ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (১৩১)
, ০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) পবিত্র দ্বীন শিক্ষা
বলা হয় যে, তওবার মাক্বামের মূল হচ্ছেন হযরত আবুল বাশার ছফিউল্লাহ আলাইহিস সালাম উনার ক্বদম মুবারকের নিচে, তওবার মাক্বাম। হ্যাঁ, এসবের মালিক হচ্ছেন হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এরপরে
عَابِدَاتٍ
আব্দিয়াতের মাক্বাম। ইলমুত্ তাছাওউফের পরিভাষায় বান্দার সর্বোচ্চ মাক্বাম হচ্ছে, আব্দিয়াতের মাক্বাম। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! সেই মাক্বামেরও উনারা মালিক হবেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এরপর বলা হচ্ছে-
سَائِحَاتٍ
অর্থাৎ এটার দুইটা অর্থ, একটা হচ্ছে রোযাদার। সবসময় রোযা রাখবেন। আরেকটা মূল অর্থ হচ্ছে, ছমাদিয়াত। অর্থাৎ উনারা একমাত্র যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনার এবং মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের ছাড়া সমস্ত কিছু থেকে উনারা বেনিয়াজ হবেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এই ছিফত মুবারকগুলির উনারা অধিকারী হবেন।
ثَيِّبَاتٍ وَّأَبْكَارًا
কেউ হয়ত কুমারী হবেন, কেউ হয়ত অকুমারী হবেন।
এই ৫টি পবিত্র আয়াত শরীফ যখন নাযিল হয়ে গেল তখন বিষয়গুলি নিয়ে কাফির মুশরিকরা চূ-চেরা, কীল-কাল করতে থাকলো উনাদের শান মুবারকে। এদিকে আরেকটা ওয়াক্বিয়া, ঘটনা ঘটলো। সেটা হচ্ছে, পবিত্র যিলহজ্জ শরীফ উনার শেষে এই ঘটনাটা। মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহিস সালাম তিনি একটা ঘোড়া দিয়ে কোথাও তাশরীফ মুবারক নিচ্ছিলেন। ঘোড়াটা কোন কারণে, ঘোড়াটা এলোমেলো চলার কারণে মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যমীনে তাশরীফ মুবারক নেন, তাতে তিনি মারীদ্বী শান মুবারক গ্রহণ করেন। নাউযুবিল্লাহ! অতঃপর তিনি আসেন পবিত্র হুজরা শরীফে। এদিকে পবিত্র আয়াত শরীফ নাযিল হয়ে গেছে, তিনিও তাশরীফ মুবারক আনলেন। তাশরীফ মুবারক এনে বললেন, তিনি একমাস আলাদা থাকবেন। হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে বললেন যে, তিনি একমাস আলাদা থাকবেন। ঠিক সেদিন ছিল যিলহজ্জ শরীফ উনার ৩০ তারিখ। ৩০ তারিখ হলো খমীস পার হয়ে জুমুয়াহ। পবিত্র জুমুয়ার দিন। পবিত্র জুমুয়ার দিন জুমুয়ার নামাযের পর সম্মানিত ইসলামী শরীয়তে চাঁদের তারিখ গণনা করা হয় মাগরিব থেকে। জুমুয়ার পরে বললেন যে, তিনি একমাসের জন্য আলাদা থাকবে। এখন যেহেতু
وَمَا يَنطِقُ عَنِ الْهَوٰى- إِنْ هُوَ إِلاَّ وَحْيٌ يُّوحٰى
তিনিতো ওহী মুবারক ছাড়া কোন কথা মুবারক বলেন না, কোন কাজ মুবারক করেন না, কোন সম্মাতি মুবারক প্রকাশ করেন না। হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বললেন ঠিক আছে। মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনিতো ওহী মুবারক দ্বারা নিয়ন্ত্রিত। নিশ্চয়ই যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ওহী মুবারক করেছেন সেজন্য তিনি একমাস আলাদা একখানা হুজরা শরীফে অবস্থান মুবারক করবেন। সেটাই তিনি করলেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অকাট্য দলীল দ্বারা সুস্পষ্টভাবে “গান-বাজনা” হারাম
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (২)
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাফিররা যতই মাল-সম্পদ খরচ করুক, তারা মুসলমানদের নিকট পরাস্ত হবেই হবে
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান আল্লাহ পাক উনার নাফরমানী বা হারাম কাজ থেকে খালিছ তওবা করে উনার যিকির ও ইবাদতে খালিছভাবে মনোনিবেশ করলে কুদরতী রিযিক লাভ করা যায়
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












