ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (৭৫)
, ১২ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ তাসি, ১৩৯৩ শামসী সন , ০১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ১৮ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পবিত্র দ্বীন শিক্ষা
কি বলে দিবেন?
يُدْنِينَ عَلَيْهِنَّ مِنْ جَلابِيبِهِنَّ
উনাদেরকে একটা বড় চাদর। এখন যেমন বোরকা পরে মহিলারা, এটা সহজ হয়ে গেছে। তখন এরকম ছিলো না। বড় চাদর, চাদরটা কমপক্ষে ১২, ১৪ হাত লম্বা হবে আর চওড়া কমছে কম ৭, ৮ হাতের বেশি হবে। চাদরটা মাথায় দিলে যাতে ঝুলে পড়ে সামনের দিকে। ঝুলে পড়লে আর সরাসরি সামনে দেখা যাবে না, নিচে দেখা যাবে। পর্দার জন্য এটা সবচেয়ে উত্তম। সেটাই বলা হচ্ছে-
يُدْنِينَ عَلَيْهِنَّ
ঢেলে দেন, উপর থেকে নিচে যেন ফেলে দেয়া হয়।
مِنْ جَلابِيبِهِنَّ
বড় চাদর। উনাদেরকে বলেন উনারা একটা বড় চাদর মাথায় দিয়ে অর্থাৎ যখন প্রয়োজনে বের হবেন তখন একটা বড় চাদর শরীরে প্যাঁচাবেন, তিন চারটা প্যাঁচ দিলে আর শরীর মুবারকও বুঝা যাবেনা। এবং এটা সামনে ঝুলিয়ে দিলে আর সরাসরি কেউ দেখবে না, নিচের দিকে দেখা যাবে, নিচের দিকে তাকিয়ে রাস্তার দিকে উনারা চলাচল করতে পারবেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
ذٰلِكَ أَدْنٰى أَنْ يُّعْرَفْنَ
(বলা হচ্ছে) এটা হচ্ছে উনাদের পরিচয়। যে শরীফ, শরাফতের পরিচয় হচ্ছে এটা। পর্দা করা শরাফত, পর্দার মাধ্যমে শরীফ উনাদের পরিচয়টা প্রকাশ পাবে।
فَلَا يُؤْذَيْنَ
এবং যারা উত্যক্ত করে। বাজে পুরুষগুলি, দুষ্টগুলি, মুনাফিকগুলি দুষ্টামি করতে চায়। তারা উনাদের শরাফতের কারণে আর এটা করতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
وَكَانَ اللهُ غَفُورًا رَّحِيمًا.
(যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বললেন,) তিনি ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এখানে কিন্তু স্পষ্ট বলে দেয়া হলো, পর্দার ব্যাপারটা। আবার নাযিল করে সতর্ক করে দেয়া হলো। পর্দা কিন্তু কঠিন একটা বিষয়। পবিত্র জান্নাতের দরজায় লিখিত রয়েছে-
اَلدَّيُوثُ لَايَدْخُلُ الْجَنَّةَ
দাইয়ূছ কখনও বেহেস্তে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহ! দাইয়ূছটা কে? বলা হচ্ছে দাইয়ূছ হচ্ছে যে নিজে পর্দা করে না, তার অধীনস্থদেরকে পর্দা করায় না। নাউযুবিল্লাহ! কাজেই বিষয়টা ফিকিরের। এরপর যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বললেন-
لَئِن لَّمْ يَنتَهِ الْمُنَافِقُونَ وَالَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ وَالْمُرْجِفُونَ فِي الْمَدِينَةِ لَنُغْرِيَنَّكَ بِهِمْ ثُمَّ لا يُجَاوِرُونَكَ فِيهَا إِلاَّ قَلِيلاً
যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বলতেছেন, যে বা যারা বিরক্ত করতো মহিলাদেরকে তাদের সম্পর্কে,
لَئِن لَّمْ يَنتَهِ الْمُنَافِقُونَ
যদি মুনাফিকরা বিরত না হয় এই সমস্ত অপকর্ম থেকে
وَالَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ
আর যাদের অন্তরে অসুখ আছে। অর্থাৎ যে সমস্ত দুষ্ট প্রকৃতির লোকেরা এবং
وَالْمُرْجِفُونَ فِي الْمَدِينَةِ
‘মুরজিফূন’ বলা হয় যারা অপবাদ রটায় অর্থাৎ মিথ্যা গুজব রটনা করতো পবিত্র মদীনা শরীফে তাদের কথা বলা হচ্ছে। যদি তারা সাবধান না হয়,
لَنُغْرِيَنَّكَ بِهِمْ ثُمَّ لا يُجَاوِرُونَكَ فِيهَا
যদি তারা বিরত না হয় তাহলে আমি আপনাকে তাদের প্রতি, তাদের উপরে আপনাকে ক্ষমতা প্রদান করবো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দুনিয়ার তাছীর বা ক্রিয়া থেকে প্রত্যেক ব্যক্তির সতর্ক থাকা আবশ্যক
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র রোযা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কাফির মুশরিকদের থেকে দূরে থাকতে এবং তাদেরকেও দূরে রাখার ব্যাপারে নির্দেশ মুবারক
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সঠিক তারতীবে যাকাত উসূল বা সংগ্রহ করা ফরয-ওয়াজিব
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সম্মানিত হানাফী মাযহাবে ছদক্বাতুল ফিতর উনার অকাট্য দলীল (৪)
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারকে মানহানীকারীদের যুগে যুগে ভয়াবহ পরিণতি (৪৩)
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যাকাত সম্পর্কিত আহকাম, মাসায়িল ও ফাযায়িল (১৫)
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












