ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ তথা পবিত্র ঈদে বিলাদতে রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা ফরয (৪০)
, ২৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১১ রবি, ১৩৯৪ শামসী সন , ০৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২৫ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পবিত্র দ্বীন শিক্ষা
সোমবার দিন কেউ যদি ইন্তিকাল করে তার কত মর্যাদা হবে? কত ফযীলত হবে? এবং ১২ই রবীউল আউওয়াল শরীফ এবং সোমবারের কত মর্যাদা রয়েছে সেটাতো মানুষের জানা নেই। খুব ফিকির করতে হবে, খুব চিন্তা করতে হবে, অন্যথায় সেটা বুঝা যাবে না।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মর্যাদার কারণে সমস্ত কায়িনাত সম্মানিত হয়ে গেছে। নবী রসূলগণও সম্মানিত হয়ে গেছেন।
আসমান, যমীন, আরশ, কুরসী, বেহেশত সম্মানিত হয়ে গেছে। তাহলে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কারণে সোমবার দিন ১২ই রবীউল আউওয়াল শরীফ দিন কতটুকু সম্মানিত হবে। এটা খুব ফিকির করতে হবে। ফিকির না করলে বুঝা যাবে না। ফিকির না করলে সেটা বুঝা যাবে না।
মহান আল্লাহ পাক তিনি কতটুকু সম্মান দিয়েছেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কতটুকু সম্মান পেয়েছেন। সেজন্য বলা হয়েছে, মহান আল্লাহ পাক তিনি তো নিজেই বলেন কুরআন শরীফে। কি বলেন?
إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ
“নিশ্চয়ই আমি আপনাকে কাওছার দান করেছি।”
কাওছারের অর্থ রয়েছে? লক্ষ কোটি অর্থ রয়েছে কাওছারের। দু’টা অর্থ প্রধান। একটা হচ্ছে, হাউযে কাওছার- যে হাউযে কাওছারের পানি পান করলে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত পিপাসা লাগবে না।
আরেকটা হচ্ছে, খইরে কাছীর- সমস্ত ভালো জিনিসগুলো নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে দেয়া হয়েছে। সুবহানাল্লাহ!
আর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক স্পর্শে আসার কারণেই সবকিছুই ফযীলতপ্রাপ্ত হয়ে গেছে। যেমন ফযীলতপ্রাপ্ত হয়ে গেছে আসমান, যমীন, জান্নাত, সম্মানিত হয়েছেন হযরত নবী-রসূল আলাইহিমুস্্ সালামগণ। অর্থাৎ সকলেই ফযীলতপ্রাপ্ত হয়ে গেছেন।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ছোহবতের কারণে, তাছিরের কারণে, উনার আগমনের কারণে, অজুদ মুবারকের কারণে মহান আল্লাহ পাক উনার কায়িনাতের সমস্ত কিছু সম্মানিত হয়ে গেছে, ফযীলতপ্রাপ্ত হয়ে গেছে। কারণ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে মহান আল্লাহ পাক তিনি খইরে কাছীর অর্থাৎ ভালাই দান করেছেন। এর অর্থ দু’টা।
একটা অর্থ হচ্ছে ভালো জিনিসগুলো দেয়া হয়েছে, আর দু’ নাম্বার হচ্ছে, উনার সংশ্লিষ্টতায় যা কিছু এসেছে সেটা ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ! সেই জিনিসটা, সেই দ্রব্য, সেই মানুষ, সেই জিন, সেই আসমান, যমীন, জান্নাত, আরশ, কুরসী, লওহ, কলম, সমস্ত কিছুই ইচ্ছায় অনিচ্ছায় সম্মানিত হয়ে গেছে, ফযীলতপ্রাপ্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ!
এজন্য ইজমা’ করা হয়েছে, কি ইজমা’ করা হয়েছে? ইজমা’ হচ্ছে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জিসিম মুবারক ও নূরুদ দারাজাত বা পা মুবারকের মধ্যে যে মাটি মুবারক স্পর্শ করেছে এবং রওযা শরীফের যে মাটি মুবারক নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জিসিম মুবারক, নুরুদ দারাজাত মুবারকে স্পর্শ করেছে সেই মাটি মুবারকের মর্যাদা আরশে মুয়াল্লার চাইতে লক্ষ কোটি গুণ বেশি রয়েছে। সুবহানাল্লাহ! এটা ইজমা’ হয়ে গেছে।
মহান আল্লাহ পাক উনার আরশে আযীম। তাকে বলা হয় আরশে আযীম। মহা সম্মানিত স্থান। যেখানে মহান আল্লাহ পাক উনার যত রহমত, বরকত, সাকীনা, যত ফয়েজ রয়েছে, অর্থাৎ যা কিছু রয়েছে সেগুলো নাযিল হয়ে থাকে আরশে মুয়াল্লার মধ্যে। সেই আরশে মুয়াল্লার চাইতে সম্মানিত হয়ে গেল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নূরুদ দারজাত বা পা মুবারকের স্পর্শকৃত মাটি মুবারক। সুবহানাল্লাহ!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঈমানী কুওওয়াত বা শক্তি বৃদ্ধিকারী কতিপয় ঘটনা
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (৬)
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের বেমেছাল মুহব্বত মুবারক
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈমানী কুওওয়াত বা শক্তি বৃদ্ধিকারী কতিপয় ঘটনা
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলমানদের বর্তমান অবস্থা সম্পর্কে হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণনা
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈমানী কুওওয়াত বা শক্তি বৃদ্ধিকারী কতিপয় ঘটনা
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)