সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের শান-মান, মর্যাদা-মর্তবা মুবারকের কোন মেছাল নেই। উনারা মহাসম্মানিত মহাপবিত্র আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ! উনারা কারো মতো নন। এই বিষয়টা সকলকে ফিকির করতে হবে। জিন-ইনসান বুঝতে না পারার কারণে মহাসম্মানিত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের শান-মান প্রকাশ করতে পারেনি। উনাদের শান-মানের খিলাফ অনেকে বক্তব্য পেশ করেছে। নাউযুবিল্লাহ! যে বিষয়গুলো কাট্টা কুফরী, ঈমানহারা হওয়ার কারণ, জাহান্নামী হওয়ার কারণ। নাউযুবিল্লাহ!
যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَّلا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللهُ وَرَسُولُهُ أَمْرًا أَن يَّكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ وَمَن يَّعْصِ اللهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلالاً مُّبِينًا.
“কোন মু’মিন নর-নারীর জন্য জায়িয হবে না। কি জায়িয হবে না, যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি এবং মহাসম্মানিত হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা কোন বিষয় ফায়সালা মুবারক করেছেন, সে বিষয় নিজেস্ব মত পোষণ করা। যে মত পেশ করলো, সে মহান আল্লাহ পাক উনার এবং উনার মহাসম্মানিত হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নাফরমানী করলো। যার ফলে অবশ্যই সে প্রকাশ্য গোমরাহে গোমরাহ হয়ে গেল।” নাউযুবিল্লাহ!
অর্থাৎ অত্র পবিত্র আয়াত শরীফে ইরশাদ মুবারক হয়েছে, যারা পুরুষ হোক-মহিলা হোক, জিন হোক-ইনসান হোক, ছেলে হোক-মেয়ে হোক, নর হোক-নারী হোক, যে কোন বিষয় যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি এবং মহাসম্মানিত হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা যে ফায়াসালা মুবারক দিয়েছেন, এর মধ্যে নিজের মত পেশ করবে, চু-চেরা কীল-কাল করবে সে অবশ্যই চরম নাফরমান। আর যারা নাফরমানী করলো তারা গোমরাহ, চির জাহান্নামী। নাউযুবিল্লাহ! এখন পবিত্র আয়াত শরীফ কিন্তু নুযুল খাছ হুকুম আম।’
বললে অনেক লম্বা এর ব্যাখ্যা বিশ্লেষণ। প্রাথমিক বিষয় হচ্ছে, হযরত উম্মুল মু’মিনীন আস সাবিয়াহ আলাইহাস সালাম উনার শান মুবারকে অনেকে চু-চেরা কীল-কাল করে থাকে। নাউযুবিল্লাহ! মহাসম্মানিত হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিশিষ্ট খাদিম হযরত যায়িদ বিন হারিছাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু যিনি মূলত ছিলেন সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল ঊলা কুবরা আলাইহাস সালাম উনার বিশিষ্ট খাদিম। সুবহানাল্লাহ! উনার সম্মানিত ভাই যিনি হযরত হাকিম ইবনে হিজাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি একদা উকাজ মেলা থেকে হযরত যায়িদ ইবনে হারিছাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে কিনে এনে উনাকে হাদিয়া মুবারক করেছিলেন। তিনি উনাদের খিদমত মুবারকের আঞ্জাম দিতেন। মূলতঃ হযরত যায়িদ ইবনে হারিছাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি একজন অভিজাত বংশের ব্যক্তিত্ববান সন্তান ছিলেন। উনাকে ধরে এনে বিক্রি করার কারণে তিনি গোলাম (তথা পরাধীন) হয়ে যান। নাউযুবিল্লাহ! পরবর্তীতে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল ঊলা কুবরা আলাইহাস সালাম তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে হযরত যায়িদ ইবনে হারিছাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে হাদিয়া মুবারক করেন। যেহেতু তিনি পুরুষ মানুষ ছিলেন এজন্যে। সুবহানাল্লাহ! এদিকে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাবিয়াহ আলাইহাস সালাম তিনি তখনও উম্মুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের অন্তর্ভুক্ত হননি। তিনি কিন্তু নিসবত মুবারকের দিক থেকে মহাসম্মানিত হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্পর্কে ফুফাতো বোন হতেন। সুবহানাল্লাহ! এখন উনার মহাসম্মানিত নাম মুবারক সাইয়্যিদাতুনা হযরত যায়নাব বিনতে জাহাশ আলাইহাস সালাম। উনার নিসবতে আযীম করাতে হবে এবং হযরত যায়িদ ইবনে হারিছাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনারও বিবাহ শাদির ব্যাপার রয়ে গেছে। এখন একজন মেয়ের প্রয়োজন। মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যেহেতু সম্মানিত ওহী মুবারক ছাড়া কোন কথা বলেন না।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।