ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ তথা পবিত্র ঈদে বিলাদতে রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা ফরয (৩৮)
, ২৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৯ রবি, ১৩৯৪ শামসী সন , ০৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২৩ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পবিত্র দ্বীন শিক্ষা
তিনটা মূল কারণ।
আর চতুর্থ ও পঞ্চম নাম্বার বলা হয়েছে-
وَفِيهِ سَاعَةٌ لاَ يَسْأَلُ اللهَ فِيهَا الْعَبْدُ شَيْئًا إِلاَّ أَعْطَاهُ مَا لَمْ يَسْأَلْ حَرَامًا
এ জুমুয়ার দিন একটা সময় রয়েছে, যে সময়টিতে বান্দা মহান আল্লাহ পাক উনার নিকট কিছু চাইলে মহান আল্লাহ পাক তিনি অবশ্যই তাকে তা দান করেন। তবে হারাম কিছু চাইলে তিনি তা দান করেন না। অর্থাৎ যে সময়টা দুয়া কবুল হয়ে থাকে। এটা হযরত ইমামুল আউওয়াল আলী র্কারামাল্লাহু ওয়াজ্হাহূূ আলাইহিস সালাম, হযরত উম্মুল মুমিনীন আছ ছালিছাহ ছিদ্দীকাহ আলাইহাস সালাম উনাদের থেকে বর্ণিত। সেই সময়টা হচ্ছে আছর থেকে মাগরিব পর্যন্ত। এই সময়টা দুয়া কবুল হয়ে থাকে। এই সময়টার কথা বলা হয়েছে।
وَفِيهِ تَقُومُ السَّاعَةُ
আর জুমুয়ার দিন ক্বিয়ামত সংঘটিত হবে।
এই পাঁচটা কারণে। এই পাঁচটা কারণে জুমুয়ার দিনের মর্যাদা হচ্ছে রোযার ঈদ, কুরবানীর ঈদের চাইতেও বেশি। সুবহানাল্লাহ!
এখন ফিকির করতে হবে। জুমুয়ার দিনের এত মর্যাদা হলো হযরত আবুল বাশার আদম আলাইহিস সালাম উনার জন্য। উনার আগমন, বিদায়, সৃষ্টি জুমুয়ার দিনে হয়েছে, সেজন্য এত ফযীলত দেয়া হয়েছে। আরো ফযীলত দেয়া হয়েছে জুমুয়ার দিনের। কি ফযীলত দেয়া হয়েছে?
عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ مُسْلِمٍ يَمُوتُ يَوْمَ الْجُمُعَةِ أَوْ لَيْلَةَ الْجُمُعَةِ إِلاَّ وَقَاهُ اللهُ فِتْنَةَ الْقَبْرِ
হযরত আব্দুল্লাহ ইবনে আমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন-
مَا مِنْ مُسْلِمٍ
যদি কোন মুসলমান
يَمُوتُ يَوْمَ الْجُمُعَةِ أَوْ لَيْلَةَ الْجُمُعَةِ
যদি কোন ব্যক্তি জুমুয়ার দিন অথবা জুমুয়ার রাত্রিতে যেমন আজকের দিনটি জুমুয়ার দিন, গত রাত্রি জুমুয়ার রাত্রি গেছে। এর মধ্যে যদি কোন মুসলমান ইন্তিকাল করে,
إِلاَّ وَقَاهُ اللهُ فِتْنَةَ الْقَبْرِ
তাহলে অবশ্যই মহান আল্লাহ পাক তিনি তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন অর্থাৎ তার কস্মিনকালেও কবরের আযাব হবে না। সুবহানাল্লাহ! তার সুওয়াল-জাওয়াব আর হবে না। সুবহানাল্লাহ!
যেই মুসলমান জুমুয়ার দিন অথবা জুমুয়ার রাত্রিতে ইন্তিকাল করল সেই জুমুয়ার সম্মানার্থে সেই মুসলমানের কি করা হলো? কবরের আযাব অনন্তকাল ধরে ক্ষমা করে দেয়া হলো। তার সুওয়াল-জাওয়াব মাফ করে দেয়া হলো। সুবহানাল্লাহ!
কেন? এই জুমুয়ার দিন হযরত আবুল বাশার ছফীউল্লাহ আলাইহিস্ সালাম উনার সৃষ্টি হয়েছে। উনি যমীনে এসেছেন এবং মহান আল্লাহ পাক উনার সাক্ষাতে গিয়েছেন। এইজন্য জুমুয়ার দিনকে এত মর্যাদা দেয়া হয়েছে। জুমুয়ার দিনকে এত মর্যাদা সেজন্য দেয়া হয়েছে। তাহলে এটা যদি হয়ে থাকে, জুমুয়ার দিনের এত মর্যাদা এত ফযীলত হযরত আবুল বাশার ছফীউল্লাহ আলাইহিস্ সালাম উনার জন্য।
তাহলে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহিস্ সালাম উনার তায়াল্লুক-নিসবত রয়েছে যেই দিনের সাথে, অর্থাৎ সোমবারের সাথে, ১২ই রবীউল আউওয়াল শরীফের সাথে, তাহলে সেটার কতটুকু মর্যাদা হবে? সেটাতো চিন্তা-ফিকির করতে হবে। সেটার কতটুকু ফযীলত রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সশব্দে বা জোরে আমীন না বলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ শরীয়তসম্মত, নিখুঁত, ব্যবহারে সহজ এবং রহমত, বরকত, সাকীনা লাভের কারণ (৮)
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বাবস্থায় যাঁরা দ্বীন ইসলাম উনার প্রতি দৃঢ়চিত্ত থাকেন উনারাই হক্কানী আলেম
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফিক্বাহ বা ফতওয়ার সকল কিতাবেই গান-বাজনা, বাদ্য-যন্ত্র ইত্যাদিকে হারাম ফতওয়া দেয়া হয়েছে
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১৬তম পর্ব)
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১৮)
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












