিত্র সীনা মুবারক) উনার সাথে জড়িয়ে নেন এবং সেই খুঁটি মুবারক উনার উপর মহাসম্মানিত নূরুল মাগফিরাত মুবারক (মহাসম্মানিত ও মহাপবিত্র হাত মুবারক) বুলিয়ে আদর-¯েœহ মুবারক দান করেন। তখন সেই শুকনো খেজুর গাছের খুঁটি মুবারকখানা বাচ্চা শিুশুর ন্যায় কান্না করতে করতে শান্ত হয়ে গেলেন। সুবহানাল্লাহ!
হযরত ইমাম কাযী আয়ায রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন,
وَهُوَ فِي نَفْسِهِ مَشْهُورٌ مُنْتَشِرٌ وَالْخَبَرُ بِهِ مُتَوَاتِرٌ قَدْ خَرَّجَهُ أَهْلُ الصَّحِيحِ وَرَوَاهُ مِنَ الصَّحَابَةِ بِضْعَةَ عَشَرَ مِنْهُمْ حَضْرَتْ أُبَيُّ بْنُ كَعْبٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ وَحَضْرَتْ جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ وَحَضْرَتْ أَنَسُ بْنُ مَالِكٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ وَحَضْرَتْ عَبْدُ الله بن عمر رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ وَحَضْرَتْ عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ وَحَضْرَتْ سَهْلُ بْنُ سَعْدٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ وَحَضْرَتْ أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ وَحَضْرَتْ بُرَيْدَةُ وَحَضْرَتْ أُمُّ سَلَمَةَ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْها وَحَضْرَتْ الْمُطَّلِبُ بْنُ أَبِي رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ وَدَاعَةَ كُلُّهُمْ يُحَدِّثُ بِمَعْنَى هَذَا الْحَدِيثِ
অর্থ: “(উস্তুনে হান্নান বা শুকনো খেজুর গাছের খুঁটি মুবারক সংক্রান্ত) মহাসম্মানিত হাদীছ শরীফখানা নিজেই মশহূর ও বহুল প্রচারিত। এই খবরটি মুতাওয়াতির পর্যায়ের (অত্যন্ত নির্ভরযোগ্য) এবং এটি ছহীহ হাদীছ শরীফ গ্রন্থগুলোতে বর্ণিত হয়েছেন। আর এই মহাসম্মানিত হাদীছ শরীফখানা হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনাদের মধ্যে প্রায় ১০ জনের অধিক হযরত ছাহাবী রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনারা বর্ণনা করেছেন। উনাদের মধ্যে রয়েছেন- ১. হযরত উবাই ইবনে কা’ব রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি, ২. হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি, ৩. হযরত আনাস রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি, ৪. হযরত আব্দুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি, ৫. হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি, ৬. হযরত সাহল ইবনে সা’দ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি, ৭. হযরত আবূ সাঈদ খুদরী রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি, ৮. হযরত বুরাইদাহ্ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি, ৯. হযরত উম্মে সালামাহ্ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহা তিনি এবং ১০. হযরত মুত্তালিব ইবনে আবী ওদা‘আহ্ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি। উনারা সকলেই একই অর্থে এই মহাসম্মানিত হাদীছ শরীফখানা বর্ণনা করেছেন।” সুবহানাল্লাহ! (শিফা শরীফ ১/৫৮১)
-মুহাদ্দিছ মুহম্মদ আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মধ্যস্থতা মুবারক-এ হাক্বীক্বী দীদার মুবারক লাভরে বশিষে র্বণনা মুবারক
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে নিসবত মুবারক স্থাপন করতে পারলে, মূল সব নিয়ামত পরিপূর্ণটা হাছিল সম্ভব। আর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথেই আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রহমাতুল্লিল আলামীন মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার সরাসরি মহাসম্মানিত নিসবত মুবারক
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘এক নাম্বার আক্বীদাহ্ হচ্ছে- মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা সৃষ্টির কারো মতো নন’
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রহমাতুল্লিল আলামীন মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনাকে মহাসম্মানিত বুছা মুবারক দেয়া
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন আল ঊলা সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম তিনি হচ্ছেন মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের মধ্যে ঊলা বা প্রথমা, কুবরা বা মূল, বড়, মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মূল এবং সম্মানিত দ্বীন ইসলাম উনারও মূল
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের দায়েমীভাবে এমন মহাসম্মানিত নিসবত মুবারক রয়েছেন যেখানে সৃষ্টির কারো কোনো স্থান সঙ্কুলান হয় না
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
উম্মু আবীহা, আন নূরুর রবি‘আহ্ সাইয়্যিদাতুনা হযরত যাহরা আলাইহাস সালাম উনার বেমেছাল মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুত তাকরীর মুবারক অর্থাৎ অত্যন্ত খুশি মুবারক প্রকাশ
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারকে মানহানীকারীদের যুগে যুগে ভয়াবহ পরিণতি (৪২)
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












