ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (১১৬)
, ২৮ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ আশির, ১৩৯৩ শামসী সন , ১৮ মার্চ, ২০২৬ খ্রি:, ০৪ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পবিত্র দ্বীন শিক্ষা
এবং আরো বলে দিলেন-
أَنَّ نَبِيَّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ: مِنْ شَجَرَةٍ النُّبُوَّةِ وَمَوْضِعِ الرِّسَالَةِ وَمُخْتَلَفِ الْمَلَائِكَةِ، وَبَيْتِ الرَّحْمَةِ وَمَعْدَنِ الْعِلْمِ
অত্র পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বলা হচ্ছে, পবিত্র আয়াত শরীফ মুবারক উনার ব্যাখ্যায়।
فَإِنَّ اللهَ هُوَ مَوْلاهُ وَجِبْرِيلُ وَصَالِحُ الْمُؤْمِنِينَ وَالْمَلائِكَةُ بَعْدَ ذٰلِكَ ظَهِيرٌ
এখানে বলা হচ্ছে সকলে গোলাম, খাদিম। সেটাই মহাসমম্মানিত মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলতেছেন যে দেখ, যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে পবিত্র করেছেন, কতো পবিত্র? উনারা এতো পবিত্র যে নুবুওওয়াতের বৃক্ষ, রিসালতের মূল, অতপর নুবুওওয়াত, রিসালত, সমস্ত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের গোলামী, ইলিম মুবারক উনার খনি এবং রহমত উনার ঘর থেকেও আমরা বেনিয়াজ। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! অর্থাৎ এখানে বুঝার জন্য সহজ আমরা নিয়ামতের মুহতাজ না, ছহিবে নিয়ামত, নিয়ামতের মালিক। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! যত নিয়ামত দেখে থাকো এটার মুহতাজ কিন্তু আমরা না, তোমরা মুহতাজ থাকতে পারো। আমরা যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনার মুহতাজ। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এক কথায় এতটুকু। কাজেই বিষয়গুলি বললেই শুধু বুঝা যাবে না, অনেক ফিকিরের বিষয় রয়ে গেছে। পবিত্র কুরআন শরীফ সূক্ষè বিষয়। যে ঘটনাটা আমরা বলেছি, হযরত ইবনে জাওযী রহমতুল্লাহি আলাইহি উনার বিষয়। ইবনে জাওযী অনেক বড় আলিম। গাউছুল আ’যম হযরত বড় পীর ছাহের রহমতুল্লাহি আলাইহি উনার যামানায় তিনি। তখনকার সময় পৃথিবীর সবচেয়ে বড় আলিম বলা হতো হযরত ইবনে জাওযী রহমতুল্লাহি আলাইহি উনাকে। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! জাহেরী আলিম হিসাবে পৃথিবীর সবচেয়ে বড় আলিম ইবনে জাওযী। উনার কাছে কেউ পড়তে পারলে সে মনে করতো তার যিন্দিগী কামিয়াব।
সেই ইবনে জাওযী রহমতুল্লাহি আলাইহি তিনি তাফসীর করতেছিলেন, একাধারা দু’বছর ধরে করলেন-
كُلَّ يَوْمٍ هُوَ فِي شَأْنٍ
সহজ অর্থ হচ্ছে, যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি একেক দিন একেক শান মুবারকে থাকেন। তিনি পৃথিবীর বিশ্বখ্যাত আলিম, অনেক বড় আলিম, অনেক বড় ফক্বীহ, জাহিরী ইলিমের দ্বারা পরিপূর্ণ। হাদীছ, তাফসীর, ফিক্বাহ, ফতওয়া কোনটাই কমতি উনার নেই। ইবনে জাওযীকে প্রশ্ন করতে সময় লাগে জাওয়াব দিতে সময় লাগে না, এমন আলিম। দু’বছর হয়ে গেল। যেহেতু ইলমে তাছাওউফ শিখা হয়নি, অন্তরে একটু ফখর থাকাটা স্বাভাবিক। তিনি ফখর করছিলেন তখন একজন ব্যক্তি আসলেন। যখন মাহফিল শেষ হয়ে গেল, একাধারা দু’বছর তিনি তাফসীর করছেন, প্রতিদিনে করেন। অনেক আলোচনা। এক ব্যক্তি এসে বলল, হে ইবনে জাওযী রহমতুল্লাহি আলাইহি! আপনার আলোচনা শুনে, ওয়াজ শুনে মনে হচ্ছে, আপনি অনেক গভীর ইলিমের অধিকারী। হ্যাঁ, গভীর ইলেিমর অধিকারী। দু’বছর ধরে আপনি তাফসীর করতেছেন, মনে হচ্ছে অনেক বাকি রয়ে গেছে? হ্যাঁ, অনেক বাকি রয়ে গেছে। এতে তিনি নিজে একটু অনুভব করলেন নিজের বড়ত্ব, আমিত্ব। হ্যাঁ, অনেক বাকি আছে এবং গভির ইলিমের অধিকারী তিনি। তখন সে ব্যক্তি বললেন, আচ্ছা ঠিক আছে তাহলে
كُلَّ يَوْمٍ هُوَ فِي شَأْنٍ
যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি একেক সময় একেক শান মুবারকে থাকেন তাহলে এখন, এই মুহূর্তে, এই সময় যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি কোন শান মুবারকে আছেন? তিনি চুপ হয়ে গেলেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে-
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যেখানে প্রাণীর ছবি থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত প্রকার অশ্লীলতাই হারাম
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১৫তম পর্ব)
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের মুহব্বত ঈমান, আর উনাদের সমালোচনা করা লা’নতগ্রস্ত হওয়ার কারণ
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দায়িমীভাবে মহাসম্মানিত ও মহাপবিত্র ওহী মুবারক দ্বারা নিয়ন্ত্রিত
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












