ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (৯০)
, ১লা রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ তাসি, ১৩৯৩ শামসী সন , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ০৬ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পবিত্র দ্বীন শিক্ষা
আর মহাসম্মানিত মহাপবিত্র হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান-মান মুবারকে বলা হচ্ছে-
وَرِضْوَانٌ مِّنَ اللهِ أَكْبَرُ
যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনার রেজামন্দি ও সন্তুষ্টি মুবারক সবচাইতে বড়। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
এখন উম্মতদেরকে বলা হলো, তোমাদের জন্য ফরযে আইন, যেহেতু তোমরা ঈমানদার দাবি করো, মু’মিন দাবি করো। এখানে মু’মিন মাত্র বলা হয়েছে। মু’মিনের অনেক স্তর, কোথায় নবী, কোথায় রসূল এরপর কোথায় মহাসম্মানিত হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান-মান, মাক্বাম মুবারক। যদি তোমরা মু’মিন দাবি করে থাকো তাহলে তোমাদের জন্য ফরযে আইন যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক এবং যিনি মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের রেজামন্দি সন্তুষ্টি মুবারক হাছিল করা তথা উনাদেরকে সন্তুষ্ট মুবারক করা। উনারাই সন্তুষ্টি মুবারক পাওয়ার সবচাইতে হক্বদার। তাহলে উনাদেরকে সন্তষ্ট না করলে মু’মিন থাকা যায় না, তাহলে নবী-রসূল থাকবে কি করে। নাউযুবিল্লাহ!
এখন মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এখানে মূল। এখানে অনেকগুলো বলা হয়েছে। এ প্রসঙ্গে অনেকগুলো মিথ্যা ইসরাইলী রেওয়ায়েত যা কুফরী-শিরকীতে পরিপূর্ণ। যেমন একটা হলো, যিনি সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আশার আলাইহাস সালাম, যিনি হযরত উম্মুল মু’মিনীন কিবতীয়া আলাইহাস সালাম উনাকে জড়িত করা হয়েছে। নাউযুবিল্লাহ! এটা উনার শান মুবারকে কাট্টা একটা মিথ্যা কথা। অধিকাংশ বর্ণনার যেটা মূল সেটা হচ্ছে মধু নিয়ে। মধু পান করা। মহাসম্মানিত মহপবিত্র হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মধু পান করা খুব পছন্দ মুবারক করতেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! যার কারণে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা সকলেই উনাদের হুজরা শরীফে কম-বেশি মধু রাখতেন।
মহাসম্মানিত মহাপবিত্র হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহু হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি প্রায়ই, বিশেষ করে ফজর বা’দ, আছর বা’দ, অনেক সময় বা’দ ইশা তিনি সমস্ত হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের সাথে একবার করে দেখা করতেন। দেখা করে উনারা মেহমানদারীর জন্য অনেকে মধু বা যেটা তিনি পছন্দ করেন এমন খাবার রাখতেন, খেজুর খোরমা তিনি সেটা গ্রহণ করতেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
হযরত উম্মুল মু’মিনীন আস সাবিয়াহ আলাইহাস সালাম উনার হুজরা শরীফে তিনি নতুন মধু এনেছিলেন। সেটা তিনি রেখেছিলেন। মহাসম্মানিত মহাপবিত্র হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সেখানে প্রত্যেকের যিয়ারত মুবারক করে আসলেন এবং সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আশার আলাইহাস সালাম উনার হুজরা শরীফে তাশরীফ মুবারক নিলেন। তিনি বসার ব্যবস্থা করলেন, মধু পান করার ব্যবস্থা করলেন। মহাসম্মানিত মহাপবিত্র হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মধু পান করলেন। এখন সেই মধুটা ছিলো আসলে মাগাবি ফুলের। সব মধু এক না, একেক মধুর একেক ঘ্রাণ থাকে। আবার একেক খাদ্যের একেক ঘ্রাণ। মাছের এক রকম ঘ্রাণ, গোশতের এক রকম ঘ্রাণ, তরি-তরকারিরও এক রকম ঘ্রাণ থাকে। সে মধুটা ছিলো মাগাবি ফুলের, যার কারণে মাগাবি ফুলের একটা ঘ্রাণ ছিলো সেই মধুর মধ্যে। মহাসম্মানিত মহপবিত্র হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যে তবীয়ত মুবারক অত্যন্ত সুন্দর যেটা বলার অপেক্ষা রাখে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বেপর্দা সর্বপ্রকার অনিষ্ট ও ফিতনা-ফাসাদের মূল
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে সকল মুসলমান আকীদা-আমলে বিজাতীয়দের তথা ইহুদী-নাছারা, কাফির-মুশরিকদের সাদৃশ্য রাখে তারা মুসলমান নয়
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (৩)
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রসঙ্গ: শানে হযরত ওয়ালেদাইনিশ শরীফাইন আলাইহিমাস সালাম
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঈমানী কুওওয়াত বা শক্তি বৃদ্ধিকারী কতিপয় ঘটনা
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত ছাহাবায়ে কিরামগণ উনাদের মর্যাদা উম্মতের মাঝে সর্বোচ্চ ও সর্বোত্তম স্থানে
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্বয়ং মহান আল্লাহ পাক তিনি কাফিরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে নিষেধ করেছেন
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত কিতাব পবিত্র কুরআন শরীফ উনার পবিত্র আয়াত শরীফ সংখ্যা ৬,৬৬৬। আর এ মতটি বহুল প্রচলিত, মশহূর ও গ্রহণযোগ্য (১)
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহান আল্লাহ পাক উনার রাস্তায় খরচ করলে তা দিগুণ-বহুগুণে বৃদ্ধি করে ফিরিয়ে দেয়া হয়
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












