ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (৪২)
, ৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
আর সেটাই কিন্তু পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বলা হয়েছে। কি বলা হয়েছে?
عَنْ حَضْرَتْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِي اللهُ تَعَالَى عَنْهُ، قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ" إِنَّ لِلّٰهِ عَزَّ وَجَلَّ حُرُمَاتٍ ثَلاثٍ،
“হযরত আবূ সায়ীদ খুদরী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, নিশ্চয়ই যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনার তিনটি হুরমত মুবারক রয়েছে। সুবহানাল্লাহ! তিনটা হুরমত মুবারক।
مَنْ حَفِظَهُنَّ حَفِظَ اللهُ لَهٗ أَمْرَ دِينِهٖ وَدُنْيَاهُ،
যে তিনটি হুরমত মুবারক হিফাযত করতে পারবে যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি তার দ্বীন-দুনিয়া, ইহকাল-পরকাল সব কুদরতময়ভাবে হিফাযত করবেন। সুবহানাল্লাহ!
وَمَنْ لَمْ يَحْفَظْهُنَّ لَمْ يَحْفَظِ اللهُ لَهٗ شَيْئًا
আর যে তিনটি হুরমত মুবারক হিফাযত করতে পারবে না তার ইহকাল পরকাল, দ্বীন-দুনিয়া কোন কিছুই মহান আল্লাহ পাক তিনি হিফাযত করবেন না। অর্থাৎ তার সব বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ! হযরত আবূ সাঈদ খুদরী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, আমি এটা শুনে আশ্চর্যবোধ করলাম।
قُلْتُ وَمَا هُنَّ يَا رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ
আমি বললাম, এতো সম্মানিত হুরমত তিনটা কি? যে তিনটা হুরমত মুবারক হিফাযত করলে মানুষ হিফাযতকৃত হবে, তার ইহকাল-পরকাল, দ্বীন-দুনিয়া কামিয়াবী হাছল হবে। আর যে হিফাযত করতে পারবে না সে ধ্বংস হয়ে যাবে। কোন তিনটা বিষয়? তখন মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন-
حُرْمَةُ الْإِسْلَامِ
(তিনটি হুরমত মুবারক) একটা হচ্ছে, মহাসম্মানিত মহাপবিত্র যিনি খলিক্ব যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনার দ্বীন ইসলাম। অর্থাৎ উনার হুরমত মুবারক। সুবহানাল্লাহ!
وَحُرْمَتِي،
এরপর আমার হুরমত। অর্থাৎ মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার হুরমত মুবারক। সুবহানাল্লাহ!
وَحُرْمَةُ رَحِمِي
এবং আমার আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের হুরমত মুবারক।” সুবহানাল্লাহ!
আর উনাদের মধ্যে বিশেষ ব্যক্তিত্ব মুবারক হচ্ছেন, হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা। তাহলে উনাদের যারা হুরমত মুবারক হিফাযত করতে পারবে, ইহকাল-পরকালে তারা কামিয়াবী হাছিল করতে পারবে। আর যারা করতে পারবে না ইহকাল-পরকাল দু’কালেই তারা ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ! বিষয়গুলোতো অনেক সূক্ষ্ম, অনেক ফিকিরের। ফিকির না করলে এটা কখনও উপলব্ধি করা যাবে না। আর পবিত্র আয়াত শরীফ, পবিত্র হাদীছ শরীফ মানুষ সাধারণভাবে পড়ে থাকে, যার জন্য তারা উপলব্ধি করতে পারে না। অনেকে তো অর্থ বুঝে না। আর যারা অর্থ বুঝে, আবার অনেকে মাদরাসা, মক্তবে তা’লীম-তালক্বীন, র্দস-তাদরীস অনেক কিছু করে, কিন্তু হাক্বীক্বত তারা মূল বিষয়টা উপলব্ধি না করার কারণে উনাদের শান-মান তারা উপলব্ধি করতে পারে না। নাউযুবিল্লাহ!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ছহিবে নিসাব প্রত্যেক ব্যক্তির জন্য পবিত্র কুরবানী দেয়া ওয়াজিব (৫)
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (১৫৬)
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ: পবিত্র কুরবানী সংশ্লিষ্ট মাসায়িল
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাযওয়াতুল হুদায়বিয়াহ বা হুদায়বিয়ার জিহাদ (১৩)
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাণীর ছবি তোলা শক্ত হারাম, রয়েছে কঠিন শাস্তি
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (১৫৫)
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাসম্মানিত সুন্নত মুবারকসমূহ যারা পালন করেন উনাদেরকে অনেক ফযীলত দেয়ার সাথে সাথে তিনটি বিশেষ ফযীলত হাদিয়া করা হয়-
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া হারাম
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












