সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
وَيُبَيِّنُ اللهُ لَكُمُ الآيَاتِ وَاللهُ عَلِيمٌ حَكِيمٌ
যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি সব হুকুম স্পষ্ট করে বর্ণনা করে দিলেন। তিনি সব জানেন, শুনেন। তিনি আলিম তিনি হাকীম। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
যদি করো তাহলে কি হবে?
لُعِنُوا فِي الدُّنْيَا وَالآخِرَةِ
তাহলে কি হবে? ইহকাল পরকালে লা’নত বর্ষণ করা হবে। নাউযুবিল্লাহ!
وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ
কঠিন শাস্তি তোমাদের জন্য রাখা হয়েছে। নাউযুবিল্লাহ!
ইবলিস সম্পর্কে বলা হয়েছে-
وَإِنَّ عَلَيْكَ لَعْنَتِي إِلَى يَوْمِ الدِّينِ
ইবলিস তোর জন্য অনন্তকালের জন্য লা’নত। এদেরও প্রতি অনন্তকালের জন্য লা’নত।
لُعِنُوا فِي الدُّنْيَا وَالآخِرَةِ
ইহকাল পরকাল সর্বকালে তোমার জন্য লা’নত রয়ে গেলো। যারা এরপরে, তোমরা ইফক্বের ঘটনা ঘটিয়েছ, নানান চূ-চেরা, কীল-কাল করেছ ঠিক আছে মাফ করে দেয়া হলো। এরপরে ক্বিয়ামত পর্যন্ত যদি তোমরা চূ-চেরা, কীল-কাল করো, সাবধান! করবে না। যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বলেন-
يَعِظُكُمُ اللهُ أَنْ تَعُودُوا لِمِثْلِهٖ أَبَدًا
সাবধান! তোমাদের নছীহত করা হচ্ছে, আদেশ করা হচ্ছে, ক্বিয়ামত পর্যন্ত কখনও যদি তোমরা এ সমস্ত বিষয় শুনো, হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের সম্মানিত শান মুবারকে তাহলে চূ-চেরা, কীল-কাল করো না আবাদুল আবাদ অনন্তকাল। ক্বিয়ামত, হাশর-নশর, মীযানে-পুলছিরাতে গিয়েও। আর সেখানে গিয়ে যদি করো? তাহলে কি হবে?
لُعِنُوا فِي الدُّنْيَا وَالآخِرَةِ
ইহকাল পরকাল সর্বকালে তোমাদের জন্য লা’নত এবং তোমাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। নাউযুবিল্লাহ! উনাদের পবিত্র শান-মান মুবারক তাহলে কতটুকু? কতটুকু ফযীলত বুযূর্গী সম্মান মুবারক। স্পষ্ট নিষেধ করে দেয়া হয়েছে। এরপরও তাহলে কি করে উম্মত যারা পবিত্র কুরআন শরীফ পড়লো, যারা পবিত্র কুরআন শরীফ উনার ব্যাখ্যা করলো, যারা তফসীর করলো, যারা মুফাসসির দাবী করলো, মুহাদ্দিছ, মুফতী দাবি করলো, ফক্বীহ দাবি করলো তারপরও কি করে তারা উনাদের শান মুবারকে চূ-চেরা, কীল-কাল করতে পরলো। নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! তাহলে এ পবিত্র আয়াত শরীফ বুঝতে পারেনি তারা। ফিকির করতে পারেনি, অনন্তকাল ধরে লা’নত। তাহলে ফায়সালা কি হবে, সেটা ফিকির করতে হবে।
কাজেই হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের পবিত্র শান-মান মুবারক, পবিত্র ফাযায়িল-ফযীলত মুবারক মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুরূপ। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! সেটাইতো আমরা বলেছিলাম। একটা ওয়াক্বিয়া আমরা বলেছিলাম যে, এক বুযূর্গ ব্যক্তি যিনি হযরত ইমামুছ ছানী মিন আহলে বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ষষ্ঠ পুরুষ। হযরত হাসান বিন যায়িদ আলাইহিস সালাম তিনি আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের বিশিষ্ট ব্যক্তিত্ব মুবারক। তিনি ত্ববারিস্তানের শাসক ছিলেন। সেখানে একজন কা¡জিউল কুজাত তিনি বললেন, আমি সেখানে উপস্থিত ছিলাম।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।