সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হাদীছ শরীফে বর্ণিত রয়েছে-
عَنْ حضرت أَنَسٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ قَالَ: قَدِمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ، وَلَهُمْ يَوْمَانِ يَلْعَبُونَ فِيهِمَا، فَقَالَ: مَا هَذَانِ الْيَوْمَانِ؟ قَالُوا: كُنَّا نَلْعَبُ فِيهِمَا فِي الْجَاهِلِيَّةِ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: قَدْ أَبْدَلَكُمُ اللهُ بِهِمَا خَيْرًا مِنْهُمَا: يَوْمَ الْأَضْحَى، وَيَوْمَ الْفِطْرِ.
হযরত আনাস বিন মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদীনা শরীফে তাশরীফ আনেন, তখন এসে দেখতে পেলেন لَهُمْ يَوْمَانِ يَلْعَبُونَ فِيهِمَا
মদীনা শরীফের যারা অধিবাসী ছিলেন তারা সেখানে দু’দিন খেলাধুলা করতেন। فَقَالَ: مَا هَذَانِ الْيَوْمَانِ؟ মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি জিজ্ঞাসা করলেন, এই দু’দিন কি? তোমরা যে খেল-তামাশা করে থাকো? قَالُوا: كُنَّا نَلْعَبُ فِيهِمَا فِي الْجَاهِلِيَّة ِ যারা মদীনা শরীফের অধিবাসী ছিলেন তারা জবাব দিলেন, এই দু’দিন আমরা আইয়্যামে জাহিলিয়াত থেকে খেলাধুলা করে আসতেছি। এটা নতুন নয় ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! অনেক পূর্ব থেকেই এই দু’দিন খেল-তামাশা হয়ে আসতেছে।
فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: قَدْ أَبْدَلَكُمُ اللهُ بِهِمَا خَيْرًا مِنْهُمَا: يَوْمَ الْأَضْحَى، وَيَوْمَ الْفِطْرِ
মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, ঠিক আছে, তাহলে মহান আল্লাহ পাক তিনি তোমাদের এ দু’দিন বাদ দিয়ে অর্থাৎ এই খেল-তামাশার দু’দিন পাল্টিয়ে তোমাদের জন্য উত্তম দু’টা দিন দান করবেন। এর চাইতে উত্তম দু’টা দিন দান করবেন।
يَوْمَ الْأَضْحَى، وَيَوْمَ الْفِطْرِ
একটা হচ্ছে, কুরবানীর দিন। আরেকটা হচ্ছে, ফিতরের দিন। দু’টা দিন দান করবেন। কুরবানীর দিন বা আদ্বহার দিন আর ফিতরের দিন।
এটা বলে মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পরবর্তী সময় থেকেই মুসলমানদের জন্য দু’টা দিন নির্দিষ্ট করে দিলেন যে, এই দু’টি দিন তোমরা খেল-তামাশা না করে, খুশী প্রকাশ করবে, ঈদ করবে। নাম দেয়া হলো সেটাকে ঈদ, যাতে খুশী প্রকাশ করবে। একদিক থেকে খুশী প্রকাশ করবে আরেকদিক থেকে তোমাদের জন্য সেটা প্রতি বৎসর ঘুরে ঘুরে আসবে। ঈদের আরেক অর্থ হচ্ছে ঘুরে ঘুরে আসা, বার বার আসা। বার বার আসবে তোমাদের জন্য, প্রতি বছর আসবে এবং প্রতিবছরই তোমরা খুশী প্রকাশ করবে।
আরও পড়ুন
সব ›
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।