ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ তথা পবিত্র ঈদে বিলাদতে রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা ফরয (৪১)
, ২৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৩ রবি, ১৩৯৪ শামসী সন , ১১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২৭ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
তাহলে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সংশ্লিষ্ট ও স্পর্শকৃত হওয়ার কারণে সোমবার দিন, ১২ই রবীউল আউওয়াল শরীফ কতটুকু সম্মানিত হবে? এটাতো ফিকির করতে হবে।
কুরআন শরীফে রয়েছে, কি রয়েছে? মহান আল্লাহ পাক উনার নবী হযরত মূসা কালীমুল্লাহ আলাইহিস্্ সালাম তিনি যখন উনার শ^শুর হযরত শুয়াইব আলাইহিস্্ সালাম উনার থেকে বিদায় নিয়ে আসতেছিলেন উনার আহলিয়াসহ। তখন উনার আওলাদ-এর বিলাদত শরীফ-এর সময় নিকটবর্তী। এদিকে ব্যাথা উঠে গেছে। অন্ধকার রাত্রি, আগুন তালাশ করতে লাগলেন। দেখা গেল, একটা গাছের উপর আগুন দেখা যাচ্ছে। হাক্বীক্বত সেটাতো আগুন ছিল না। মহান আল্লাহ পাক তিনি হযরত মূসা আলাইহিস্্ সালাম উনার নুবুওওয়াত প্রকাশ করবেন সেজন্য সেটা যাহির করেছিলেন।
তিনি যখন সেখানে গেলেন। মহান আল্লাহ পাক তিনি কি বললেন? সেখানে কিছু নূরের তাজাল্লা যাহির হচ্ছিল, নূর ঝরতেছিল। সেই নূর সম্পর্কে বলা হয়েছে, তা আরশে মুয়াল্লার অর্থাৎ আরশে মুয়াল্লার যে নূর রয়েছে, সেই নূরের সত্তর ভাগের এক ভাগ নূর সেখানে নাযিল হয়েছিল। মহান আল্লাহ পাক তিনি বললেন-
فَاخْلَعْ نَعْلَيْكَ
হে আমার নবী, আমার রসূল, হযরত মূসা আলাইহিস্্ সালাম! না’লাইন শরীফ খুলে আসুন।
إِنَّكَ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًى
‘আপনি নিশ্চয়ই এই ‘তুয়া’ পবিত্র স্থানে, পবিত্র প্রত্যাদেশ জানতে এসেছেন।’
কাজেই, আপনার না’লাইন শরীফ খুলে এখানে তাশরীফ আনুন। কি হয়েছে সেখানে? কতটুকু পবিত্রতা রয়েছে? আরশে মুয়াল্লার যে নূর তার সত্তর ভাগের এক ভাগ সেখানে নাযিল হয়েছে।
আর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলঅইহি ওয়া সাল্লাম উনার নূরুদ দারাজাত (পা) মুবারকে যে ধুলাবালিগুলো স্পর্শ করেছে সেটার মর্যাদা আরশে আযীমের যে অজুদ রয়েছে, অস্তিত্ব রয়েছে তার চাইতেও কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ!
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নূরুদ দারাজাত (পা) মুবারকের যে ধূলা-বালিগুলো স্পর্শ করেছে সেই ধুলাবালিগুলিও আরশে আযীমের চাইতে লক্ষ কোটি গুণ বেশি মর্যাদা সম্পন্ন।
এখন অনেকে একটা প্রশ্ন করতে পারে, ইজমা’ হয়েছে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার রওযা শরীফে জিসিম মুবারকে, নূরুদ দারাজাত (পা) মুবারকে যে মাটি স্পর্শ করে আছে সেটার মর্যাদা আরশে আযীম থেকে লক্ষ্য কোটি গুণ বেশি।
তার জবাবে আমরা বলে থাকি, সেটাতো অবশ্যই রয়েছে। শুধু তাই নয় বরং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নূরুদ দারাজাত (পা) মুবারকে যে মাটি স্পর্শ করেছে সেটাই লক্ষ কোটি গুণ বেশি মর্যাদা সম্পন্ন হয়েছে। সুবহানাল্লাহ!
এখন কেউ বলতে পারে, তাহলে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মক্কা শরীফে হেঁটেছেন, মদীনা শরীফে হেঁটেছেন আরো অনেক জায়গায় সফর করেছেন তাহলে সব জায়গার মাটিগুলো সম্মানিত হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, অবশ্যই সব জায়গার মাটিগুলো সম্মানিত।
এখন প্রশ্ন হচ্ছে, সেই মাটিগুলো কি সেখানে রয়েছে? না নেই? সেটা দেখতে হবে। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনেক ফযীলত রয়েছে। এজন্য নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যখন ইস্তিঞ্জা মুবারক করতেন সেটা গায়িব হয়ে যেত। মহান আল্লাহ পাক তিনি সেখানে সেটা রাখতেন না। কারণ, সেই ইস্তিঞ্জা মুবারকের তা’যীম-তাকরীম করা কায়িনাতের প্রত্যেকের জন্য ফরয-ওয়াজিবের অন্তর্ভুক্ত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঈমানী কুওওয়াত বা শক্তি বৃদ্ধিকারী কতিপয় ঘটনা
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (৬)
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের বেমেছাল মুহব্বত মুবারক
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈমানী কুওওয়াত বা শক্তি বৃদ্ধিকারী কতিপয় ঘটনা
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলমানদের বর্তমান অবস্থা সম্পর্কে হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণনা
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈমানী কুওওয়াত বা শক্তি বৃদ্ধিকারী কতিপয় ঘটনা
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












