ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (৯২)
, ২০ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
উনাদের শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান, খুছূছিয়াত ও বৈশিষ্ট্য মুবারক সেটাতো বলার অপেক্ষা রাখে না। তূর পাহাড়ের পাদদেশে হযরত কালীমুল্লাহ আলাইহিস সালাম তিনি তাশরীফ মুবারক গ্রহণ করলেন, যিনি জলীলুল ক্বদর রসূল, কিতাবের দিক থেকে তিনি দ্বিতীয়, আর নিসবতের দিক থেকে তিনি তৃতীয় হন। সেই মহাসম্মানিত হযরত কালীমুল্লাহ আলাইহিস সালাম তিনি যখন তূর পাহাড়ে গেলেন তখন যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বললেন-
نُودِيَ يَامُوسٰى إِنِّي أَنَا رَبُّكَ فَاخْلَعْ نَعْلَيْكَ إِنَّكَ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًى
যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ওহী মুবারক করলেন, হে হযরত কালীমুল্লাহ আলাইহিস সালাম! নিশ্চয়ই আমি আপনার মহান রব তায়ালা। আপনি দয়া করে তূর পাহাড়ের পাদদেশে আসতে হলে আপনার না’লাইন শরীফ খুলে আসুন। নিশ্চয়ই এটা একটা পবিত্র স্থান, কেন পবিত্র হলো? আরশে আযীমের সত্তর হাজার ভাগের এক ভাগ নূর মুবারক সেখানে বর্ষণ করা হয়েছে, সেজন্য এটা পবিত্র হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আর মহাসম্মানিত মহাপবিত্র হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যখন আরশে মুয়াল্লায় তাশরীফ মুবারক নিলেন তখন যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বললেন-
لَا تَخْلَعْ نَعْلَيْكَ
মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনাকে নূরুল ফখর তথা মহাসম্মানিত না’লাইন শরীফ মুবারক খুলতে হবে না। কারণ
وَمَا يَنطِقُ عَنِ الْهَوٰى إِنْ هُوَ إِلاَّ وَحْيٌ يُوحٰى
তিনিতো ওহী মুবারক ছাড়া কোন কথা মুবারক বলেন না, কোন কাজ মুবারক করেন না, কোন সম্মতি মুবারক প্রকাশ করেন না। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
হযরত কালীমুল্লাহ আলাইহিস সালাম তিনি তূর পাহাড়ের পাদদেশে গেলেন, সেখানে না’লাইন শরীফ খুলে যেতে হলো। আর মূল আরশে আযীমে তাশরীফ মুবারক আনবেন তাহলে কি খুলতে হবে? যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বললেন, না আপনার খুলতে হবে না। আপনার নূরুল ফখর মুবারক, নূরুশ শরাফাত মুবারক তথা মহাসম্মানিত মহাপবিত্র না’লাইন শরীফে মিশ্রিত যা কিছু রয়েছেন এগুলো স্পর্শ মুবারকের জন্য আমার আরশ ব্যাকুল হয়ে রয়েছে। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! মহাসম্মানিত নূরুল ফখর মুবারক, নূরুশ শরাফত মুবারক উনাদের স্পর্শ মুবারক যদি লাভ করতে পারে তাহলে আমার আরশে আযীম সমস্ত সৃষ্টির মধ্যে সম্মানিত হয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! যদি এ রকমই হয়ে থাকে তাহলে সেই মহাসম্মানিত মহাপবিত্র হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যে খিদমত মুবারক করেছেন ও আঞ্জাম মুবারক দিয়েছেন হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের কতো ফযীলত মুবারক হবে তাতো ভাষা দিয়ে প্রকাশ করা সম্ভব নয়। সৃষ্টির আর কারো পক্ষে সেটা সম্ভব নয়। তাহলে উনাদের শান-মান, ফাযায়িল-ফযীলত কতো, উনারা কতো পবিত্র থেকে পবিত্রতম, উনাদের জন্য পবিত্র আয়াত শরীফ নাযিল করা হয়েছে। খাছ করে উনাদের জন্যই। যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি কি বললেন, নিশ্চয়ই তিনি চান-
إِنَّمَا يُرِيدُ اللهُ لِيُذْهِبَ عَنكُمُ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا
নিশ্চয়ই যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের থেকে নাপাকি দূর করে পবিত্র করার মতো পবিত্র করতে চান। অর্থাৎ তিনি উনাদেরকে পবিত্র করার মতো পবিত্র করেই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! তাহলে উনাদের শান মুবারকে যারা চূ-চেরা, কীল-কাল করবে এই সমস্ত কথার দ্বারা তারা কাট্টা কাফির হবে, চির জাহান্নামী হবে। নাউযুবিল্লাহ!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পুরুষের জন্য কমপক্ষে একমুষ্ঠি পরিমাণ দাড়ি রাখা ফরয
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হযরত মাওলানা শাহ ছুফী আবুল খায়ের মুহম্মদ ওয়াজীহুল্লাহ নানুপূরী যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (১৩ পর্ব)
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া কবীরা গুনাহ
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কাফিরদের কপটতা ও দ্বি-চারিতা নিয়ে মহান আল্লাহ পাক উনার সতর্কবার্তা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া হারাম
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়তে মদ ও জুয়া হারাম
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র সূরা ফাতিহা শরীফে মহান আল্লাহ পাক তিনি বলেন-
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












