সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা বুঝতে পারলেন যে, যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি উনার মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি ছলাত মুবারক পেশ করে থাকেন, সমস্ত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারাও। সুবহানাল্লাহ! কাজেই তোমরা পবিত্র ছলাত-সালাম পেশ করো পেশ করার মতো। অর্থাৎ অত্যন্ত আদবের সাথে, শরাফতের সাথে, মহব্বতের সাথে, ইখলাছ ও খুলূছিয়াতের সাথে এবং সাখাওয়াতির সাথে তোমারা পেশ করো। সুবহানাল্লাহ! এই পবিত্র আয়াত শরীফ যখন তিলাওয়াত মুবারক করলেন তখন আফদ্বালুন নাস বা’দাল আম্বিয়া সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি বললেন, ইয়া রসূলাল্লাহ! ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি পবিত্র মি’রাজ শরীফে তাশরীফ মুবারক নিয়েছিলেন সেখানে আপনি আমাদেরকে হক্বদার করেছেন। আমাদেরকে সেখানে রেখেছেন। তাহলে এখানে কি আমাদের কোন হিসসা নেই? তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন। যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেছেন। এটা একটা কারণ।
যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
هُوَ الَّذِي يُصَلِّي عَلَيْكُمْ وَمَلائِكَتُهُ لِيُخْرِجَكُم مِّنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ وَكَانَ بِالْمُؤْمِنِينَ رَحِيمًا.
“সেই মহান আল্লাহ পাক তিনি এবং সমস্ত হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা রহমত মুবারক বর্ষণ করেন এবং উনারা মাগফিরাত কামনা করেন তোমাদের জন্য। তোমাদেরকে গোমরাহী থেকে হিদায়াত অর্থাৎ সমস্ত গইরুল্লাহ থেকে ছুটিয়ে মহাসম্মানিত হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দিকে রুজু করার জন্য। সুবহানাল্লাহ! যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা উভয়ে অত্যন্ত দয়ালু এবং অত্যন্ত করুণাময়। ” সুবহানাল্লাহ!
এখন অনেক লম্বা পবিত্র আয়াত শরীফ রয়ে গেছেন। এখন এই যে বিষয়গুলি যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের খুছূছিয়াত মুবারক এখানে বর্ণনা করেছেন। উনারা সবসময় ফানা এবং বাকার মধ্যে ছিলেন। এর আগের একটি পবিত্র আয়াত শরীফ, যে পবিত্র আয়াত শরীফখানা আমি বলেছিলাম।
যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَاذْكُرْنَ مَا يُتْلَىٰ فِي بُيُوتِكُنَّ مِنْ آيَاتِ اللهِ وَالْحِكْمَةِ ۚ
“(তিনি হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে বলতেছেন,) যে আপনারা ঐ বিষয়গুলো মানুষকে নছীহত মুবারক করুন। কোন বিষয়গুলি? আপনাদের হুজরা শরীফে যা তিলাওয়াত মুবারক করা হয়, যা নাযিল মুবারক করা হয়েছে পবিত্র আয়াত শরীফ, পবিত্র হাদীছ শরীফ উনার বিষয়গুলি। আপনি আপনারা এ পবিত্র আয়াত শরীফগুলো উম্মতদেরকে নছীহত মুবারক করুন। ” তিনি এ বিষয়
إِنَّ اللهَ كَانَ لَطِيفًا خَبِيرًا
“মহান আল্লাহ পাক তিনি অত্যন্ত সূক্ষ্মজ্ঞানী, তিনি সব খবর রাখেন। সুবহানাল্লাহ!
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।