ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ তথা পবিত্র ঈদে বিলাদতে রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা ফরয (৩৫)
, ২১ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৬ রবি, ১৩৯৪ শামসী সন , ০৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২০ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
আমরা সেজন্য বলে থাকি ঈদে আ’যম, ঈদে আকবর, সাইয়্যিদুল আ’ইয়াদ, এতটুকু। এর চাইতে ভাল ভাষা আমাদের জানা নেই। আমরা এতটুকু বলি। বরং সে দিনটা এর চাইতে লক্ষ-কোটি গুণ বেশি মর্যাদা সম্পন্ন হবে, যার ভাষা মানুষের জানা নেই।
ঠিক একইভাবে আমরা দেখতে পাই হযরত ঈসা আলাইহিস সালাম যিনি জলীলুল ক্বদরি মিনার রুসূল, উলুল আয্মি মিনার রুসূল। যার প্রতি মহান আল্লাহ পাক তিনি ইন্জীল শরীফ নাযিল করেছেন। উনার সম্পর্কে বলা হয়েছে, কি বলা হয়েছে? মহান আল্লাহ পাক তিনি কিন্তু কুরআন শরীফে বলেছেন। উনার যারা উম্মত ছিল তারা বললেন যে, হে আমাদের নবী, আমাদের রসূল! আপনার যিনি রব রয়েছেন هَلْ يَسْتَطِيعُ আপনার রব কি এমন একটা খাদ্যের খাঞ্চা নাযিল করতে পারেন? যেটা থেকে আমরা খাদ্য খাব। খুশী প্রকাশ করব। আপনার প্রতি ঈমান আরও দৃঢ় হবে, মজবুত হবে। দিল আরো ইত্মিনান হবে ইত্যাদি ইত্যাদি।
আল্লাহ পাক উনার নবী ও রসূল হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, اِتَّقُوا اللهَ আল্লাহ পাককে ভয় কর। এ সমস্ত কথা বলা থেকে আল্লাহ পাককে ভয় কর। اِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ
যদি তোমরা মু’মিন হয়ে থাক। কারণ মহান আল্লাহ পাক তিনি সবকিছু পারেন। তোমরা এলোমেলো কথা বলবে না। ঠিক আছে, আল্লাহ পাক উনার কাছে আমি দুয়া করব, মহান আল্লাহ পাক তিনি যেন নাযিল করেন। এটা বলে, তিনি দুয়া করলেন।
মহান আল্লাহ পাক তিনি সেটা বর্ণনা করেন আল্লাহ পাক উনার ভাষায়,
قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ اللَّهُمَّ رَبَّنَا أَنْزِلْ عَلَيْنَا مَائِدَةً مِنَ السَّمَاءِ تَكُونُ لَنَا عِيدًا لِأَوَّلِنَا وَآخِرِنَا وَآيَةً مِنْكَ وَارْزُقْنَا وَأَنْتَ خَيْرُ الرَّازِقِينَ
উনি দু’য়া করলেন,
قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ
হযরত ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম তিনি বললেন, হে মহান আল্লাহ পাক তিনি اللَّهُمَّ হে আল্লাহ পাক, رَبَّنَا হে আমাদের রব,
أَنْزِلْ عَلَيْنَا مَائِدَةً مِنَ السَّمَاءِ
আকাশ থেকে আমাদের জন্য একটা খাঞ্চা খাদ্যসহ নাযিল করে দিন আল্লাহ পাক। আল্লাহ পাক: নাযিল করলে কি হবে?
تَكُونُ لَنَا عِيدًا
যেটা আমাদের জন্য ঈদ হবে। শুধু আমাদের জন্য নয়,
عِيدًا لِأَوَّلِنَا وَآخِرِنَا
আমাদের পূর্ববর্তী-পরবর্তী সকলের জন্যই সেই দিন ঈদের দিন হয়ে যাবে, খুশীর দিন হয়ে যাবে। যেদিন খাঞ্চাটা নাযিল হবে।
وَآيَةً مِنْكَ
এবং আপনার তরফ থেকে একটা নিদর্শন হয়ে যাবে।
وَارْزُقْنَا وَأَنْتَ خَيْرُ الرَّازِقِينَ
আপনি রিযিক দান করুন। আপনি উত্তম রিযিকদাতা হে বারে ইলাহী। আপনি উত্তম রিযিকদাতা, হে বারে ইলাহী।
তিনি দু’য়া করলেন। আপনি উত্তম রিযিকদাতা। আপনিই রিযিক দিয়ে থাকেন। আপনি দয়া করে আসমান থেকে খাদ্যসহ খাঞ্চা নাযিল করুন হে বারে ইলাহী। উম্মতরা দেখতে চেয়েছে, বুঝতে চেয়েছে আপনি নাযিল করে দিন আল্লাহ পাক। আপনিতো পারেন। সেটা নাযিল করলে, সে দিন আমাদের জন্য খুশীর দিন, ঈদের দিন হবে। শুধু আমাদের জন্যই নয়, আমাদের-পূর্ববর্তী পরবর্তী সকলের জন্য ঈদের দিন হবে। আর আপনার নিদর্শন যাহির হয়ে যাবে বারে ইলাহী। আপনি নাযিল করে দিন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পর্দা পালন করা নারী-পুরুষ সকলের জন্যই শান্তি ও পবিত্রতা হাছিলের কারণ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশিষ্ট ছাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার উপদেশ মুবারক
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তিতির পাখির উপদেশ: একটি শিক্ষণীয় ঘটনা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আক্বীদা বিশুদ্ধ রাখার গুরুত্ব ও প্রয়োজনীয়তা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সশব্দে বা জোরে আমীন না বলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ শরীয়তসম্মত, নিখুঁত, ব্যবহারে সহজ এবং রহমত, বরকত, সাকীনা লাভের কারণ (৮)
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বাবস্থায় যাঁরা দ্বীন ইসলাম উনার প্রতি দৃঢ়চিত্ত থাকেন উনারাই হক্কানী আলেম
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)