ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (৪০)
, ২৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) পবিত্র দ্বীন শিক্ষা
এরপর কিন্তু পবিত্র আয়াত শরীফ নাযিল হয়ে গেল। সেটা কি? এখানে আরেকটা বিষয় নাযিল করা হলো যা মানুষ ফিকির করে না। আপনাদের যে পবিত্র হুজরা শরীফে নাযিল করা হয়েছে। যিনি খ্বালিক
যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন তা মানুষকে নছীহত মুবারক করুন।
আপনাদের সম্মানার্থে যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
إِنَّ الْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ وَالْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْقَانِتِينَ وَالْقَانِتَاتِ وَالصَّادِقِينَ وَالصَّادِقَاتِ وَالصَّابِرِينَ
وَالصَّابِرَاتِ
“নিশ্চয়ই যারা মুসলমান, ইসলাম গ্রহণ করেছেন পুরুষ-মহিলা, ঈমান এনেছেন পুরুষ-মহিলা, যারা অনুগত পুরুষ-মহিলা এবং যারা সত্যবাদী পুরুষ-মহিলা এবং যারা ধর্য্যশীল পুরুষ-মহিলা।
এখানে দশটি বিষয় বলা হয়েছে। এ রকম ৩ খানা পবিত্র আয়াত শরীফে নাযিল হয়েছে ৩০ খানা ছিফত মুবারক।
এরপর যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَالْخَاشِعِينَ وَالْخَاشِعَاتِ وَالْمُتَصَدِّقِينَ وَالْمُتَصَدِّقَاتِ وَالصَّائِمِينَ وَالصَّائِمَاتِ وَالْحَافِظِينَ فُرُوجَهُمْ وَالْحَافِظَاتِ وَالذَّاكِرِينَ اللهَ كَثِيرًا وَّالذَّاكِرَاتِ
“অত্যন্ত খশিয়ীন বা বিনীত যারা পুরুষ-মহিলা, এরপর যারা দানশীল পুরুষ-মহিলা এবং যারা রোযাদার পুরুষ মহিলা। যারা নিজেদের ইজ্জত-আবরু হিফাযতকারী পুরুষ এবং মহিলা এবং যারা যিকির করে, বেশি বেশি যিকির করে পুরুষ এবং মহিলা।”
أَعَدَّ اللهُ لَهُم مَّغْفِرَةً وَّأَجْرًا عَظِيمًا
“যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি উনাদের জন্য, ঐ সমস্ত ব্যক্তিদের জন্য অনেক বড় মাগফিরাত, ক্ষমা যেমন রেখেছেন এবং বিরাট পুরুস্কারও রেখেছেন।” সুবহানাল্লাহ!
এ বিষয়গুলো কিন্তু অনেক ফিকিরের। একদিকে মহাসম্মানিত হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নছীহত মুবারক করবেন। যেটা বলা হয়েছে।
যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
يَا أَيُّهَا النَّاسُ قَدْ جَاءتْكُم مَّوْعِظَةٌ مِّن رَّبِّكُمْ
“তোমাদের রব তায়ালা উনার তরফ থেকে তাশরীফ মুবারক এনেছেন, যিনি মহাসম্মানিত হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তোমাদেরকে নছীহত মুবারক করবেন।
ঠিক একইভাবে যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَاذْكُرْنَ مَا يُتْلَى فِي بُيُوتِكُنَّ مِنْ آيَاتِ اللهِ وَالْحِكْمَةِ إِنَّ اللهَ كَانَ لَطِيفًا خَبِيرًا
“আপনাদের হুজরা শরীফে যে পবিত্র আয়াত শরীফ নাযিল করা হয়েছে, যে পবিত্র হাদীছ শরীফ ইরশাদ মুবারক করা হয়েছে সেগুলি আপনারা স্মরণ করুন। সেগুলি মানুষের সামনে নছীহত মুবারক করুন। যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি সূক্ষ্ম জ্ঞানী, তিনি সব জানেন।”
কাজেই নছীহত মুবারক করলে কি হবে? নছীহত মুবারক করলে মানুষ, জিন-ইনসান পুরুষ-মহিলা তারা মুসলমান হবে, ঈমানদার হবে। যে দশটি ছিফত: ধৈর্য্যশীল হবে, অনুগত হবে, দানশীল হবে, সত্যবাদী হবে, বিনয়ী হবে, রোযাদার হবে এবং তার নিজের ইজ্জত-সম্মান হিফাযত করবে এবং তারা বেশি বেশি যিকির করবে। আর যিকির করলেই তাদের জন্য যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি তৈরী করে রেখেছেন বিরাট পুরস্কার। সুবহানাল্লাহ! তাহলে পুরস্কারটা পাবে কিভাবে? হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে অনুসরণ অনুকরণ করার মাধ্যম দিয়ে সেটা লাভ করতে পারবে। সুবহানাল্লাহ!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া কবীরা গুনাহ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মূর্তি, প্রতিমা, ভাস্কর্য, ম্যানিকিন ও ছবি নাজায়িয ও হারাম
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৮)
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যেখানে প্রাণীর ছবি থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহান আল্লাহ পাক ইরশাদ মুবারক করেন
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












