ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (৪১)
, ০৯ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ ছামিন, ১৩৯৩ শামসী সন , ৩০ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১৫ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
সেজন্য বলা হয়েছে, নুযূল খাছ হুকুম আম। নুযূলতো খাছ হয়েছে। বলা হচ্ছে, এটার শানে নুযূল আরো রয়েছে যেটা বলা হয় যে, কেন নাযিল হয়েছে। বলা হচ্ছিল, পুরুষদেরতো অনেক ফযীলত তাহলে মহিলাদের কতো ফযীলত? হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের অনেক ফযীলত। তাহলে অন্যান্যদের কতো ফযীলত। সেটাই বলে দেয়া হয়েছে, তারা যদি উনাদের অনুগত হয়, উনাদের আদেশ-নির্দেশ মুবারকগুলো পালন করে মুসলমান হয়, মু’মিন হয় ইত্যাদি ইত্যাদি হয় তাহলে তাদের জন্য যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি অনেক বড় পুরস্কার তৈরী করে রেখেছেন। সুবহানাল্লাহ! এখানে কিন্তু মহাসম্মানিত হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের সম্মানার্থেই মানুষ ঈমানদার হবে, মুসলমান হবে ইত্যাদি সমস্ত ছিফত মুবারকগুলো লাভ করতে পারবে। সুবহানাল্লাহ! তাহলে উনাদের শান-মান, ফাযায়িল-ফযীলত কতটুকু সেটা ফিকির করতে হবে। এটা ফিকিরের বিষয়।
এখানে যা বলা হয়েছে তা অসংখ্য মহাসম্মানিত হাদীছ শরীফ উনাদের মধ্যে ইরশাদ মুবারক হয়েছে। বিশেষ করে আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের ফযীলত মুবারক সম্পর্কে মহাসম্মানিত হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ أَبى ذَرٍّ رَضِيَ اللهُ تَعَالٰى عَنْهُ وَهُوَ اٰخِذٌ بِبَابِ الْكَعْبَةِ قَالَ
“হযরত আবূ যর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি পবিত্র কা’বা শরীফ উনার দরজা মুবারক ধরে বললেন-
سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ
“নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছ থেকে আমি শুনেছি। তিনি ইরশাদ মুবারক করেছেন-”
مَثَلُ أَهْلِ بَيْتِي فِيكُمْ مَثَلُ سَفِينَةِ حَضْرَتْ نُوحٍ عَلَيْهِ السَلَّامُ،
“মেছাল হচ্ছেন তোমাদের মধ্যে আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের? যেমন হযরত নূহ আলাইহিস সালাম উনার যে কিশ্তি ছিলো। সাফীনাহ বা কিশ্তি ছিলো।” যেমন,
مَنْ رَكِبَهَا نَجَا، وَمَنْ تَخَلَّفَ عَنْهَا هَلَكَ"
“যারা কিশ্তিতে উঠেছিলেন উনারা নাজাত পেয়েছেন আর যারা উঠেনি তারা ধ্বংস হয়ে গেছে।”
ঠিক এ রকমই আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে যারা মহব্বত মুবারক করতে পারলো তারাই কিন্তু নাজাত পেল, আর যারা করতে পারলো না তারা ধ্বংস হয়ে গেল। নাউযুবিল্লাহ! আর সেই মহাসম্মানিত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের দ্বিতীয় স্তরেই হচ্ছেন, হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা। সুবহানাল্লাহ! উনাদের যারা মহব্বত করতে পারবে, নিসবত মুবারক রাখতে পারবে, কুরবত মুবারক রাখতে পারবে তারাই একমাত্র কামিয়াবী হাছিল করতে পারবেন। আর যারা পারবে না তারা ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ! তাহলে উনাদের শান-মান কতটুকু, উনাদের ফযীলত তাহলে কতটুকু সেটা ফিকির করতে হবে। আর এখনতো মানুষ ফিকির করে না, যার জন্য হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের ক্বদর মুসলমান দিতে জানে না। নাউযুবিল্লাহ!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া কবীরা গুনাহ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মূর্তি, প্রতিমা, ভাস্কর্য, ম্যানিকিন ও ছবি নাজায়িয ও হারাম
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৮)
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যেখানে প্রাণীর ছবি থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহান আল্লাহ পাক ইরশাদ মুবারক করেন
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












