ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ তথা পবিত্র ঈদে বিলাদতে রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা ফরয (৩)
, ১৭ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০২ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০১ আগস্ট, ২০২৬ খ্রি:, ১৭ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পবিত্র দ্বীন শিক্ষা
কিন্তু উনার অজুদ মুবারক বা যেটা মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অস্তিত্ব মুবারক, সেটা উপলক্ষে যে মজলিস করা হয়ে থাকে, মাহফিল করা হয়ে থাকে সেটা হচ্ছে মীলাদুন্ নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আগমন উপলক্ষে খুশি মুবারক প্রকাশ করে যে মাহফিলের ব্যবস্থা করা হয় সেটাই ঈদে মীলাদুন্ নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সেটা সীরাতুন্ নবী বা অন্য কোন নাম দেয়া কখনও শুদ্ধ হবে না। কারণ সেটা দিয়ে মহান আল্লাহ পাক উনার হাবীব নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শুধুমাত্র একটা ছিফত মুবারক বুঝনো যাবে। কিন্তু মহান আল্লাহ পাক উনার হাবীব নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যে যাত মুবারক বা অজুদ মুবারক অথবা অস্তিত্ব মুবারক রয়েছে সেটা বুঝানো যাবে না। সেজন্য মীলাদুন্ নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতে হবে।
এখন যারা বদ মাযহাব, বদ আক্বীদার লোক রয়েছে, যাদের ভিতর নেফাকী রয়েছে, অন্তরে কুফরী রয়েছে, গালিজ রয়েছে, এদের মধ্যে কিছু আমাদের দেশে কিছু বিদেশে রয়েছে। অর্থাৎ এক কথায় ওহাবী, খারিজী, রাফিজী, মুতাজিলা এ ধরনের আক্বীদা সম্পন্ন যারা রয়েছে তারা ফতওয়া দিয়ে থাকে, শরীয়তে ঈদ রয়েছে দু’টা। তাহলে ঈদে মীলাদুন্ নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তৃতীয় ঈদ আসলো কোথা থেকে?
এটা যদি তারা বলে থাকে, তাহলে তাদেরকে প্রথমে এটা বুঝতে হবে যে, শরীয়ত কাকে বলে? প্রকৃতপক্ষে এরা শরীয়ত সম্পর্কে নেহায়েত অজ্ঞ। যদি তারা শরীয়তে দু’টা ঈদ বলে থাকে তাহলে শরীয়ত অর্থ তারা বুঝিয়েছে ইসলাম। ইসলামে দু’টা ঈদ রয়েছে। হ্যাঁ, তাহলে ইসলাম কাকে বলে? ইসলাম কি? আর শরীয়তের উছূলইবা কি রয়েছে? দলীল-আদিল্লাহ কি রয়েছে?
শরীয়তের উছূল হচ্ছে-
أُصُولُ الشَّرْعِ ثَلَاثَةٌ: اَلْقُرْآنُ، وَالْحَدِيثُ، وَالْإِجْمَاعُ، وَالرَّابِعُ الْقِيَاسُ
শরীয়তের উছূল বলা হয়েছে চারটা। কুরআন শরীফ, হাদীছ শরীফ, ইজমা এবং ক্বিয়াস। এই চারটা হচ্ছে শরীয়তের উছূল। এগুলো দিয়ে শরীয়তকে ফায়সালা করা হয়। কোন্ বিষয় শরীয়তের অন্তর্ভুক্ত আর কোন্ বিষয় শরীয়তের অন্তর্ভুক্ত নয় সেটা ফায়সালা করা হয়ে থাকে কুরআন শরীফ, হাদীছ শরীফ, ইজমা এবং ক্বিয়াসের মাধ্যমে। এখন শরীয়তে তারা যে দু’টা ঈদ বলে থাকে সেই দু’টা ঈদ আসলো কোথা থেকে? সে দু’টা ঈদও মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দিয়েছেন উম্মতের জন্য।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (৮)
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছদকা করার ফলে বিপদের সময় উটনীর দুধ লাভ
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একখানা মহাসম্মানিত সুন্নাত মুবারক আমল করলে, মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকে ৪টি নিয়ামত মুবারক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঈমানী কুওওয়াত বা শক্তি বৃদ্ধিকারী কতিপয় ঘটনা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দ্বীন ইসলাম ব্যতিত অন্য কোন তন্ত্র-মন্ত্র নিয়মনীতি শরীয়তসম্মত নয়
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া হারাম
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহান আল্লাহ পাক তিনি আদেশ মুবারক করেছেন-
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (৫)
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)