ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (১৮)
, ১৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৭ সাবি’, ১৩৯৩ শামসী সন , ০৬ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ২১ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পবিত্র দ্বীন শিক্ষা
যিনি সাইয়্যিদুল মুরসালীন, যিনি ইমামুল মুরসালীন, যিনি খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উছীলা মুবারকে উনাদেরকে ইছলাহ মুবারক করে দিয়েছেন। সুবহানাল্লাহ! এরপর যখন এই ঘটনাটি সংঘটিত হয়ে যায় এবং ইফক্বের বিষয়টা প্রকাশ হয়ে যায় তখন আফদ্বালুন নাস বা’দাল আম্বিয়া সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি ক্বসম করলেন। যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনার ক্বসম! যারা এতে জড়িত তাদেরকে আমি কখনও কোন প্রকার সাহায্য-সহযোগিতা করব না। উনার খালাতো ভাই যিনি হযরত মিসতাহ ইবনে আছআছা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি আর্থিক দিক দিয়ে তত সচ্ছল ছিলেন না। আফদ্বালুন নাস বা’দাল আম্বিয়া সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি আর্থিক দিক দিয়ে উনাকে সাহায্য-সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ! উনার সংসার তিনি নিজেই পরিচালনা করতেন। সেদিন তিনি বললেন যে, আর কখনও উনাকে সাহায্য করবেন না। যেহেতু উনারা ইস্তেগফার করেছেন, তাওবাহ করেছেন। উনাদের উপর শাস্তিও দেয়া হয়েছে।
পবিত্র সূরা নূর শরীফ উনার ২২ নম্বর আয়াত শরীফ:
যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَلا يَأْتَلِ أُوْلُوا الْفَضْلِ مِنكُمْ وَالسَّعَةِ أَن يُؤْتُوا أُوْلِي الْقُرْبَى وَالْمَسَاكِينَ وَالْمُهَاجِرِينَ فِي سَبِيلِ اللَّهِ وَلْيَعْفُوا وَلْيَصْفَحُوا أَلا تُحِبُّونَ أَن يَغْفِرَ اللَّهُ لَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ.
অর্র্থ : আপনাদের মধ্যে যারা স্বচ্ছল ও সম্মানিত উনাদের জন্য এই ক্বসম করা ঠিক হবে না, যে উনারা উনাদের আত্মীয়-স্বজন ও গরীব যারা রয়েছে, অভাবগ্রস্ত, যারা মুহাজির হিজরত মুবারক করেছেন উনাদের ব্যাপারে সাহায্য-সহযোগিতা করবেন না এই বিষয় ক্বসম করা কখনও সঠিক হবে না। উনারা যেন তাদেরকে ক্ষমা করেন এবং উনাদের দোষ-ক্রটি উপেক্ষা করেন। আপনারা কি পছন্দ করেন না, মহান আল্লাহ পাক তিনি আপনাদেরকে ক্ষমা করবেন? এবং মহান আল্লাহ পাক তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু।” সুবহানাল্লাহ!
অর্থাৎ ঐ সমস্ত হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা যেহেতু ইস্তেগফার, তাওবাহ করেছেন, সম্মানিত শরীয়ত মুবারক অনুযায়ী উনাদের প্রত্যেকটা ফয়সালা মুবারক করা হয়েছে। কাজেই উনাদের ব্যাপারে এই ক্বসম করাটা ঠিক হবে না। তাই ক্বসম ভেঙ্গে উনাদেরকে সাহায্য করুন। যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ক্ষমাশীল। আপনি কি পছন্দ করেন না যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি আপনাকে ক্ষমা করুন। এই পবিত্র আয়াত শরীফ মুবারক নাযিল হয়েছে, খাছ করে আফদ্বালুন নাস বা’দাল আম্বিয়া সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার জন্য। সুবহানাল্লাহ! পবিত্র আয়াত শরীফ মুবারক শুনে তিনি অনেকক্ষন ধরে কাঁদলেন। সুবহানাল্লাহ!
স্বয়ং যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি নিজেই বলেছেন। আপনি কি পছন্দ করেন না যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি আপনাকে ক্ষমা করুন। তিনিতো ক্ষমাশীল ও দয়ালু। যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি যখন পবিত্র আয়াত শরীফ মুবারক নাযিল করলেন, তখন আফদ্বালুন নাস বা’দাল আম্বিয়া সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি বললেন, আমি পছন্দ করি যে আমাকে ক্ষমা করা হোক। সুবহানাল্লাহ! তিনি কাফফারা দিয়ে, ক্বসম ভঙ্গে করে আবার উনাদেরকে সাহায্য-সহযোগিতা করা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ! এরপর মহান আল্লাহ পাক তিনি আবার পবিত্র আয়াত শরীফ নাযিল করলেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সুলতান আব্দুল হামিদ রহমতুল্লাহি আলাইহি উনার ইলদিজ প্রাসাদে ইফতার আয়োজনের স্মৃতিকথা
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যাকাত সম্পর্কিত আহকাম, মাসায়িল ও ফাযায়িল (১৬)
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম ও সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনাদের অনবদ্য তাজদীদ মুবারক-
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলমানদের হাঁচি সম্পর্কে জানা প্রয়োজন
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (১৬)
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত ছাহাবায়ে কিরামগণ উনাদের প্রতি মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি মুবারক পবিত্র কুরআন শরীফ দ্বারা প্রমাণিত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












