ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (১২)
, ০৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩১ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২৯ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১৪ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পবিত্র দ্বীন শিক্ষা
অত্র দশখানা পবিত্র আয়াত শরীফ নাযিল করা হলো এতে কি বলা হয়েছে? মুসলমানরা কি শিখলো। এজন্য বিভিন্ন কিতাবাদিতে দেখা যায়, হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের নাম মুবারক কিতাবের শেষে নামকাওয়াস্তে লেখা হয়েছে। নাউযুবিল্লাহ! উনাদের শান-মান মানুষ উপলব্ধি করতে পারেনি। কাজেই উনাদের শান-মান বেমেছাল যা জিন-ইনসানের চিন্তা-ফিকিরের উর্র্ধ্বে। সুবহানাল্লাহ! আর যারা উনাদের শান-মান নিয়ে চু-চেরা, কীল-কাল করবে সে কাট্টা কাফির ও চির জাহান্নামী হবে এবং সে সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট হবে। নাঊযুবিল্লাহ!
আখাছ্ছুল খাছ আহলে বাইতে রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, মুত্বাহ্হার, মুত্বহহির, আস সাফফাহ, ইমামুল উমাম সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি ইরশাদ মুবারক করেন, আমি সাধারণভাবে বলে থাকি পিতা-মাতার বৈশিষ্ট্য খুছূছিয়ত সম্পর্কে। তাহলো, একজন সাধারণ পিতা-মাতার প্রতি সদাচরণ না করলে বেয়াদবী। এ বিষয় যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَقَضَى رَبُّكَ أَلاَّ تَعْبُدُوا إِلاَّ إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلاَهُمَا فَلاَ تَقُل لَّهُمَآ أُفٍّ وَلاَ تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلاً كَرِيمًا. وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ.
অর্থ : তোমাদের রব মহান আল্লাহ পাক তিনি আদেশ মুবারক করেছেন, তিনি ব্যতীত অন্য কারো ইবাদত-বন্দেগী করো না এবং পিতা-মাতার প্রতি ইহসান করো, আদব রক্ষা করো। উনাদের দু’জন অথবা একজনকে বৃদ্ধ ও বৃদ্ধা অবস্থায় পেলে উনাদের কোন আদেশ-নির্দেশ পালনে কোন উহ্ বলো না, উনাদেরকে উহ্ বলার সুযোগ দিওনা এবং উনাদেরকে কখনও ধমক দিয়ো না। আর পিতা-মাতাদের সাথে শরাফতপূণর্, আদবপূর্ণ কথা বলো। আর পিতা-মাতার জন্য তোমাদের দয়ার হাতগুলো বিছায়ে দাও, তোমার সাধ্য-সামর্থ্য অনুযায়ি তোমার পিতা-মাতার প্রতি ইহসান করো। ” (পবিত্র সূরা বনী ইসরায়ীল : আয়াত শরীফ ২৩-২৪)
যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি এটাও বলে দিয়েছেন, যখন তোমরা দোয়া করবে তখন তোমরা তোমাদের পিতা-মাতার জন্য দোয়া করবে। তোমাদের জীবদ্দশায় থাকাকালে, বার্ধক্যে উপনীত হলে উনাদেরকে বিরক্তিসূচক কিছু বলোনা এবং উনাদের ভৎসনাও করবে না; বরং উনাদের সাথে সম্মানজনক ন¤্র ভাষায় কথা বলবে। প্রত্যেক নামাযে উনাদের জন্য দোয়া করবে। পিতা-মাতা যখন তোমাদের সাথে কথা বলবেন তখন অত্যন্ত মনোযোগ সহকারে উনাদের কথা শুনবে। যদি শরীয়তসম্মত হয় তাহলে পালন করতে হবে। আর যদি শরীয়তের খিলাফ কিছু বলে তখন আদবের সাথে বুঝিয়ে দিবে। সুবহানাল্লাহ!
স্মরণীয় যে, প্রত্যেক নামাযে ও প্রত্যেক ওয়াক্তে পিতা-মাতার জন্য দোয়া করতে হবে। যখন তোমরা দোয়া করবে তখন তোমাদের পিতা-মাতার জন্যও দোয়া করবে।
যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا
অর্থ : হে বারে ইলাহী! (আমাদের পিতা-মাতা) উনাদের উভয়ের প্রতি আপনি রহম করুন, যেমন উনারা ছোটবেলায় আমাদের উপর দয়া-ইহসান তথা আমাদেরকে লালন-পালন করেছেন”। সুবহানাল্লাহ! (পবিত্র সূরা বনী ইসরায়ীল : আয়াত শরীফ ২৪)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সুলতান আব্দুল হামিদ রহমতুল্লাহি আলাইহি উনার ইলদিজ প্রাসাদে ইফতার আয়োজনের স্মৃতিকথা
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যাকাত সম্পর্কিত আহকাম, মাসায়িল ও ফাযায়িল (১৬)
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম ও সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনাদের অনবদ্য তাজদীদ মুবারক-
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলমানদের হাঁচি সম্পর্কে জানা প্রয়োজন
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (১৬)
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত ছাহাবায়ে কিরামগণ উনাদের প্রতি মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি মুবারক পবিত্র কুরআন শরীফ দ্বারা প্রমাণিত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












