ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (১৫০)
, ০৯ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২৮ এপ্রিল, ২০২৬ খ্রি:, ১৫ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
তাহলে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের জন্য সেই প্রথম শাস্তিটা দেয়া হয়েছিল। মানুষতো বুঝতে পারবে না। কিন্তু পরবর্তী আয়াত শরীফ নাযিল করা হলো অনেক। তার মধ্যে একটা বিষয় বলা হচ্ছে তাহলো পর্দার পবিত্র আয়াত শরীফ যা নাযিল করা হলো একাধিকবার।
يَا أَيُّهَا النَّبِيُّ قُلْ لِّأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِنْ جَلابِيبِهِنَّ ذٰلِكَ أَدْنٰى أَنْ يُّعْرَفْنَ فَلا يُؤْذَيْنَ وَكَانَ اللهُ غَفُورًا رَّحِيمًا
যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বলতেছেন প্রথমে, কি বললেন?
يَا أَيُّهَا النَّبِيُّ
আয় আমার মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
قُلْ لِّأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ
আপনি মহাসম্মানিত মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে বিষয়টা জানিয়ে দিন। এবং আপনার যারা মহাসম্মানিত মহাপবিত্র বানাত আলাইহিন্নাস সালাম উনাদেরকে বলে দিন এবং মু’মিনা মহিলাদেরকে অর্থাৎ ঈমানদারদের আহলিয়াদেরকে বলে দিন। কি বলে দিবেন? পর্দার বিষয়টা।
يُدْنِينَ عَلَيْهِنَّ مِنْ جَلابِيبِهِنَّ
উনারা যেন মাথার কাপড়টা নিচে সামনে ঝুলিয়ে দেন। এখনতো বাজারে বোরকা যেটা বলা হয় এটা পরবর্তীতে সহজের জন্য করা হয়েছে। কিন্তু আগেতো বড় চাদর ছিল। এ চাদরটা যে মহিলা পরবে তার থেকে কমছে কম এক দেড় হাত লম্বা যেন হয় অর্থাৎ কমছে কম একদেড় হাত বড় হতে হবে প্রশস্ততায় বা চওড়ায়। আবার উচ্চতার দিকে অর্থাৎ চাদরটা লম্বায় কমপক্ষে ১০, ১২, ১৪ হাত হতে হবে। শরীরে যদি পেঁচানো হয় তাহলে শরীর যেন কোন রকম বুঝা না যায় এবং সেটা সামনের দিকে ঝুলিয়ে দিতে হবে। সামনে সরাসরি দেখা যাবে না, নিচে দেখা যাবে।
সেটাই বলা হচ্ছে, বলুন উনাদেরকে আপনারা এটা ঝুলিয়ে দেন।
ذٰلِكَ أَدْنٰى أَنْ يُّعْرَفْنَ
এটা হচ্ছে উনাদেরকে চেনার জন্য। যারা স্বাধীন, যারা সম্ভ্রান্ত উনারা পর্দা করবেন। এটা হচ্ছে উনাদের আলামত, চিহ্ন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এই পবিত্র আয়াত শরীফ যারা শরীফ এবং গাইরে শরীফ। অর্থাৎ ভদ্র অভদ্র, মর্যাদা সম্পন্ন আর মর্যাদাহীন উনাদের মধ্যে পার্থক্য করে দেয়া হয়েছে। যারা সম্মানিতা মহিলা, শরীফ উনারা পর্দা করবেন এটাই বলা হচ্ছে।
এটা হচ্ছে উনাদের পরিচয় চিনার জন্য যে উনারা শরীফ।
فَلا يُؤْذَيْنَ
তাহলে কাফির-মুশরিক, ফাসিক, মুনাফিকরা আর কখনও উনাদের কষ্ট দিবে না।
وَكَانَ اللهُ غَفُورًا رَّحِيمًا
যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি উনাদেরকে মাফ করবেন। কিন্তু এরপর বলে দিচ্ছেন, কি বললেন?
لَئِن لَّمْ يَنتَهِ الْمُنَافِقُونَ وَالَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ وَالْمُرْجِفُونَ فِي الْمَدِينَةِ لَنُغْرِيَنَّكَ بِهِمْ ثُمَّ لا يُجَاوِرُونَكَ فِيهَا إِلاَّ قَلِيلاً
যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বলে দিচ্ছেন ফায়ছালা। জেনে রাখ তোমরা।
لَئِن لَّمْ يَنتَهِ الْمُنَافِقُونَ وَالَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ
যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বলে দিচ্ছেন. আয় আমার মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি বলে দিন, যদি এরপরে এই মুনাফিকগুলি এবং যাদের অন্তরে গালিজ আছে তারা কষ্ট দিতে চায় উনাদেরকে, মানহানী করতে চায়, এ থেকে বিরত হবে না,
وَالْمُرْجِفُونَ فِي الْمَدِينَةِ
এবং যারা অপবাদ ছড়ায় পবিত্র মদীনা শরীফে এই ফিতনাবাজগুলো, এদেরকে আপনি বলে দিন। যদি তারা বিরত না হয় তাহলে এদের উপর আমি আপনাকে দায়িত্ব দিব এদেরকে উপযুক্ত শিক্ষা দেয়ার জন্য। এরা কিন্তু তাহলে পবিত্র মদীনা শরীফে থাকতে পারবে না। এখান থেকে বের করে দিতে হবে। অর্থাৎ এদেরকে বের করে দেয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (৫)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া হারাম
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৬)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কদমবুছী করা খাছ সুন্নত মুবারক
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সম্মানিত হযরত ইমাম পরিবার আলাইহিমুস সালাম উনাদেরকে অবরোধ ও ফোরাত নদীর পানি পান করতে বাধা প্রদান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (১০)
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কারবালার ঘটনার জন্য মালউন ইয়াযিদ লানতুল্লাহি আলাইহি দায়ী এবং সে কাফির (২)
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












