ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (১৪১)
, ০১ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২০ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৭ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পবিত্র দ্বীন শিক্ষা
বিষয়গুলো অত্যন্ত সূক্ষ্ম, ফিকির করতে হবে। পবিত্র কালামুল্লাহ শরীফ উনার খুছূছিয়ত, বৈশিষ্ট্য ফযীলত মুবারক কি? পবিত্র কালামুল্লাহ শরীফ উনার অনেক জায়গায় তিনি ইরশাদ মুবারক করেছেন।
এক জায়গায় যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বলেন-
اَلْحَمْدُ لِلَّهِ
যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব সেই মহান আল্লাহ পাক উনার প্রশংসা।
الَّذِي أَنْزَلَ عَلٰى عَبْدِهِ الْكِتَابَ
সেই মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি তিনি উনার কিতাব নাযিল করেছেন।
وَلَمْ يَجْعَل لَّهٗ عِوَجًا
পবিত্র কিতাব উনার মধ্যে কোন বক্রতা নেই, ত্রুটি নেই যা নিখুঁত। সেটাই পবিত্র সূরা বাক্বারা শরীফ উনার মধ্যে বলা হয়েছে-
ذٰلِكَ الْكِتَابُ لاَ رَيْبَ فِيهِ هُدًى لِّلْمُتَّقِينَ
এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোন সন্দেহ, শক্-শোবা নেই। একমাত্র যারা মুত্তাক্বী হবে তারাই হাক্বীক্বী হিদায়াত লাভ করতে পারবে। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
وَلَمْ يَجْعَلْ لَّهٗ عِوَجًا. قَيِّمًا
ক্বইয়্যিমান শব্দের অনেক অর্থ বুঝানো হয়েছে। যেমন ক্বইয়্যুমিয়াতের মাক্বাম ক্বইয়্যিমান। পবিত্র কালামুল্লাহ শরীফ উনার দ্বারা সম্মানিত দ্বীন ইসলাম দায়িম-ক্বায়িম থাকবেন। সম্মানিত শরীয়াহ উনার আদেশ নির্দেশ সম্বলিত এই কিতাব উনার মধ্যে ইস্তেকামাত থাকতে পারলে সে হাক্বীক্বী ইস্তেকামাত থাকতে পারবে এবং এটা সুপ্রতিষ্ঠিত। এখানে কোন মনগড়া কিছু নেই। যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনার তরফ থেকে সব বলা হয়েছে।
لِّيُنْذِرَ بَأْسًا شَدِيدًا
যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বলেন, শক্ত-কঠিন ভয় প্রদর্শন করার জন্য, যারা কাফির মুশরিক তাদেরকে সতর্ক করার জন্য। কাফির-মুশরিক যারা, বেদ্বীন-বদদ্বীন, ফাসিক-ফুজ্জার, যারা মনগড়া পবিত্র কালামুল্লাহ শরীফ উনার তাফসীর, ব্যাখ্যা-বিশ্লেষণ করে থাকে এদেরকে সতর্ক করার জন্য।
مِنْ لَّدُنْهُ
যিনি খ্বালিক যিনি মালিক যিনি মহান আল্লাহ পাক উনার তরফ থেকে। এরপর বলা হচ্ছে-
وَيُبَشِّرَ الْمُؤْمِنِينَ
এবং মু’মিনদের সুসংবাদ দেয়ার জন্য
الَّذِينَ يَعْمَلُونَ الصَّالِحَاتِ
যারা নেককাজ করে থাকে।
أَنَّ لَهُمْ أَجْرًا حَسَنًا
যারা আমলে ছলেহ কওে, ঈমানদার, তাদের জন্য অনেক বড় উত্তম বদলা রয়েছেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
مَاكِثِينَ فِيهِ أَبَدًا
ঈমানদারেরা অনন্তকাল ধরে সেই জান্নাতে অবস্থান করবেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
وَيُنْذِرَ الَّذِينَ قَالُوا اتَّخَذَ اللهُ وَلَدًا
এবং ঐ সমস্ত লোকদেরকে সতর্ক করার জন্য, ভয় প্রদর্শন করার জন্য, যে লোকগুলি যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনার সাথে শিরক করে থাকে। নাউযুবিল্লাহ! যারা বলে যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনার আল আওলাদ, সন্তান রয়েছে। নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! কুফরী শিরকী করে, তাদেরকে সতর্ক করার জন্য।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইবলীসের ধোঁকা হচ্ছে-
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (৩য় পর্ব)
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভোট, নির্বাচন, পদপ্রার্থী হওয়া ইত্যাদি কোনটিই জায়িয নেই
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যারা মহান আল্লাহ পাক উনার সম্মানিত শি’য়ার তথা নিদর্শন মুবারক উনাদের থেকে মুখ ফিরিয়ে নিবে তারা কিয়ামতের দিন তারা অন্ধ হয়ে উঠবে
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রত্যেক মু’মিন মুসলমানকে কাফির-মুশরিকদের অনুসরণ থেকে দূরে থাকতে হবে
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১৮)
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক উনার যিকির থেকে গাফিল ব্যক্তির জন্য তিনটি শাস্তি-
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












