সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
সেজন্য আমরা দেখতে পাই, মহান আল্লাহ পাক তিনি উনার জলীলুল ক্বদর নবী ও রসূল সাইয়্যিদুনা হযরত ইউসুফ আলাইহিস সালাম উনার শানে যখন অপবাদ দেয়া হয়েছিলো, তখন উনার বিরুদ্ধে অপবাদ খন্ডন করার জন্য, উনার পবিত্রতা মুবারক বর্ণনা করার জন্য একজন বাচ্চা শিশু (ছেলে) যে কথা বলতে পারেন না, উনার মাধ্যম দিয়ে উনার পবিত্রতা মুবারক ঘোষণা করা হয়েছে। সুবহানাল্লাহ! এরপর সাইয়্যিদাতুনা হযরত উম্মু রূহিল্লাহ আলাইহাস সালাম উনার অর্থাৎ হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম উনার সম্মানিতা মাতা উনার অনেক ছানা-ছিফত মুবারক। কুদরতময় ভাবে হযরত রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি যমীনে তাশরীফ মুবারক এনেছেন। সুবহানাল্লাহ! উনার শানে যখন অপবাদ দেয়া হলো, তখন যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি উনার সম্মানিত আওলাদ জলীলুল ক্বদর নবী ও রসূল সাইয়্যিদুনা হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম উনার মাধ্যম দিয়ে উনার পবিত্রতা মুবারক ঘোষণা করালেন। সুবহানাল্লাহ! অর্থাৎ সৃষ্টির মাধ্যম দিয়ে যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি উনাদের পবিত্রতা মুবারক ঘোষণা করালেন। সুবহানাল্লাহ!
আর সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনার সুমহান শান মুবারক উনার খিলাফ যখন অপবাদ দেয়া হয়েছিলো, তখন উনার পবিত্রতা মুবারক স্বয়ং মহান আল্লাহ পাক তিনি নিজেই বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ! তাহলে এ থেকে স্পষ্ট হয়ে যায় যে, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনার শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান মুবারক এবং পবিত্রতা মুবারক কতো বেমেছাল থেকে বেমেছালতম, তা বলার অপেক্ষাই রাখে না। তা কস্মিনকালেও ভাষায় প্রকাশ করা সম্ভব না। সুবহানাল্লাহ!
আরো ফিকিরের বিষয় হলো, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আফদ্বালুন নাস বা’দাল আম্বিয়া সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার শান মুবারকে ইরশাদ মুবারক করেন-
لَوْ كُنْتُ مُتَّخِذًا خَلِيلاً لاَتَّخَذْتُ حَضْرَتْ أَبَا بَكْرٍ عَلَيْهِ السَّلَامُ خَلِيلاً
অর্থ : আমি যদি মহান আল্লাহ পাক উনার পর কাউকে খলীল বা বন্ধু হিসেবে গ্রহণ করতাম তাহলে সেই ব্যক্তিত্ব হতেন সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি। ” সুবহানাল্লাহ! (মুসলিম শরীফ, মুসনাদে আহমদ শরীফ, সুনানে বাইহাক্বী শরীফ)
এরপর মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
لَوْ كَانَ بَعْدِي نَبِيٌّ لَكَانَ حَضْرَتْ عُمَرَ الْفَارُوقَ عَلَيْهِ السَّلَامُ
অর্থ : আমার পরে যদি কেউ নবী হতেন, তাহলে সেই ব্যক্তিত্ব হতেন সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম তিনি। সুবহানাল্লাহ! (সুনানে তিরমিযী শরীফ, মুসতাদরিকে হাকিম, ফাদ্বায়িলুছ ছাহাবা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম)
অর্থাৎ একজনকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহান আল্লাহ পাক উনার ক্বায়িম-মাক্বাম হিসেবে গ্রহণ করেছেন। আর আরেকজনকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার ক্বায়িম-মাক্বাম হিসেবে ঘোষণা মুবারক করেছেন। সুবহানাল্লাহ!
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম তিনি বলেন, আমি ফিকির করতাম, আমাদের বিষয়টা কিভাবে ফয়সালা মুবারক করা হবে। দেখা গেলো, স্বয়ং যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি আমাদের বেমেছাল ইজ্জত-সম্মান ও বেমেছাল পবিত্রতা মুবারক উনার বিষয়টি মহাসম্মানিত কালামুল্লাহ শরীফ উনার মাধ্যমে সুস্পষ্টভাবে কায়িনাতবাসীকে জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ!
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।