ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (২১২)
, ২১ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৮ ছানী, ১৩৯৪ শামসী সন , ০৭ জুলাই, ২০২৬ খ্রি:, ২৩ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
যটা বিশেষ করে ইমামুল খ¦মিস মিন আহলে বাইতে রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন, উনাদের খুছূছিয়াত মুবারক
اِنَّ لَنَا مِنَ اللهِ مَكَانٌ ومَنْزِلَةٌ رَفِيْعًةٌ
নিশ্চয়ই যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনার কাছে আমাদের অনেক বড় সম্মান-মর্যাদা রয়েছেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
فَلَوْلَا نَحْنُ مَا خَلَقَ اللهُ تَعَالى سَمَاءً وَلا أَرْضًا وَلَا جَنَّةً وَلَا نَاراً وَلَا مَلَكًا وَلا شَمْسًا، وَلَا قَمَرًا وَلَا جِنًّا وَلَا اِنْسِيًّا
তিনি বলেন, যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি যদি আমাদেরকে তথা হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে সৃষ্টি না করতেন তাহলে আসমান-যমীন, আরশ-কুরসী, লৌহ-কলম, জিন-ইনসান, বেহশত-দোযখ, চন্দ্র-সূর্য হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম কিছুই সৃষ্টি করতেন না। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! তাহলে উনাদের শান-মান মুবারক কতটুকু? আর সেই মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের দ্বিতীয় স্তরে রয়েছেন মহাসম্মানিতা মহাপবিত্রা হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! তাহলে উনাদের খুছূছিয়াত মুবারক, বৈশিষ্ট্য মুবারক, ফযীলত মুবারক কতটুকু সেটা ফিকিরের করতে হবে। ফিকির না করলে সেটা মানুষের পক্ষে অনুধাবন করা কোনদিন সম্ভব না।
এজন্য যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বলেন-
أَفَلا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ أَمْ عَلَى قُلُوبٍ أَقْفَالُهَا
যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বলতেছেন, বান্দা-বান্দিদের জিজ্ঞাসা করতেছেন,
أَفَلا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ أَمْ عَلَى قُلُوبٍ أَقْفَالُهَا
তোমরা কি মহাসম্মানিত মহাপবিত্র কিতাব কালামুল্লাহ শরীফ ফিকির করো না? তোমাদের অন্তর কি তালা দিয়ে রাখা হয়েছে? নাউযুবিল্লাহ! যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি নিজেই জিজ্ঞাসা করছেন,
أَفَلا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ
তোমরা কি মহাসম্মানিত মহাপবিত্র কালামুল্লাহ শরীফ পড় না, ফিকির করো না?
أَمْ عَلَى قُلُوبٍ أَقْفَالُهَا
তোমাদের অন্তর কি তালা দিয়ে রাখা হয়েছে? অর্থাৎ তোমরা কি বধির, বোবা, অন্ধ। তোমাদের অন্তর কি মূর্দা হয়ে গেছে, তোমরা ফিকির করো না? যদি ফিকির করতে তাহলে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের বিষয় তোমরা কিছুমাত্র হলেও উপলদ্ধি করতে পারতে। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! তাহলে বিষয়টাতো ফিকির করতে হবে। যেটা আমি বলেছি, পবিত্র আয়াত শরীফ যে নাযিল করা হয়েছে মহাসম্মানিত কালামুল্লাহ শরীফ বুঝার জন্য কাফির-মুশরিকরা বলতো,
إِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا قَالَ أَسَاطِيرُ الأَوَّلِينَ
(কাফির মুশরিকরা বলতো।) যখন মহাসম্মানিত মহাপবিত্র কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করা হতো তখন তারা বলতো এটা কল্পলোকের গল্প কাহিনী। নাউযুবিল্লাহ! এখন দেখা যাচ্ছে এটাই মুসলমানদের মাঝে যারা অথর্ব, যারা ফিকির করে না, কাফির মুশরিকদের গোলাম এরাও কিন্তু সেই কাতারের অন্তর্ভুক্ত হয়ে গেছে। নাউযুবিল্লাহ! এরা কিন্তু সেই বিষয়গুলো ফিকির করে না। তারা তাদের মতো ফিকির করে, তারা মনে করে থাকে এটা হয়ত কল্পলোকের গল্প কাহিনী, এটা কিচ্ছা কাহিনী। নাউযুবিল্লাহ! কাজেই মহাসম্মানিত মহাপবিত্র যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনার তরফ থেকে মহাসম্মানিত ওহী মুবারক দ্বারা নাযিলকৃত যে কিতাব সেই কিতাব মুবারক তারা উপলদ্ধি করতে পারে না। নাউযুবিল্লাহ!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শরীয়তের দৃষ্টিতে কোন রোগই ছোঁয়াচে নয়, ছোঁয়াচে বিশ্বাস করা কুফরী
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বেপর্দা সর্বপ্রকার অনিষ্ট ও ফিতনা-ফাসাদের মূল
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিশ্বব্যাপী সন্ত্রাসী ইহুদী-খ্রিস্টানদের নজরদারী, তথ্যচুরি, ফিৎনা সৃষ্টিকারী, সন্ত্রাস সৃষ্টিকারী এবং বিমান হামলার কাজে ব্যবহৃত সন্ত্রাসী আমেরিকা ভিত্তিক মুসলিম বিদ্বেষী এক তথ্যজালিকা (১)
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ইসমে যাত বা নাম মুবারক বারবার বলা ও লেখা সম্পূর্ণ আদবের খিলাফ (১ম পর্ব)
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হালালকে হারাম করা নিষেধ
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
“আত তাক্বউইমুশ শামসী”একটি নতুন সৌর সন (৩)
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বেপর্দা হওয়া শয়তানের ওয়াসওয়াসাকে সহজ করার মাধ্যম
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












