ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (৭১)
, ০৮ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩০ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৮ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৪ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পবিত্র দ্বীন শিক্ষা
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাবিয়াহ আলাইহাস সালাম উনার সম্মানার্থে এই পর্দা মুবারক পাওয়া গেল এবং সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনার সম্মানার্থে এই বিষয়টা জানা গেল। উনাদের কাউকে গ্রহণ করা জায়িয নেই এবং কল্পনা করাটাও জায়িয নেই। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এবং সমষ্টিগতভাবে উনাদের সকলের উছীলা মুবারকে জানা গেল যে, উনাদের কাছে কিছু চাইতে গেলে সেটা পর্দার আড়াল থেকে চাইতে হবে এবং শুধু পর্দার আড়াল থেকে চাইতে হবে তা নয়, অন্তরে কোন চু-চেরা কীল-কাল যেন না থাকে। এটা উম্মতের জন্য পবিত্রতা, হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের জন্য শরাফতের কারণ। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! যখন পবিত্র আয়াত শরীফ নাযিল হলো তখন সকলেই চিন্তিত হলেন। হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম খাছ করে উনারা, এবং অন্য সমস্ত মহিলা। উনাদের সাথে কাদের পর্দা করতে হবে? কারা পর্দা করবে না। এখন কি বাবা, ভাই, ভাতিজা, বোনের ছেলে এদের সাথে দেখা করা যাবে কি না? এই জিনিসটা উনারা জানতে চাইলেন।
তখন যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি নাযিল করলেন-
لاَّ جُنَاحَ عَلَيْهِنَّ فِي آبَائِهِنَّ وَلا أَبْنَائِهِنَّ وَلَا إِخْوَانِهِنَّ وَلَا أَبْنَاءِ إِخْوَانِهِنَّ وَلَا أَبْنَاءِ أَخَوَاتِهِنَّ وَلَا نِسَائِهِنَّ وَلَا مَا مَلَكَتْ أَيْمَانُهُنَّ وَاتَّقِينَ اللهَ إِنَّ اللهَ كَانَ عَلٰى كُلِّ شَيْءٍ شَهِيدًا
যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি উনাদের সম্মানার্থে নাযিল করলেন।
لاَّ جُنَاحَ عَلَيْهِنَّ
উনাদের জন্য কোন গুনাহ হবে না,
فِي آبَائِهِنَّ
উনাদের সম্মানিত পিতার সাথে দেখা সাক্ষাৎ করা,
وَلَا أَبْنَائِهِنَّ
সন্তানের সাথে দেখা-সক্ষাৎ করা, ছেলের সাথে,
وَلَا إِخْوَانِهِنَّ
যারা ভাই, অর্থাৎ আপন ভাই বা দুধ ভাই তাদের সাথে দেখা করা এটা গুনাহ হবে না।
وَلَا أَبْنَاءِ إِخْوَانِهِنَّ
ভ্রাতুস্পুত্র অর্থাৎ ভাইয়ের ছেলে এদের সাথে দেখা করলে গুনাহ হবে না।
وَلَا أَبْنَاءِ أَخَوَاتِهِنَّ
বোনের যারা ছেলে তাদের সাথে দেখা করলে গুনাহ হবে না।
وَلَا نِسَائِهِنَّ
আর যে সমস্ত মুসলমান মহিলা উনাদের সাথে দেখা করলে গুনাহ হবে না। তবে এখানে একটা মাসয়ালা রয়ে গেছে সেই মাসয়ালাটা হচ্ছে, মুসলমান পরহেযগার যারা মহিলা উনাদের সাথে দেখা করাতে কোন সমস্যা নেই। তবে যারা ফাসিক-ফুজ্জার এবং কাফির এদের সাথে দেখা করা শর্ত রয়ে গেছে। যারা ফাসিক-ফুজ্জার তাদের সাথে দেখা করতে হবে নছীহত করার লক্ষ্যে। তারা যদি নছীহতের জন্য আসে তখন দেখা করা যাবে এবং কাফিরেরা একই হুকুম। এরা নছীহতের জন্য হিদায়েতের জন্য যখন আসে তখন দেখা করা যাবে কিন্তু এছাড়া দেখা করাটা ঠিক হবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া কবীরা গুনাহ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মূর্তি, প্রতিমা, ভাস্কর্য, ম্যানিকিন ও ছবি নাজায়িয ও হারাম
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৮)
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যেখানে প্রাণীর ছবি থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহান আল্লাহ পাক ইরশাদ মুবারক করেন
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)