ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (৬৩)
, ৩০ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২০ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০৬ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
এখন দেখা যায় কোন কোন ওয়াক্বিয়াগুলোকে, অর্থাৎ সামান্যটাকে তারা বড় করে বিভ্রান্তি সৃষ্টি করেছে। নাউযুবিল্লাহ! এখন যদি বলা হয় উনারাতো কাপড়-চোপড় তলব করেছেন, ভাতা তলব করেছেন। এটা স্বাভাবিক, হ্যাঁ ঠিকই আছে। এটা উনারা বলতে পারেন। একজন সন্তান তার পিতাকে বলতে পারে, একজন আহলিয়া তার আহালকে বলতে পারে যে, এটা আমার প্রয়োজন, এটা স্বাভাবিক। বলতে হবে, না বললে প্রয়োজন পূরা হবে কি করে। আর উনারাতো সবসময় দান-খয়রাত মুবারক করতেন। উনারা দান-খয়রাত মুবারক করতে করতে দেখা যেত উনাদের শুধু পরিধানের যে লিবাস মুবারক এটা ছাড়া সব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনার শান মুবারকে যে বলা হয়, একদিনে তিনি একলক্ষ দিরহাম, আরেক দিন তিনি নব্বই হাজার দিরহাম এক বসায় সকাল থেকে সন্ধার আগে সব দান করে দিয়ে শেষ করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! যখন ইফতার করার সময় হলো, প্রায়ই সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম তিনি রোযা মুবারক রাখতেন অধিকাংশ সময়। ইফতারীর সময় হলে উনার খাদিমাকে তিনি বললেন, ইফতারীর ব্যবস্থা করতে। খাদিমা বলল যে, আমি কোথা থেকে ব্যবস্থা করবো? আমি কিভাবে ব্যবস্থা করবো? কেন, কি হয়েছে, কিছু নেই?
তিনি বললেন, থাকবে কি করে, আপনিতো সব দান করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
খাদিমাকে বলা হচ্ছে যে, তুমি ইফতারীর ব্যবস্থা করো। খাদিমা বলল, আমি ব্যবস্থা করবো কোথা থেকে। কেন, কিছু নেই? থাকবে কিভাবে, আপনিতো সব দান করে দিয়েছেন।
তখন তিনি বললেন, তুমি সেটা স্মরণ করে দিলে তো আমি ইফতারীর জন্য কিছু রেখে দিতাম। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
তাহলে উনারা কতো দান করেছেন, উনারা কিন্তু নিজেরটা ফিকির করেননি। আর উনাদের শান মুবারকে চু-চেরা কীল-কাল করা হচ্ছে। নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! কাট্টা কুফরী হবে, ঈমান নষ্ট হবে। কাজেই উনারা উনাদের মতোই, উনাদের কোন মিছাল নেই।
সেটাই মহাসম্মানিত হাদীছ শরীফ উনার মধ্যে বলা হচ্ছে-
عَنْ حَضْرَتْ اَنَسٍ رَضِىَ اللهُ تَعَالـٰى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَـحْنُ اَهْلُ بَيْتٍ لَّا يُقَاسُ بِنَا اَحَدٌ.
হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন যে, আমরা মহাসম্মানিত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের অন্তুর্ভুক্ত। আমাদের সাথে কারো কোন ক্বিয়াস করা চলবে না। ক্বিয়াস করলে সেটা কুফরী হবে।
কাজেই হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা উনাদের মতো। আর যেহেতু উনাদের বিষয়টা আলাদা, খুছূছিয়াত মুবারক আলাদা দেয়া হয়েছে, উনাদের আলাদা পবিত্রতা দেয়া হয়েছে পবিত্র আয়াত শরীফ মুবারকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া কবীরা গুনাহ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মূর্তি, প্রতিমা, ভাস্কর্য, ম্যানিকিন ও ছবি নাজায়িয ও হারাম
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৮)
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যেখানে প্রাণীর ছবি থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহান আল্লাহ পাক ইরশাদ মুবারক করেন
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












