সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র সূরা নূর শরীফ উনার ১৬ নম্বর আয়াত শরীফ: যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَلَوْلا إِذْ سَمِعْتُمُوهُ قُلْتُم مَّا يَكُونُ لَنَا أَن نَّتَكَلَّمَ بِهَذَا سُبْحَانَكَ هَذَا بُهْتَانٌ عَظِيمٌ.
অর্থ: যখন তোমরা তা শুনতে পেলে তখন কেন বললে না, এ বিষয় আমাদের কথা বলার কোন অধিকার নেই। সেই মহান খ¦লিক মালিক রব আল্লাহ পাক তিনি পবিত্র, উনারাও পবিত্র। সুবহানাল্লাহ! এটা একটা কঠিন অপবাদ। ” নাঊযুবিল্লাহ!
যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বারবার বিভিন্নভাবে এ বিষয়টি উল্লেখ করেছেন। তিনি হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের সম্পর্কে সতর্ক করে দিয়েছেন এবং উনাদের সুমহান পবিত্রতা মুবারক সুস্পষ্টভাবে প্রকাশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ!
এখানে মহান আল্লাহ পাক তিনি বলে দিলেন, কেন তোমরা বললে না, হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের শান মুবারকে কথা বলার অধিকার আমাদের নেই। কেন তারা বলেনি? এখনও যারা আছে তারা কেন বলে না যে, এ বিষয় আমাদের কথা বলার কোন অধিকার নেই। সুবহানাল্লাহ! কাফির-মুশরিকরা, ইহুদী-নাছারা, হিন্দু-বৌদ্ধ, মুনাফিক ও নাস্তিকরা চু-চেরা, কীল-কাল করে যাচ্ছে। নাঊযুবিল্লাহ! সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনার সম্পর্কে চু-চেরা, কীল-কাল করে যাচ্ছে। নাঊযুবিল্লাহ! সম্মানিত সুন্নতী বাল্যবিবাহের বিরোধিতা করে যাচ্ছে। নাঊযুবিল্লাহ! মুসলমানরা কেন এর প্রতিবাদ করে না। যারা প্রতিবাদ করবে না, তারা কাট্টা কাফির ও চির জাহান্নামী হবে। নাঊযুবিল্লাহ! কুল-কায়িনাতের সকলকে মনে রাখতে হবে, হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের সম্পর্কে কথা বলার অধিকার কারো নেই, সৃষ্টির কাউকে সেই অধিকার দেয়া হয়নি। কেউ যদি উনাদের সম্পর্কে এলোমেলো কথা বলে, চু-চেরা কীল-কাল করে, তাহলে সে এক নম্বর কাফির হবে এবং তার জন্য কঠিন শাস্তি রয়েছে। নাউযুবিল্লাহ!
“এখন কাফির, মুশরিক ও মুনাফিকরা সম্মানিত সুন্নতী বাল্য বিবাহের বিরোধিতায় লিপ্ত হচ্ছে, উনাদের শান মুবারকের খিলাফ বই-পুস্তক লিখে যাচ্ছে, টিভি-সিনেমায় উনাদের বিরুদ্ধে প্রচার করে যাচ্ছে, এখন কেন তোমরা প্রতিবাদ করোনা। এর কি জবাবদিহী করবে, প্রতিবাদ না করলে জাহান্নামে যাওয়া ছাড়া আর কোন ব্যবস্থা থাকবে না। ” নাঊযুবিল্লাহ!
পবিত্র সূরা নূর শরীফ উনার ১৭ নম্বর আয়াত শরীফ:
যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি আবার ইরশাদ মুবারক করলেন-
يَعِظُكُمُ اللهُ أَن تَعُودُوا لِمِثْلِهِ أَبَدًا إِن كُنتُم مُّؤْمِنِينَ.
অর্থ : যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি তোমাদেরকে নছীহত মুবারক করতেছেন। তোমরা জীবনে কখনও এ বিষয় পুনারাবৃত্তি করবে না। যদি তোমরা মু’মিন হয়ে থাকো। ” নাঊযুবিল্লাহ!
অত্র পবিত্র আয়াত শরীফ উনার তাফসীরে আহলে বাইতে রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, মুত্বাহ্হার, মুত্বহ্হির, আস সাফফাহ, ইমামুল উমাম সাইয়্যিদুনা হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, ‘হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের সম্পর্কে চু-চেরা শুনলে অবশ্যই প্রতিবাদ করবে, বোবা থাকবে না। বোবা হয়ে থাকা যাবে না, প্রতিবাদ করবে। যারা উনাদের সম্পর্কে এলোমেলো কথা বলবে, তোমরা তাদের বিরুদ্ধে বলবে। যদি তোমরা ঈমানদার হয়ে থাকো তাহলে প্রতিবাদ করবে, আর যারা প্রতিবাদ করবে না তারা কাট্টা কাফির হবে। ’ নাঊযুবিল্লাহ!
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।