ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা
বেমেছাল মর্যাদার অধিকারী (১৬৩¬)
, ২৪ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৩ মে, ২০২৬ খ্রি:, ৩০ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পবিত্র দ্বীন শিক্ষা
উনারা সমস্ত সৃষ্টির মহাসম্মানিত মাতা আলাইহিন্নাস সালাম। তাহলে উনাদের র্শয়ী যে ফায়সালা, উনাদের নিছবত কুরবত মুবারকের যে বিষয়টা মানুষতো ফিকির করে না। ইফক্বের ঘটনা যে সংঘটিত হলো তখন কিন্তু মৃত্যুদন্ড দেয়া হয়নি। তখন দেয়া হয়েছে বেত্রাঘাত, আশি দোররা। এটা ছিলো আমভাবে।
ثَمَانِينَ جَلْدَةً
আশিটা বেত, এটা আম। কিন্তু পরবর্তী সময় পবিত্র আয়াত শরীফ নাযিল হয়েছে সেটাতে কঠিন ব্যবস্থা দেয়া হয়েছে। যেটা আমি বলেছিলাম, পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বলতেছেন উনাদের যে ফায়সালা মুবারক।
সেটা আলাদা নাযিল করলেন-
إِنَّ الَّذِينَ يُؤْذُونَ اللهَ وَرَسُولَهٗ
নিশ্চয়ই যারা যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনাকে এবং যিনি মহাসম্মানিত মহাপবিত্র হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে কষ্ট দেয়
لَعَنَهُمُ اللهُ فِي الدُّنْيَا وَالآخِرَةِ
ইহকাল পরকালে তাদের জন্য যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকে লা’নত। নাউযুবিল্লাহ!
وَأَعَدَّ لَهُمْ عَذَابًا مُّهِينًا
তাদের জন্য কঠিন লাঞ্চিত শাস্তি তৈরী করে রাখা হয়েছে। নাউযুবিল্লাহ!
যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন-
وَالَّذِينَ يُؤْذُونَ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ بِغَيْرِ مَا اكْتَسَبُوا فَقَدِ احْتَمَلُوا بُهْتَانًا وَإِثْمًا مُّبِينًا
যারা কষ্ট দেয় ঈমানদার পুরুষ মহিলাকে অনর্থক, তারা কঠিন অপবাদ এবং কঠিন বড় গুনাহে গুনাহগার হয়ে যায়। নাউযুবিল্লাহ! এরপর যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বলতেছেন উনাদেরকে,
يَا أَيُّهَا النَّبِيُّ قُلْ لِّأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ
(এখানে আবার পর্দার পবিত্র আয়াত শরীফ মুবারক উল্লেখ করা হয়েছে। যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বলতেছেন,) আয় আমার মহাসম্মানিত মহাপবিত্র হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি মহাসম্মানিত মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে, আপনার মহাসম্মানিত মহাপবিত্র বানাত আলাইহিন্নাস সালাম উনাদেরকে এবং মু’মিন মহিলাদেরকে বলুন, জানিয়ে দিন বিষয়টা। কি করতে হবে? উনারা যেন পর্দা করেন।
يُدْنِينَ عَلَيْهِنَّ مِن جَلابِيبِهِنَّ
মাথার কাপড়টা ঢেকে দেয় সামনে, যাতে না দেখা যায়।
ذٰلِكَ أَدْنٰى أَنْ يُّعْرَفْنَ
এটা হচ্ছে উনারা যে শরীফ, সম্ভ্রান্ত সে বিষয়টা মানুষ জানতে পারে। যার জন্য বদ মাযহাবের লোকগুলি
فَلا يُؤْذَيْنَ
তারা আর কষ্ট দিবে না অর্থাৎ তারা কোন শয়তানী করার কোশেশ করবে না। নাউযুবিল্লাহ!
وَكَانَ اللهُ غَفُورًا رَّحِيمًا
যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি এটা ক্ষমা করবেন। তিনি ক্ষমাশীল, দয়ালু। এই পবিত্র আয়াত শরীফ বলা হলো। এটা হচ্ছে পর্দার ব্যাপারে যে উনাদেরকে কষ্ট দিবে না। উনাদেরকে কষ্ট দিলে কি হবে? এখানে কিন্তু অনেক সূক্ষ্ম বিষয়। বলা হচ্ছে, কষ্ট দিবে না তারা। যখন দেখবে যে আপনারা পর্দা করেছেন, শরীফ আর তারা কষ্ট দিবে না। যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি সম্মানিত শরীয়ত উনার হুকুমটা বর্ণনা করলেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা উম্মাহর মাঝে শ্রেষ্ঠতম মর্যাদায় আসীন
১৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা উম্মাহর মাঝে শ্রেষ্ঠতম মর্যাদায় আসীন
১৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলমানদেরকে ঈমান থেকে সরিয়ে দিতে কাফিরগুলো সবসময় চেষ্টা করে থাকে
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘গরুর গোস্তে রোগ আছে’ এই সংক্রান্ত বাতিল হাদীছ ও তার খন্ডনমূলক জবাব
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৩টি গুরুত্বপূর্ণ সুওয়াল ও তার জাওয়াব (১০)
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুসলমানদের জন্য প্রাণীর ছবি মূর্তির অপবিত্রতা থেকে এবং বোবা শয়তান হওয়া থেকে বেঁচে থাকা একান্ত জরুরী
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিশ্ব সভ্যতায় মুসলমানদের অবদান: ইলম অর্জন ও প্রচার প্রসার (১ম পর্ব)
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












