ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (১৪৮)
, ০৮ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৭ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২৭ এপ্রিল, ২০২৬ খ্রি:, ১৪ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পবিত্র দ্বীন শিক্ষা
আরেকজন মহিলা মারইয়াম বিনতে ইমরান।
وَمَرْيَمَ ابْنَةَ عِمْرَانَ الَّتِي أَحْصَنَتْ فَرْجَهَا فَنَفَخْنَا فِيهِ مِنْ رُّوحِنَا وَصَدَّقَتْ بِكَلِمَاتِ رَبِّهَا وَكُتُبِهٖ وَكَانَتْ مِنَ الْقَانِتِينَ
এখানে যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বলে দিচ্ছেন, আরেকজন হচ্ছেন কে? মারইয়াম বিনতে ইমরান, হযরত উম্মু রূহিল্লাহ আলাইহাস সালাম উনার শানে বলা হচ্ছে। তিনি বিশেষ ব্যক্তিত্ব ছিলেন মারইয়াম বিনতে ইমরান।
الَّتِي أَحْصَنَتْ فَرْجَهَا
অত্যন্ত তিনি সতী-সাধ্বী ছিলেন। কোন ক্রটি ছিলো না। মানুষ উনার প্রতি অপবাদ দিয়েছে। নাঊযুবিল্লাহ!
فَنَفَخْنَا فِيهِ مِنْ رُّوحِنَا
তিনি এতো পবিত্রা ছিলেন যার জন্য আমি আমার তরফ থেকে উনার প্রতি এক বিশেষ রূহ মুবারক ফুঁকে দিয়েছিলাম। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আর উনার ছেলে হচ্ছেন হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
وَصَدَّقَتْ بِكَلِمَاتِ رَبِّهَا وَكُتُبِهٖ
এবং তিনি যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনার কিতাব উনার সত্য প্রতিপাদন করেছেন, উনার হক্ব রক্ষা করেছেন। যা আদেশ-নির্দেশ মুবারক করা হয়েছে তিনি তা হুবহু পালন করেছেন।
وَكَانَتْ مِنَ الْقَانِتِينَ
তিনি অবশ্যই যারা অনুগত উনাদের অন্তর্ভুক্ত ছিলেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এখানে ১২ খানা পবিত্র আয়াত শরীফ। এখানে কিন্তু স্পষ্ট বলে দেয়া হলো, মুসলমানদের জন্য কাফিরদের উপর ফায়ছালা করে দেয়া হয়েছে, কোন নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের যারা আহলিয়া কেউই উনারা কাফির ছিলেন না, এ দুজন ব্যতীত। কাজেই উনাদের শান মুবারকে চূ-চেরা, কীল-কাল করলে সেটা কাঠিন শাস্তি হবে, জাহান্নাম ওয়াজিব হবে। আর বিশেষ দু’জন মহিলা উনারা ছিলেন হযরত আছিয়া আলাইহাস সালাম তিনি। কাফিরের ঘরে থাকার পরেও তিনি ঈমান হিফাযত করেছেন। আর হযরত উম্মু রূহিল্লাহ আলাইহাস সালাম তিনি। উনারতো শান- মান, ফাযায়িল- ফযীলত প্রকাশ করা হলো। তিনি একজন মহাসম্মানিত মহাপবিত্র নবী ও রসূল, জলীলুল ক্বদর রসূল হযরত রূহুল্লাহ আলাইহিস সালাম উনার মহাসম্মানিত মাতা। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! তাহলে এখানে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের শান মুবারকে চূ-চেরা, কীল-কাল করার সুযোগটা কোথায়। এটা ফিকির করতে হবে। যে ৫ খানা পবিত্র আয়াত শরীফ যে বলা হলো প্রথম উনাদের শান-মান মুবারক, এরপর বলা হলো এ বিষয়গুলো থেকে সাবধান হতে। কেন সাবধান করা হলো, কিসের কারণে। এ পবিত্র আয়াত শরীফ উনার সাথে পবিত্র ৫ খানা পবিত্র আয়াত শরীফ উনার কি সম্পর্ক রয়েছে, এর মধ্যে কি সংযোগ রয়েছে সেটাতো বুঝতে হবে। এরপর যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বলে দিয়েছেন, কাফির মুশরিকরা যে চূ-চেরা, কীল-কাল করবে এ সম্পর্কে বলা হয়েছে-
هُوَ الَّذِيَ أَنْزَلَ عَلَيْكَ الْكِتَابَ مِنْهُ آيَاتٌ مُّحْكَمَاتٌ هُنَّ أُمُّ الْكِتَابِ وَأُخَرُ مُتَشَابِهَاتٌ
যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বলে দিচ্ছেন এখানে, যেটা আমি গত দিনগুলিতে বলেছিলাম।
যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেছেন-
هُوَ الَّذِيَ أَنْزَلَ عَلَيْكَ الْكِتَابَ
যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি আপনার উপর কিতাব নাযিল করেছেন।
مِنْهُ آيَاتٌ مُّحْكَمَاتٌ هُنَّ أُمُّ الْكِتَابِ
এর মধ্যে আয়াতে মুহকামাহ রয়েছে, স্পষ্ট আদেশ-নির্দেশ মুবারক রয়েছে। এটা কিতাব উনার মূল।
وَأُخَرُ مُتَشَابِهَاتٌ
তারপরে হচ্ছে মুশাবিহাহ। এই মুশাবিহার পবিত্র আয়াত শরীফ দুই রকম। এছাড়া হুরূফে মুক্বাত্বত্বয়াত আরেক রকম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (১০)
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কারবালার ঘটনার জন্য মালউন ইয়াযিদ লানতুল্লাহি আলাইহি দায়ী এবং সে কাফির (২)
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হযরত মাওলানা শাহ ছুফী আবুল খায়ের মুহম্মদ ওয়াজীহুল্লাহ নানুপূরী যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (৭ম পর্ব)
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৫)
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পর্দা পালন করা নারী-পুরুষ সকলের জন্যই শান্তি ও পবিত্রতা হাছিলের কারণ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিনটি আক্বীদাহ বিশুদ্ধ করা আবশ্যক
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












