সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
তোমরা জবান দিয়ে নিজেরা অনেকবার আলোচনা করেছ, মুখে প্রকাশ করেছ, মানুষকে ওয়াসওয়াসা দিয়েছ। বারবার বলেছ যে, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম তিনি এটা কি করলেন। নাঊযুবিল্লাহ! তিনিতো হযরত উম্মুল মু’মিনীন আলাইহাস সালাম! এটা কি করে সম্ভব। ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলেছ। নাঊযুবিল্লাহ! নাঊযুবিল্লাহ! নাঊযুবিল্লাহ! অথচ তোমাদের বলা উচীত ছিলো-
مَّا لَيْسَ لَكُم بِهِ عِلْمٌ
“এ ব্যাপারে তোমাদের কোন ইলিম-কালাম নেই। ” তোমরা কি এ বিষয়টাকে হাল্কা মনে করেছ। নাঊযুবিল্লাহ! কিন্তু মহান আল্লাহ পাক উনার কাছে এটা একটি কঠিন অপবাদ, কঠিন কবীরাহ গোনাহ তথা কাট্টা কুফরী। নাঊযুবিল্লাহ!
এ বিষয়টি শুধু ইফক্বের ঘটনার সাথে সম্পৃক্ত না। সমস্ত হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের শান মুবারকেই অত্র ১০ খানা পবিত্র আয়াত শরীফ নাযিল হয়েছে। ক্বিয়ামত পর্যন্ত এই হুকুম বলবৎ থাকবে। নাঊযুবিল্লাহ! হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের সম্পর্কে চু-চেরা, কীল-কাল করা কঠিন গুনাহ। এ বিষয় হাল্কা মনে করা যাবে না। হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের শান মুবারকে চু-চেরা, কীল-কাল করা, এ বিষয় হাল্কা মনে করা কঠিন অপরাধ ও কঠিন গোনাহ তথা কাট্টা কুফরীর অন্তর্ভুক্ত।
সাধারণভাবেই পিতা-মাতাদের সাথে চু-চেরা করা কবীরাহ গুনাহ। নাঊযুবিল্লাহ!
যেমন এ প্রসঙ্গে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
رِضَى اللهِ فِي رِضَى الْوَالِدَيْنِ وَسَخَطُ اللهِ فِي سَخَطِ الْوَالِدَيْنِ.
অর্থ: পিতা-মাতার সন্তুষ্টিতে যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি মুবারক। সুবহানাল্লাহ! পিতা-মাতার অসন্তুষ্টি যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনার অসন্তুষ্টির কারণ। ” নাঊযুবিল্লাহ! (জাওয়ামিউল আখবার, আত তারগীব ওয়াত তারহীব)
সেটাই যদি হয়ে থাকে, তাহলে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের বেলায় কি হবে। ফিকির করতে হবে। ফিকির ছাড়া মানুষ মিলাতে পারবে না এবং কিছুই বুঝতে পারবে না।
যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ
অর্থ: তোমরা আমার তথা যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনার শোকরগুযার করো এবং তোমাদের পিতা-মাতা তাদেরও শোকরগুযার করো। ” সুবহানাল্লাহ! (পবিত্র সূরা লুক্বমান : আয়াত শরীফ- ১৪)
তাহলে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের কতটুকু শোকরগুযার করতে হবে। উনাদের কতটুকু রেজামন্দি সন্তুষ্টি মুবারক অর্জন করতে হবে, সেজন্য কতটুকু কোশেশ করতে হবে সে বিষয়টি ফিকির করতে হবে।
কাজেই হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের শান-মান বেমেছাল যা মানুষের অক্বল-সমঝ, ইলিম-কালাম, চিন্তুা-ফিকির থেকে উর্ধ্বে। সুবহানাল্লাহ!
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।