ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (৫৭)
, ২৪ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৪ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ৩৯ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পবিত্র দ্বীন শিক্ষা
আর যেহেতু তিনি গ্রহণ করবেন, এর অর্থ কি? তিনি কি নিজ থেকে গ্রহণ করবেন? নাউযুবিল্লাহ!
যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَمَا يَنطِقُ عَنِ الْهَوٰى، إِنْ هُوَ إِلاَّ وَحْيٌ يُّوحٰى
মহাসম্মানিত ওহী মুবারক ছাড়া তিনিতো নিজ থেকে কোন কথা মুবারক বলেন না, কোন কাজ মুবারক করেন না এবং কোন সম্মতি মুবারক প্রকাশ করেন না। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তাহলে ফযীলত মুবারক কতটুকু।
কাজেই উনাদের সম্মানার্থে মু’মিনদের জন্য ফরয করে দিয়েছেন যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি সেটা কিন্তু আগেই বলেছেন। কি বলেছেন? মু’মিনদেরকে কি বলা হয়েছে। এখানে পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে একটা বিষয় উল্লেখ করা হয়েছে। উনাদের সম্মানার্থে যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বললেন-
قَدْ عَلِمْنَا مَا فَرَضْنَا عَلَيْهِمْ فِي أَزْوَاجِهِمْ وَمَا مَلَكَتْ أَيْمَانُهُمْ
আমি তো জানি, আমিতো সেটা নাযিল করেছি মু’মিন তাদের আহলিয়া এবং তাদের বাঁদিদের সম্পর্কে কি হুকুম। এখানে অন্য কিছু বলার সুযোগ নেই। সেটাই বলে দিচ্ছেন যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি-
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نَكَحْتُمُ الْمُؤْمِنَاتِ
হে ঈমানদারগণ! কোন মু’মিন পুরুষ তোমরা যদি কোন মু’মিন মহিলাকে বিয়ে করো,
ثُمَّ طَلَّقْتُمُوهُنَّ مِنْ قَبْلِ أَنْ تَمَسُّوهُنَّ
যদি তোমরা তাদেরকে ত্বালাক্ব দিয়ে দাও, তাদের নিকবর্তী হওয়ার আগে। আগেই যদি ত্বলাক্ব দিয়ে দাও,
فَمَا لَكُمْ عَلَيْهِنَّ مِنْ عِدَّةٍ تَعْتَدُّونَهَا
তাহলে যাদের নিকটবর্তী হয়নি তাদেরকে যদি ত্বলাক্ব দিয়ে দেয়া হয়, তাদের আর ইদ্দত পালন করতে হবে না। এটা যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ঘোষণা মুবারক করে দিলেন যে, এটা মু’মিনদের জন্য একটা বিশেষ ব্যবস্থা। ইদ্দত পালন করতে হবে না, ত্বালাক্ব দিলে। আর যদি আরেকজন নেয় সেই মহিলা মু’মিনাকে, পুরুষ থেকে জুদা হয়ে যাওয়ার পর, ত্বালাক্ব হয়ে যাওয়ার পর তাহলে সরাসরি সাথে সাথেই বিবাহ বসতে হবে, ইদ্দত গণনা করতে হবে না। কিন্তু যারা নির্জন অবস্থান করেছে তাদের ইদ্দত পালন করতে হবে, এটা শর্ত রয়ে গেছে।
فَمَتِّعُوهُنَّ وَسَرِّحُوهُنَّ سَرَاحًا جَمِيلاً.
উনাদেরকে সম্মানসূচক যা পাওয়ার সেটা দিয়ে উনাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দিবো উত্তমভাবে। এটা কিন্তু হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের সম্মানার্থেই মু’মিনদেরকে এই সুযোগ-সুবিধাটা দেয়া হয়েছে। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
এখন এ পবিত্র আয়াত শরীফগুলো নাযিলের কিন্তু অনেকগুলো কারণ। নাযিলের কারণ যতগুলিই হোক, যতগুলো বর্ণনাই করা হোক মূল যে বিষয়, সেটা হচ্ছে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের শান-মান, ফযীলত মুবারক কতটুকু। এটা আমি আগেও বলেছি, যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বলেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কোন মুসলমানের জন্য কাফির-মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা জায়েয নেই
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্দর দখলদার, নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানী, বিশ্ব সন্ত্রাসী ইহুদী দস্যুদের দোসর ডিপি ওয়ার্ল্ড এর পরিচিতি এবং উদ্দেশ্য (৬)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১৩)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যেখানে প্রাণীর ছবি থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (১৩)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্বদরের রাত্রিতে হযরত জিবরীল আলাইহিস সালাম যমীনে নাযিল হয়ে তিন ব্যক্তির উপর খাছ রহমত বর্ষণের দুআ করেন-
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আসমাউর রিজাল, জারাহ ওয়াত তা’দীল, উছুলে হাদীছ শরীফ উনার অপব্যাখ্যা করে অসংখ্য ছহীহ হাদীছ শরীফ উনাকে জাল বলছে ওহাবী সালাফীরা (১৩)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দুনিয়ার তাছীর বা ক্রিয়া থেকে প্রত্যেক ব্যক্তির সতর্ক থাকা আবশ্যক
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র রোযা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












