ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ তথা পবিত্র ঈদে নূরুত তাশরীফে রসূলিল্লাহি হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা ফরয (৭৬)
, ০৪ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৭ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৬ অক্টোবর, ২০২৬ খ্রি:, ৩১ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
فَأَوْحَى اللهُ
মহান আল্লাহ পাক তিনি ওহী করলেন,
إِلٰى هٰذِهٖ أَنْ تَقَرَّبِي إِلٰى هٰذِهٖ أَنْ تَبَاعَدِي وَقَالَ: قِيسُوا مَا بَيْنَهُمَا
মহান আল্লাহ পাক তিনি বললেন, হে ফেরেশ্তারা এক কাজ করো, যে স্থানে তার মৃত্যু এসেছে এই স্থান থেকে তার বাড়ীর দিকের রাস্তাটা মেপে দেখ এবং যে স্থানে সে তওবা করার জন্য যেত সেই স্থানটা মাপ। দুই দিকে মেপে দেখ। যদি বাড়ীর দিকের রাস্তা নিকটবর্তী হয় তাহলে সে বদকার হবে। আর যদি তওবার দিকের রাস্তাটা নিকটবর্তী হয়ে যায়, তওবার কাছাকাছি সে হয় তাহলে সে নেককার হবে।
فَوُجِدَ إِلٰى هٰذِهٖ أَقْرَبَ بِشِبْرٍ، فَغُفِرَ لَهٗ.
যখন মাপা হলো। কি পাওয়া গেল? যখন মাপা হলো- মহান আল্লাহ পাক উনার কুদর! তখন দেখা গেল, মহান আল্লাহ পাক তিনি ফেরেশতাদের এই কথা বলে দিলেন, তোমরা মেপে দেখ, তার মৃত্যুস্থল থেকে তার বাড়ীর দিকের রাস্তা নিকটবর্তী অথবা তার তওবার দিকের রাস্তা নিকটবর্তী। যদি তওবার দিকের রাস্তা নিকটবর্তী হয় তাহলে সে নেককার হবে। আর বাড়ীর দিকের রাস্তা নিকটবর্তী হলে তওবার রাস্তা দূরবর্তী হলে সে বদকার হবে।
কিন্তু মহান আল্লাহ পাক তিনিতো রহমান, রহীম, গফ্ফার, সাত্তার। তিনি কি করলেন? ওটা ফেরেশ্তাদের জানতে দিলেন না। তার তওবার দিকের রাস্তা আসলে বেশি দূরবর্তী ছিল, বাড়ীর দিকের রাস্তা নিকটবর্তী ছিল। মহান আল্লাহ পাক তিনি যমীনকে বললেন, হে যমীন! এক কাজ কর, তার তওবার দিকের রাস্তাটা কম হয়ে যাও, বাড়ীর দিকের রাস্তা লম্বা হয়ে যাও। সুবহানাল্লাহ। ফেরেশ্তারা মেপে দেখলেন সত্যিই, কি দেখলেন?
أَقْرَبَ بِشِبْرٍ
এক বিঘত তওবার দিকে নিকটবর্তী।
فَغُفِرَ لَهٗ
যখন মেপে দেখা হলো তখন ফেরেশ্তা জানালেন, হে বারে ইলাহী! সে এক বিঘত তওবার নিকটবর্তী। ফেরেশতারাতো ভিতরগত ব্যাপারটা জানেন না। মহান আল্লাহ পাক তিনি আদেশ করে দিয়েছেন। মহান আল্লাহ পাক উনার সব জানা রয়েছে তারপরেও কি করলেন?
মহান আল্লাহ পাক তিনি জিজ্ঞাসা করলেন, মাপা হয়েছে? হ্যাঁ, মাপা হয়েছে। কোন দিকে নিকটবর্তী? তার তওবার দিকে সে নিকটবর্তী। মহান আল্লাহ পাক তিনি তখন জানালেন, তাহলেতো আমি আগেই বলেছি, সে যদি তওবার নিকটবর্তী হয় তাহলে তাকে ক্ষমা করে দেয়া হোক। তাকে ক্ষমা করে দেয়া হল। সুবহানাল্লাহ।
এখন ফিকির এবং চিন্তার বিষয়, এতো বড় খুনি, সে একশটা খুন করেছে, সে তওবার নিয়ত করেছে, তার জন্য যদি তাকে এতো বড় ফযীলত দেয়া হয়। এতো বড় ফযীলত সে পেল কি করে? সে আখিরী নবী, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ওসীলায় সে সেটা পেয়েছে। তাহলে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অজুদ মুবারক উপলক্ষ্যে যদি কেউ খুশি প্রকাশ করে তাহলে সেটার কি ফায়ছালা হবে। এটা ফিকিরের বিষয়।
এজন্য হাদীছ শরীফে এসেছে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তা’যীম-তাকরীম অনেক বড় বিষয়। হক্কানী-রব্বানী আলিম, যাঁরা কুরআন শরীফ, হাদীছ শরীফ, ইজমা, ক্বিয়াস মুতাবিক চলেন। উলামায়ে ‘ছু’ নয়, দুনিয়াদার মাওলানা নয়। দ্বীনদার, পরহেযগার আল্লাহওয়ালা আলিম যারা রয়েছেন, তাঁদের তা’যীম-তাকরীম করলেও জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (১১)
১৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া হারাম
১৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
১৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খাদিমু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৫)
১৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যেখানে প্রাণীর ছবি থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খাদিমু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৪)
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা পালন করা নারী-পুরুষ সকলের জন্যই শান্তি ও পবিত্রতা হাছিলের কারণ
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র কুরআন শরীফে বর্ণিত لَهْوَ الْحَدِيثِ ‘লাহওয়াল হাদীছ’ হচ্ছে- “গান-বাজনা” যা সুস্পষ্টরূপে হারাম
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুলতান মাহমুদ গজনভী রহমতুল্লাহি আলাইহি উনার সম্পর্কিত দুইটি ঘটনা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












