ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ তথা পবিত্র ঈদে বিলাদতে রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা ফরয (৫৪)
, ১১ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৫ রবি, ১৩৯৪ শামসী সন , ২৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০৮ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পবিত্র দ্বীন শিক্ষা
আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এই রহমতের কারণে যদি কেউ সন্তুষ্টি প্রকাশ না করতে পারে তাহলে সে কি করে ঈমানদার দাবি করতে পারে? এটা যে কোন আক্বলমন্দের জন্য ইশারাই যথেষ্ট।
কারণ যারা বলে থাকে যে, মহান আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এই ঈদে মীলাদুন্ নবী অর্থাৎ ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা জায়িয নেই। নাউযুবিল্লাহ! তারা কাট্টা কাফির হবে, মুশরিক হবে। তারা কখনও ঈমানদার দাবী করতে পারবে না। কারণ মহান আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আগমন উপলক্ষ্যে খুশি মুবারক প্রকাশ করা যেহেতু এটা ফরয করে দেয়া হয়েছে। আদেশ করা হয়েছে সরাসরি।
কাজেই, তাকে সেটা যথাযথ তামীল করতে হবে। এখন সেই আদেশ তামীল করে মহান আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্য খুশি মুবারক প্রকাশ করলে ফযীলত পাওয়া যায়। এখন কতটুকু ফযীলত পাওয়া যাবে? আমাদের দেশে-বিদেশে কিছু লোক রয়েছে যারা আশাদ্দুদ দরজার জাহিল এবং যাদের ঈমান নষ্ট হয়ে গেছে। যদিও তারা পূর্বে ঈমানদার থেকেও থাকে এখন তারা ঈমান থেকে খারিজ হয়ে গেছে। এরা কিছু কিছু এলোমেলো কথা বলে থাকে। একে তো তারা বলে থাকে, শরীয়তে দু’ ঈদ ছাড়া কোন ঈদ নেই। যেটা আমরা প্রমাণ করেছি শরীয়তে অনেক ঈদ রয়েছে। এরপরও তারা বলে থাকে। আমরা যেটা মেছাল দিয়ে থাকি যে, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আগমন উপলক্ষ্যে খুশি মুবারক প্রকাশ করলে ফযীলত পাওয়া যাবে। কতটুকু ফযীলত রয়েছে, যা সে লাভ করবে? এ প্রসঙ্গে আমরা বর্ণনা করে থাকি। যেটা বুখারী শরীফে রয়েছে, ফতহুল বারীতে রয়েছে, উমদাতুল ক্বারীতে রয়েছে, বিশ্বখ্যাত কিতাব হযরত আব্দুল হক মুহাদ্দিছ দেহলবী রহমতুল্লাহি আলাইহি উনার মা ছাবাতা বিস্ সুন্নাহতে রয়েছে, আবূ লাহাবের ওয়াকিয়া। আবু লাহাবের যে ঘটনা সেটা বর্ণিত রয়েছে। যে, মহান আল্লাহ পাক তিনি উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে কি বললেন
فَاصْدَعْ بِمَا تُؤْمَرُ
আয় আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনাকে যা আদেশ করা হয়েছে সেটা আপনি জানিয়ে দিন। কোথায় জানাবেন? কাদেরকে জানাবেন? প্রথম-
وَأَنْذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ
প্রথম আপনার যারা আত্মীয়-স্বজন রয়েছে, জ্ঞাতী-গোষ্ঠী, কুরাইশবাসী তাদেরকে বলুন। এখন তাদের বলার জন্য মহান আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি করলেন? সমস্ত কুরাইশবাসীকে ছাফা পাহাড়ের কাছে জমা করলেন। জমা করে বললেন, হে কুরাইশাবাসী! তোমরা কি আমাকে বিশ্বাস করো? সকলেই বললো, আমরা তো বিশ্বাস করি। আপনিতো আল-আমীন। জীবনে কখনও মিথ্যা বলেননি। চরম সত্যবাদী। এতো সত্যবাদী এরকম হওয়া সম্ভব নয়। আমরা অবশ্যই আপনাকে বিশ্বাস করি। তখন মহান আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, আমি যদি বলি এই পাহাড়ের অপর দিকে তোমাদের শত্রু সৈন্য রয়েছে তোমাদেরকে ধ্বংস করে দিবে; তোমরা কি বিশ্বাস করো? সকলেই বললো যে, আমরা বিশ্বাস করি। যেহেতু আপনিতো মিথ্যা বলেন না। তখন মহান আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তাহলে এক কাজ করো, তোমরা মহান আল্লাহ পাক উনাকে মেনে নাও এবং মহান আল্লাহ পাক উনার হাবীব হিসেবে, নবী এবং রসূল হিসেবে মহান আল্লাহ পাক উনার হাবীব মুহম্মদুর রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে মেনে নাও।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া হারাম
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহান আল্লাহ পাক তিনি আদেশ মুবারক করেছেন-
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (৫)
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রাণীর ছবি তোলা শক্ত হারাম, রয়েছে কঠিন শাস্তি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পর্দা পালন করা নারী-পুরুষ সকলের জন্যই শান্তি ও পবিত্রতা হাছিলের কারণ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশিষ্ট ছাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার উপদেশ মুবারক
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তিতির পাখির উপদেশ: একটি শিক্ষণীয় ঘটনা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আক্বীদা বিশুদ্ধ রাখার গুরুত্ব ও প্রয়োজনীয়তা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












